সহজাত স্বভাবেই কথাগুলো আটকে যায়
কণ্ঠ নালীর প্রথম পরতে,
বাতাসের তরঙ্গে ইথারে ইথারে সে কথার
গোল্লাছুট খেলার সুযোগ রহিত হয়...
তখন কথার মন ভেঙে যায়,
শব্দ ভেঙে যায়, অক্ষর টকুরো হয়ে
মিশে যায় কথার উৎস যন্ত্রনায়।
সে ঘটনা তোমাদের হয়েছে, আমারও হয়েছে
কারন সেতো মানুষেরই হয়...
সে ঘটনা তাই বোধকে চিনিয়েছে - আমিও মানুষ?
তাই বেদনার উদ্দীপনা জাগে,
হাস্য রসের উদ্দীপনা জাগে
জাগে যৌনতার উদ্দীপনা এবং
আরও জাগে এই মন গভীরে ঘৃণা
কিংবা দারুন স্বপ্ন এবং নিদারুন ভাললাগা।
কিন্তু সহজ করে আর প্রকাশ করা হয়না
সহজাত সেই স্বভাবে ভেঙে যায়
উদ্দীপনার সকল কথা,
ভেঙে যায় শব্দ, ভেঙে যায় অক্ষর সব।
ভাঙা টুকরো গুলো এক দুই তিন
থেকে ভাঙতে ভাঙতে অসংখ্য হয়ে
ছড়িয়ে পড়ে মনে প্রাণে, জঠোরে
হৃদয়ের মাঝে, স্বপের গোপন কুহোরে;
ভীষন বেদনা ব্যাপিত হয়ে ওঠে
তাই অপ্রকাশের ক্ষণে, মানুষের সত্ত্বায়।
আমারও মাঝে সেই বেদনা ঝড়ের প্রকোপ
দেখি কত প্রায়ই ...কারন আমিও মানুষ ।
০৫/০৩/০৮
ছবির জন্য কৃতজ্ঞঃ এইখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

