দুই দিন ধরে মোবাইল বন্ধ পথিকের ।
পথপ্রীতি গতকাল অনেকবার ট্রাই করেছে আজকেও করছে সকালে। তবে ওতটা উদ্বিগ্নতার ছাপ তার চেহারায় ফুটে ওঠেনি। কারন সে জানে এমন ছুটির দিন গুলোতে পথিকের পথ প্রেম কূল ছাপিয়ে ভাসিয়ে তোলে পথিকের আপন মন। তারপরও আজ একটু বেশিই ভাবছিল। যেখানেই যাক যতদূরে মোবাইল কখনই বন্ধ থাকে না পথিকের। আজ এমন কোথায় গেলো?
সন্ধ্যর আগমনী পর্বের নানা প্রাকৃতিক আয়োজনের প্রায় সবটুকুই শেষ হয়ে এসেছে। পথপ্রীতি পথিকের জন্যে একটু উদ্বিগ্নতা অনুভব করতে শুরু করেছে এবং এবার সে মোবাইলে ট্রাই করতেই পথিকের মোবাইলে গান বেজে উঠল।
"তোমার ঐ মনটাকে একটা ধূলো মাখা পথ করে দাও আমি পথিক হবো।"
গানটা কমকরে ১মিনিট শোনার পর ফোন ধরতে হবে এমন আবাদার ছিল প্রীতির। আর মোবাইলে ঐ গানটা সেটও করে দিয়েছে সেই। পথিকের কাছে ওসব কোন ভূমিকারই রাখেনা।
কিন্তু আজ ১০ সেকেন্ডেই ফোন রিসিভ করে ফেলল পথিক।
'কিরে কোথায় গেছিলি? কোন খোঁজ খবর নেই। কোন মেয়েকে নিয়ে ভেগেছিস..'
' মেয়ে ! দূর মেয়ে । যে জায়গায় গিয়েছিলাম না , ওয়াউ কি অপরূপ। আমার দেখা সর্বসুন্দর স্থান।
ওখানের দৃশ্য যেমন ভয়কর সুন্দর ওখানে যাওয়া আসার পথের অভিজ্ঞতাটাও তেমন ভংকর তিক্ত। তারপরও মন ভরেছে, কষ্ট হয়েছে তুচ্ছ। '
' সে আবার কোন জায়গা রে?'
' বগা লেক, বান্দরবান'
'বাহ! কাউকে বলে যেতে হয়না। আন্টিতো আমাকে এর মধ্যে একশবার ফোন করেছে।'
(একশ বার কথাটি অবশ্য মিথ্যে । একবারই ফোন করেছিলেন। উনিও ভালই জানেন ছেলের পাগলামি। )
'বলে গেলে ও ভয়কর পথে কে যেতে দেবে বল। সবাই থাকবে টেনশনে। তবে তুই থাকলে বেশ হতো। এতো সুন্দর দৃশ্য মনের মতো কারও সাথে শেয়ার করতে পারলাম না এই যা আফসোস। বগা লেকে ডুব দিচ্ছিলাম আর ভাবছিলাম তুই থাকলে একাট অপরূপ হাসি তে ধরিয়ে দিতি ঐ ভূস্বর্গ। '
'হয়েছে হয়েছে আর পাম মারতে হবে না। পথে নামলে আমাদের কথা যে কত মনে পড়ে আমি ভালই জানি। একটা কল ও দিতে পারতি।'
'বান্দরবানে নেটওয়ার্ক নেই জানিস না। আর সত্যি বলছি তোর কথা মনে পড়েছে অনেক। তবে আরও সত্যি খুব ইচ্ছে হচ্ছিল যখন পাহাড়ের উপর উঠেছি , পাশে যদি বসে থাকত পথপ্রভা । ইস। অথবা মেঘলার ঝুলন্ত ব্রীজে হাত ধরে ঘুরত প্রভা আমার।'
' এবার ঠিক আছে । সত্যিকারের প্রেম কখনও পিছু ছাড়েনা রে। শুধু শুধু আমাকে পথপ্রভার সাথে টেনে এনে মিথ্যে বলছিস কেনো?'
' নারে। দুটোই সত্যি। পথপ্রভার উপস্থিতির জন্যে ওমন প্রকৃতিতে মন যেমন ব্যকুল হয় । ঠিক তোর বন্ধুত্বর উপস্থিতিও কামনা করে মন। তোকেই তো সব বলি । তুই ই তো বুঝিস । বুঝিস না বল?'
' তোর জন্য কষ্ট হয় রে। ভীষন কষ্ট হয়। এত ভালবাসিস যাকে তাকে কি করে ছেড়ে দিলি।'
' বাদ দে তো। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। দেখাবোনে তোকে সব। ল্যাপটপটা নষ্ট বলে লোড করতে পারছিনা। ঠিক করেই ব্লগে পোষ্ট দেবে এই সুন্দর ভ্রমনের আর তোর পিসিতে লোড করে দিয়ে যাবো। দেখে নিশ্চিত পাগল হয়ে যাবি।
আচ্ছা সেদিন রাতে কি যেন সারপ্রাইজ দিবি বললি পরে তো ভুলেই গেলাম। কি সারপ্রাইজরে?'
' বলেছিলাম নাকি । ভূলেই গেছি। সে থাক। আগামী সপ্তায় কোথাও পালাবি না তো আবার। তোর সাথে সারাদিন ঘুরব। কি ঘুরবি না আমার সাথে। নাকি পথপ্রভার বিরহে একা একাই ঘুরে যাবি সারাজীবন।'
'অবশ্যই ঘুরব। তুই কি আর পথপ্রভার প্রতিদ্বন্দী ?'
২২.৪.০৭
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



