তার একটি ছোট্ট কবিতা নজড় কারল , একজন নারী হিসেবে চমৎকার চিত্র ফুটিয়ে তুলেছেন পুরুষের তার এ কবিতায়।
কবিতাটি মাত্র চারলাইনে ...এই তো দিলাম তুলে নিচে...
Experience
-------------
Drothy Parker
Some men break your heart in two
Some men fwan and flatter,
Some men never look at you;
and that cleans up the matter.
বাংলায় অনুবাদ করেল দাঁড়ায়
অভিজ্ঞতা
--------
অনুবাদক: মামুন ম. আজিজ
কিছু পুরুষ তোমার হৃদয় ভাঙে দু টুকেরায়
কিছু পুরুষ চরম অনুগত, তোষামুদে আর চাটুকার;
কিছু পুরুষ কখন আবার দেখেইনা তোমায়;
এবং তাতেই বিষয়টি এত সহজ, পরিষ্কার।
চমকপ্রদ পুরুষ বিশ্লেষন করেছেন নারী কবি। তিনরূপে ঐ যে কবিতায় পুরুষের তুলে ধরেছে পরিচয়; নারী বুঝি কেবল ও ভাবেই চেনে পুরুষকে।
ঐ তো পুরুষের তিন রূপ ..অথবা কখনো হয়েতা একসাথে একটা বা দুটো বা তিনটেরই মিক্সড আপ। কিন্তু আসলে কি তাই।
এ তিনের বাইরেও যে আরও একটা রূপ আছে , সে রূপ পুরুষের ভালবাসার রূপ, নির্ভেজাল ভালবাসা যেখানে হঠকারীতা নেই , চাটুকারীতা নেই, উন্মাষ নেই......সেখানে আছে সত্য ভালবাসা, যদিও সেটা দূর্লভ ভাবেন বিশ্বাসী নারীকূল, আর অবিশ্বাসীরা তো মানেবন কেবলি ঐ কবিতার তিন রূপই...
কবি হয়েতা তাই তিন রূপের আবরণে বদ্ধ , অথবা কেবল তিনরূপের শিকার , ভালবাসার সেই সত্যিকার রূপটা তিনি দেখন নি; আসলে দেখে কয়জন?
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


