আমার প্রিয় পোস্ট

পথের শেষ নেই, আমার শেষ আছে, তাই এত দ্বন্দ্ব http://pothik.page.tl

কবিতা// ইলশে ঝিলিক এবং অবশেষে কবিতা

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬

শেয়ার করুন:                   Facebook


সময়টা ছিল গভীর রাত, দ্বিতীয় প্রহর
তোমাদের কাছে গভীর ঘুমের কাছে আত্মসমর্পনের সময়
অথচ ঘুম আমার চারপাশে ঘুরপাক খায় , ছুঁতে ভয় পায়,
তাই বলে ভিন্ন কেউ তো আমি নই...

অবশিষ্ট সিগারেটে আগুন জ্বালিয়ে সুনশান বারান্দায়
দাঁড়িয়ে একা , আঁধারের মাঝে একাকীত্ব দেখা
সবে প্রারম্ভ হয়েছিল,
আধখানা চাঁদ ভীষন উজ্জ্বল ছিল, আঁধার অপূর্ণ সম্ভারে
কাঁদছিল মৌনতায়...
কবিতাখানা লেখার তাড়না ঢেউ ধেয়ে এল মনে তখনই,
টিনের চাল ছিল নিচে পাশাপাশি নিকট বিচ্ছিন্নতায় দুটো ঘরে,
অর্ধচাঁদের দ্যুতির তোড়ে ঢেউ টিনে ইলশে ঝিলিক আলোর তোড়ে,
একটি ঘরের চালেই কেবল, অন্যটিতে নিষ্প্রভ ঘোর অন্ধকার
ভীষন ভাল লাগার উপলব্ধি , ভীষন প্রেরণা কবিতার ...

কিন্তু ভেবেছিলাম কবিতা লিখবনা...রাত তখন নিরব গহীন
আজকাল কিছুই ভাল লাগেনা...মনের মাঝে ছন্দরা মৃত, লীন।

একদিদিন গত হয়ে গেছে, আজও ঘুম কাঁদে, ছুঁতে পারেনা
ঘুর ঘুর করে চারাপাশে উপগ্রহের মত
আঁধারের আজ ভীষন জয়জয়কার..একে তো তোমারা
আত্মসমর্পণ করেই ফেলেছো ঘুমের কোলে
অর্ধচাঁদ টুকু ছিদ্র খুঁজে পায়না মেঘের আড়ালে
টিনের চাল দুটোতেই আজ আঁধার আর ঘুমের সঙ্গম
নিকোষ কালো...কে বলবে কাল ওখানে ইলশে ঝিলিক ছিল।

জীবন সময় যদি ব্যাপক আকারে উদাহরণে আনি
সেখানেও অনেক আঁধারের দৌড়াত্ম আজকাল জানি।

তোমারা অনেকেই কি ভীষন সরলতায় সে দৌড়াত্মে মিশে গেছ
মৌণতা আর মুখরতার তফাৎ ভুলে গেছো...
স্বপ্ন দেখতে দেখতে বাস্তবতার চালে ইলশে ঝিলিক অবিমৃষ্য ধারনা
প্রাণে প্রাণে জনারণ্যে...

গতকাল মেঘ ছিলনা , আঁধখানা চাঁদেই ছিল ভীষন দ্যুতি
কখন কোন মেঘ চলে আসে আজকের মত কালো অতি
জীবনে , স্বপনে ..শায়নে বাস্তবতায়
ঘুম গুলোকে কাঁদিয়ে লাভ কি, ওরা আসলেই শান্ত
কবিতা না লিখে তাই লাভ কি, ওখানেই আমি প্রাণবন্ত।

২৪/০৮/০৮ ( রাত ১:৫০)


 

প্রকাশ করা হয়েছে: আমার কবিতা  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ৭৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৮
comment by: ফয়সল নোই বলেছেন: :),+ ভাল লেগেছে।
ভাল থাকবেন।শুভেচ্ছা।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ
আপনিও ভাল থাকুন

২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৫
comment by: k-79er34b বলেছেন: ইলশে ঝিলিক - ভালো রণন আছে এখানে :/ তাই প্লাস দেয়া হলো :-*X((
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: রণন------কারন কি?

৩. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৮
comment by: সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: কবিতা না লিখে তাই লাভ কি, ওখানেই আপনি প্রাণবন্ত।
ভালো লাগলো।
-----------------------------------------------------------------
সুমনের বইয়ের কথা জানতে চেয়েছিলেন।শাহবাগ আজিজ মার্কেটে(জনান্তিক,তক্ষশিলা,বিদিত) পাবেন। এছাড়া চট্টগ্রাম,বরিশাল,সিলেট,বগুড়ায় পাবেন।ধন্যবাদ।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: কিনব আশা রাখি

৪. ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৭
comment by: শেখ জলিল বলেছেন: জীবন সময় যদি ব্যাপক আকারে উদাহরণে আনি
সেখানেও অনেক আঁধারের দৌড়াত্ম আজকাল জানি।
...ঠিক।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: আপনার মন্তব্য পেলেই ধন্য হয়ে যাই

৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: "কবিতা না লিখে তাই লাভ কি, ওখানেই আমি প্রাণবন্ত"...............

সুন্দর কবিতা.......। শেয লাইনটা খুব ভালো লাগলো.......।
ভালো থাকবেন পথিক।
গল্প পড়তে আসবো পরে।
শুভেচ্ছা।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: ভাল লাগল মন্তব্য

 



 


মামুন ম. আজিজ

একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে
আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৩০০১