কেতাদুরস্ত জীবনে যখন অশ্রু বিন্দু
ঝড়ে পড়ার মত মেঘ জমেনা চোখের আকাশে,
আঙিনার শিউলি ফুল গুলো প্রতিটি সকালে হেসে হেসে
প্রাত্যুষিক অভ্যর্থনা জানায় দৈনিক...
দিকের হিসেব কষায় গরমিল হলেও
শান্তির সু নিবির পরশ পাওয়া যায় দক্ষিণা বাতাসে।
তেতুল গাছের তেতুলগুলো পরিপক্ক না হলেও
তেতুলের সুলভ স্বাদ পাওয়া যায় সবুজ কচিবুড়ো পাতায়,
কচি সবুজাভ তেতুলগুলো তখন হেসে ওঠে শ্যামলিমায়,
সে হাসিতে খুব নিকট সময়ে সেই প্রকৃত অমৃতস্বাদের আগমনী শুভ বারতা।
যে লোকটি নিদেন পক্ষে একটি তেতুলও আস্বাদন করেনি জীবনকালে,
তারও কবর নিঃসন্দেহে হতেই পারে তেতুল তলে।
বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে দেয় কাদার গায়ে জড়ানো ময়লা, আর
চোখের জল অনাহুত আগত ময়লারূপ অপচিহ্ণ ধুয়ে দেয়
কেতাদুরস্ত জীবনে তাই কান্নারাও পায় স্বাগত অভ্যর্থনা ।
০৭/০৪/০৮
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



