শুনতে পাও? পাওনা;
তোমাদের কর্ণে তত শক্তি নেই,
অথচ তোমরা উল্টো বল, আমি বাকহীন।
তোমাদের শুনিয়ে লাভ কি,
যদি সেই সে নাই শুনতে পায়?
পারবে, এখুনি এই মুহূর্তে দেখাতে আমায়
--সেই প্রিয় মুখ; পারবেনা।
কেউ কি কখনও চিনতে চেয়েছ,
অথচ তোমার উল্টো বল, আমি দৃষ্টিহীন।
বহুদিন তো গেলো,
মনের গাছ লতা পাতা সব
জ্বলে জ্বলে শেষ হয়েছে সেই কবেই.....
জ্বলছি এখন তাই পূর্ণ আমি;
এখনও তবু তাপের ছোঁয়া কেউ পাওনি,
কাছেই তো আসনি কেউ, এলেই কি হতো?
জলে নেভা আগুন এ তো নয়;
অথচ তোমরা বল, আমি নাকি বেদনাবিহীন।
চোখ বুজেছিলাম, হারিয়েছি তাকে,
ভুল করেছি, অসম ভুল।
খুঁজেছি এবং খুঁজছি বারবার...
সীমানায় আমি ছাড়া কেউ নেই আমার।
হাত পাতি তোমাদের দারে দারে, দেবে খুঁজে দেবে?
কিন্তু তোমারা তো চেনোইনা,
তবুও হ্যাঁ বলোনি, বলোনি 'না' শব্দটিও;
অথচ তোমরা হাত উঁচিয়ে বল, আমি অর্বাচীন।
এই একটিবার তোমার ঠিকই বলেছ,
ভুল করেই হোক না তা...
তাকে ভালবাসি, ভীষণ ভালবাসি,
নিজেকেই বিশ্বাস করতে পারিনা,
তোমাদের কেন দেই দোষ?
দোষ যা সে তো আমারই আসল...
ভালবাসা ফেলেছি হারায়ে
সময়ের ভালবাসা আমি আজ তাই
খুঁজছি অসময়ে।
০৬/০৫/০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

