ঈদ এবং উচাটন মনের এলোমেলা অনুকাব্যগুলো
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদ নিয়ে লিখব কিছু
অতীত স্মৃতি টানে পিছু
আজকে ঈদের মাঝে
অতীত হারিয়ে গেছে।
ঈদের চাঁদের নানান রূপ
কখনও চিকন , মোটাও খুব
ঈদের দিনের নানা ক্যাচাল
সঠিক ঈদের দিনে ভেজাল।
ছোট শিশুরাই খুশি বেশী
বড় অনেকের মেকী হাসি
আরাম আয়েস জবরজং
রঙ মেখে কেউ হয়যে সং
কারও গায়ে কাপড়ই নেই
ওসব ভাবলে হারাই খেই।
ঈদের দিনটা খুশির দিন
যার কথাটা মনে অমলিন
মনে পড়ে তারে খুশির মাঝে
খুঁজি সকাল থেকে তারেই সাঝেঁ।
বালক বালিকার হর্ষ মনে
রঙিন কাপড় জনে জনে
কত জনা তবুও উদোম
পেটের ক্ষুধা ভীষন, বেদম।
সময় হারায় , হারায় সুখ
সুখপাহারা দেয় যে দুখ
দুখের সাথেই সখ্য বেশী
আসলে সব সময়নাশী।
এমনি করে সবই যাবে
বড়বেলায় ঘুমিয়ে রবে
ছোটবেলা বদলে পরে
মুখের হাসি যাবে মরে
উল্টো পাল্টা অনু কাব্য
সময় শাস্তি হলো আরম্ভ
সহজ থেকে কঠিনে যাবে
ঈদের দিনে শাস্তি পাবে।
কেমনে কাটবে কবির দিন
মনে জড়তা , ভীষন মিনমিন
সাম্য বাদীর কথা ভূয়া
এই পৃথিবী মস্ত জুয়া
সকাল থেকে চলবে তাই
বন্ধুরা মিলে আড্ডা ভাই।
=====সকল ব্লগার বন্ধু এবং পাঠক বন্ধুকে সাম্যসুরে ঈদের শুভেচ্ছা======
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন