দিনের প্রথম সিগারেট টা এখনও ধরানো হয়নি।
অফিসে বসে বসে ভাবছিল পথিক। অফিস এখনও পুরোপুরি জমেনি। তিনতলা থেকে ৪৭ টি সিঁড়ির প্রত্যেকটি পা দিয়ে স্পর্শ করে নিচে নেমে এল। ডান দিকে চা সিগারেটের দোকান টার দিকে মোড় নিতেই দেখল পেছনে পেছনে আসছে কীর্তন নামের ছেলেটি, তার জুনিয়র কলিগ।
কীর্তনের এটা খুবই কমন আচরণ। চা সিগারেটের দোকান টিতে পথিক নামলে প্রায়শই সেও পিছু পিছু আসবেই। প্রথম প্রথম পথিক বিরক্ত হতো । কিন্তু এখন আর হয়না। কীর্তনের নিত্য এই অভ্যাসের আড়ালে যে ভালবাসার একটা গভীরতা আছে সেটা পথিক ভালই বোঝে। তারোপর কীর্তন সিগারেট টা ধরাতেই নতুন একটা টপিকস সামনে এনে হাজির করাবেই। চা সিগারেটের এই ছোট ছোট পর্ব গুলো সেই নতুন বিষয়ে আলোচনা করতে করতে ভালোই কেটে যায়।
সিগারেটে আগুন সংযোগ ঘটাতেই আজ যে টপিকসটা তুলল কীর্তন সেটা গতকাল রাতেই নেটে ঢুকে সামহয়্যার ইনের ব্লগে পড়েছিল পথিক । কিন্তু সেটা নিয়ে যে পুরো ইন্ডিয়াতে এত হৈচৈ পড়ে গেছে সেটা জানল কীর্তনের কাছ থেকেই।
" আচ্ছা পথিক ভাই বলেন তো, রিচার্ড গ্রে স্টেজে শিল্পা শেঠী কে কিস করেছে এতে সারা ভারত জুড়ে এত হৈ চৈ আর হুমকি ধামকির কি আছে। ভাব খানা এমন যেন ভারতে কেউ কোন দিন কিস দিতে দেখেনি প্রকাশ্যে। জাত গেলো জাত গেলো ভাব। আরে বাবা হিন্দি ছবিতে তো আজকাল ঐ দৃশ্য ছাড়া কোন ছবিই পূর্ণ হয়না। ঐ যে ইমরান কিসমি না হাশমি তো দেদারসে তাবত নায়িকার ওষ্ঠ্য লেহন করে চলেছে। কই তাতে তো কোন উচ্চবাক্য নেই। আর স্টেজে করলো আর ওমনি দোষ । নাকি শিল্পার একটু দাম বেড়েছ দেখে সবার হিংসে।..'
কথা গুলো বলতে বলতে হাতে ধরা খবরের কাগজটা মেলে ধরল কীর্তন । প্রথম আলো বেশ বড় আর্টিকেলে ছেপেছে ছবি সহ। ছবিটার দিকে বেশ কতণ মনোযোগে দেখে পথিক কীর্তনের কাঁধে হাত টা রেখে বলল হেসে হেসে,
' আরে বুঝলিনা, কিসটা তো এখান মুখ্য না। কথা হলো , কিস করবি কর, তাই বলে দেশে কি নায়কের অভাব রে , বিদেশ থেকে কেনো কিসার ভাড়া করে আনা হলো । প্রেসটিজ ইস্যু বুঝলি প্রেসটিজ ইস্যু। '
কথা গুলো বলার সময়েই পথিকের মাথায় একটা ছোট্ট দুষ্টু বুদ্ধি খেলে গেলো। ভাল টপিকস পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আলোচনার ফাঁকে অন্তত দুষ্টুমি করে প্রকাশ করা যাবে পথপ্রীতিকে তার সুন্দর ঠোঁট জোড়া ছুঁয়ে দেখার অবনমিত ইচ্ছেটা।
১৯.০৪.০৭
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



