আমার প্রিয় পোস্ট

পথের শেষ নেই, আমার শেষ আছে, তাই এত দ্বন্দ্ব http://pothik.page.tl

হাজার হাজার জি পিএ ফাইভ (৫) -- একটু পর্যালোচনা। ( সাথে সকল কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা।)

১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

শেয়ার করুন:                   Facebook

হাজার হাজার ছাত্র ছাত্রী জি পি এ ৫ পেয়েছে সদ্য খোলশ মুক্ত এইচ এস সি পরীক্ষার ফলাফলে। এই ধারাবাহিকতাটা বেড়েই চলেছে। শুরু হয়েছে জিপিএ অধ্যায় এ পরীক্ষা পদ্ধতি চালুর ২য় বর্ষ থেকে। প্রথম বর্ষে একটু কঠিন ছিল মনে হয় জিপিএ ৫ পাওয়া , অত তো জানিনা কারন, মনে হয় ঐ ফোর্থ সাবজেক্ট যুক্ত করে ৫ পাওয়ার বিষয়টি ছিলনা তখন।

খুবই আশাব্যঞ্জক বিষয় , দেশের ছেলেমেয়েদের মেধা বাড়ছে ( ফল তো তাই ই নির্দেশ করে) , যেমন বাড়ছে পাশের হারের আধিক্যর মাধ্যমে দেশের শিক্ষার হার।
কিন্তু তার প্রভাবটা কি? তার সুফলটা কি? জাতি তা কি করে বুঝবে বুঝতে পারছিনা।
ঐ বিষয়ে রম্য করার পূর্বে আরেকটি সহজাত প্রশ্ন আমার বলতেই হয়-- এ ই যে জিপিএ সিস্টেমে চলে গেলো পরীক্ষা পদ্ধতি , আসলেই এর বাস্তব সুফল আমরা কি পেয়েছি? খুব জানার শখ।
( গতকালই আবার শুনলাম , উপদেষ্টা মহাদয় বলছেন, নেক্সট থেকে নাকি আবার জিপিএ নম্বর এর পাশে টোটাল প্রাপ্ত নম্বরও উল্লেখ করে দেয়া হবে।
তখন আবার বাঁধবে ক্যাচাল, সকল ৫ ই সমান নয়...এই বিষয়টি নিয়ে আবার কি ব্যবসা ফাঁদে শিক্ষা ব্যবসায়িরা কে জানে?)

আসুন একটু পর্যালোচনা করি ।

১। অধিক জি পিএ ৫ মানে দেশে অধিক মেধা , দেশের মেধার উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন।
তাহলে কি পূর্বের মান ( মেধা বা শিক্ষার) কম ছিল? তা না হলে সেই আমাদের কালে ইংরেজী আর বাংলায় ৮০ পাওয়া টা কিন্তু অস্বাভাবিক এবং ব্যতিক্রম বিষয়ই ছিল। যারা পেত তারা সত্যিই ব্যতিক্রম মেধার বা পরিশ্রমের ভাগিদার।
এখন যেহেতু ভুরি ভুরি, মানে কি মেধা বেড়েছে ..যেটা বাস্তব সম্মত নয় ঐ হারে , তাহলে মেধার যাচাই পদ্ধতি ডাউন হয়েছে। একটা তো হবেই, নাকি?

২। ইদানিং পেপার খুললেই জি পি এ ফাইভ ধারীদের সংবর্ধনার অনুষ্ঠান এর খবর দেখি।তাদের নিয়ে নানান মহড়া। নানা ব্যবসা। গান বাজনা। চলতেই থােক বছর জুড়ে । বেশী জি পি এ ফাইভ , বেশী অনুষ্ঠান।
সাথে অনুষ্ঠানে দুদক চেয়ারম্যানের দূর্ণীতি বিরতির শপথ পাঠ করানো....যা সুদূর ভবিষ্যতে জাতিকে ফল দেবে ...কিন্তু ঐ সূদূর পথের পরে এই শিক্ষার্থীরা কি দূর্ণিতীর জাল থেকে ছাড়াতে পারবে জি পি এর কাঁটা?

৩। বেশী জি পি এ ফাইভ পেলে বেশী বেশী হোম টিউটর, বা কোচিং সেন্টারের দাম বাড়ছে...কদর হচ্ছে, ফলে টিচারদের বাড়তি ইনকাম বাড়ছে অঢেল। এইটা কিন্তু মহা সুফল ।

৪। অবাক হলাম যেদিন শুনলাম বয়স কম বলে নাকি এক এস এস সি পাশ , জি পি এ ফাইভ ( গোল্ডেন , বুঝিনা আবার গোল্ডেন আর সিলভার , ব্রঞ্জ কেনো? ) পাওয়া ছাত্রকে সুনামধন্য কলেজে ভর্তি নেয়া হয়নি। অধিক গোল্ডেনের কারনে বয়সের ক্রাইটেরিয়াতে ফেলে বাদ দেয়া হচ্ছে।
আমার তো মনে কম বয়সে পাশ করাটাই বরং উল্টো ক্রেডিট।
ভার্সিটিতে সেরম না করা হলেও সিট সল্পতার কারনে সদ্য ৫ পাওয়া অনেকেই যখন সাধ্য আর সাধের বিষয়ে , সাধের ভার্সিটিতে ভর্তি হতে পারবেনা তখন তাদের মনে যে কি পরিমাণ ছাই উড়বে ...ঐ পর্যায় টা পার করে আসা কে না বোঝে তা?

৫। শিক্ষার্থীদের গিনিপিক হয়ে গবেষণার উপাত্ত হবার দুর্ভাগ্য এই জাতির আর কোন কালেই শেষ হলোনা, আল্লাহই ভাল জানেন কবে শিক্ষার্থীরা গিনিপিক থেকে পরিপূর্ণ কোন জীব এ রূপ নেবে?

৬। টেলিটক দেখলাম পত্রিকার পাতায় বড় করে অ্যাড দিয়েছে আরজ যারা ৫ পেয়েছে সকল কে ফ্রি সিম দেয়া হবে , স্পেশাল নম্বরের। গস্খামীনীয় বুদ্ধি তাইলে মাথায় ঢুকছে অবশেষে টেলিটকের...হয়তো ৫ এর আধিক্য হেতু অনেক সিম গছানোর চিন্তা। ভালোই।

৭। যেহেতু দেশ অতীতে মেধাবিদের তেমন সুযোগ দিতে পারেনি দেশে, মানে বোর্ড ফার্ষ্ট, ভার্সিটি পাশদের মেধার তেমন মূল্যায়ন দিতে পারেনি গরীবিয়ানার কারনে, মানে দেশের সরকারী কোন চাকুরীতে তাদের মেধা অনুযায়ীতো দূরের কথা ছিটে ফেঁটা অনুযায়ীও বেতন ভাতার সুযোগসুবিধার ব্যবস্থা দিতে পারেনি, পারেনা আজও, ফলে সেই তারা বেশীর ভাগই একসময় বাধ্য হয়ে স্ব মেধা দেশের বাইরে কাজে লাগিয়ে মেধার মূল্যায়ন ঘটিয়েছে।
এখন অধিক জি পিএ ফাইভের কারনে সম্ভবত সেই হারে প্রায় সকলই বিদেশে পারি দিতে পারবেনা। কত আর যাবে। কোন না কোন ৫ ওয়ালাদের তো থাকতেই হবে। ....

নিশ্চিত আমাদের শিাব্যবস্থা নিয়ে যে পরিমাণ মুহূ মুহূ গবেষণা চলে-- ১০০% পাশের হার আর ৫০% জি পি এ ৫ হার বেশী দূরে না।
ভবিষ্যত বাংলাদেশ তাই ভরে যাবে মেধা আর মননে।

ওহ! সকল কৃতকার্য শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে অঢেল শুভেচ্ছা এবং ভবিষ্যতে আশাহত না হওয়ার জন্য অনুরোধ। জীবন বড়ই কঠিন। ...
সাথে আশাকরি ভবিষ্যতে অকৃতকার্যরাও পুনঃ পরীক্ষা দিয়ে ভাল করবে, খুবই ভাল। মন খারপের কিছ্ছু নেই, কখনই নেই।

 

প্রকাশ করা হয়েছে: অন্যান্য  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: আন্ধার রাত বলেছেন:
ভাইজান আপনি তো হেভী গবেষণাধর্মী লেখলেন, অনেক চিন্তার খোরাক পেলাম। +

১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: ধূর ...তৈল কেনো আবার!

২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
comment by: নাফিস ইফতেখার বলেছেন:

২০০% সহমত.........

ঘরে ঘরে সব গোল্ডেন এ প্লাস....
ফেল নেই কোন, শতভাগ পাস....
প্রকৌশলি ডাক্তার হাজার হাজার....
বন্ধ শুধু চাকরীর দুয়ার....
৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: পথিক!!!!!!! বলেছেন:
ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গতবারের প্রায় দ্বিগুণ। সাত শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন।

বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। দুপুর ২টা থেকে কেন্দ্রগুলো থেকে ফলাফল জানা যাবে। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েব সাইট http://www.educationboard.gov.bd থেকেও পরীক্ষার ফল জানা যাবে।

এবার সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় মোট পাসের হার ৭৬ দশমিক ১৯। যা গত বারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি।

নয় বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৫। গতবার এ সংখ্যা ছিল প্রায় অর্ধেক, ১১ হাজার ১৪০।

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। গতবার এ সংখ্যা ছিল ১০ হাজার ২০৫।

সাত শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার ৪ লাখ ৯৬ হাজার ১৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৩৮২ জন।

নয় বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ২০-হাজার ৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১৩৯ জন।

এ বছর নয় বোর্ডে ৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার এ সংখ্যা ছিল ৪৩৪। ৪১টি প্রতিষ্ঠান থেকে এবার কোনও পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বার ছিল ৬০টি।

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমএ/এমআই/১২৫১ ঘ.
৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: আইরিন সুলতানা বলেছেন: ১. বিদেশে তো কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি মেধাকে কিশোর মেধাবীদের এ লাফে বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব আসে ...এরকম একসময় কিছু পড়েছিলাম পত্রিকায় বোধহয়...

২. এই সিসটেম চালু করার আগে শিক্ষাবিদরা তেমন পড়াশুনা করে নেন নাই মনে হয়....এই সিসটেমটা যেহেতু বিদেশী শিক্ষা পদ্ধতির অনুসরণ তাই হুটহাট কিনবা বছর বছর কোন নিয়ম চালু না করে একটু নিজেরা "আলুছানা" করে নিলে ভাল হতো মনে হয়...

৩. উঠতি তরুণ-তরুণীদের হাতে মোবাইল ???? গেল...গেল...গোল্লায় গেল ....
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: গোল্লা কোথায়?

৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: মেধা বাড়েনাই বস , আমার চোখে যা ধরা পড়েছে , তাতে মেধার বারোটা বেজে গেছে ।

আগে মেধা ছিল কন্টিনিউয়াস
আর এখন মেধা হল ডাইকোটমাস (চরমতম অমেধাবী /চরম মেধাবী....... কেবল এই দু'টো শ্রেণী , মাঝের সবগুলোর বিলোপ সাধিত হয়েছে )

আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না---- (উৎসর্গ : প্রথম আর দ্বিতীয় হওয়া সকল পরীক্ষার্থী)
এসএসসির পর সবাইকে একটা অভিনন্দন জানিয়েছিলাম । এবার আনন্দে আর ভাষা খুঁজে পাচ্ছি না
৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: পথিক!!!!!!! বলেছেন: চরমতম অমেধাবী /চরম মেধাবী.----হ ঠিক কইছেন
৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: এ প্লাসের বন্যা।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: ভাইসা যাবে..বান্ধ দিন

৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৭
comment by: একজন ব্লগার বলেছেন: ২০০২ এ না দিয়া কেন যে এইবছর পরীক্ষাডা দিলাম না। আপসুস!:(
৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
comment by: আবু সালেহ বলেছেন:
নাফিস ইফতেখার বলেছেন:

২০০% সহমত.........

ঘরে ঘরে সব গোল্ডেন এ প্লাস....
ফেল নেই কোন, শতভাগ পাস....
প্রকৌশলি ডাক্তার হাজার হাজার....
বন্ধ শুধু চাকরীর দুয়ার....
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: কবিতা হয়ে গেলো দেখছি

১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
comment by: ফারহান দাউদ বলেছেন: জিপিএ ৫ এ ফ্রি সিম? জোক অভ দ্য ইয়ার।
মেহরাবের জিআরই কেমন চলে? ডাইকোটমাস শুইনা আমি তব্দা।
১১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২২
comment by: নূরুল আমীন বলেছেন: ভাল পর্যালোচনা
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ভাল মন্তব্য ।

 



 


মামুন ম. আজিজ

একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে
আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৩০০২