বুঝলেন না , আইসিএল এ র প্রথম শতক হাকানোর বিষয়ে বলছি। এই তো আরকেটু খানকে আগে আমাদের এক সোনার খেলোয়াড় ( যদিও এখন নির্বাসিত, শাস্তি প্রাপ্ত) , অলক কাপালী হায়দ্রাবাদ রয়েলস এর সাথে মাত্র ৬০ বলে করছে ১০০ টি মর্তবাপূর্ণ রান।
কিন্তু তা হলে কি হবে! কপাল যে চীরতরে মন্দ। জেতা ম্যাচ হেরে বসে আছে।
কপাল মন্দ কেনো বলব না? কি হত ১৮.৫ তম বলের ঐ ক্যাচটি যদি রেজা সাহেব লুফে নিতে পারত। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা সেই অতীব প্রয়োজনীয় ভাগ্যর সন্ধান পায়না, প্রায় সর্বদাই। অন্যরা কিন্তু ঠিকই পায়। হেরিস ঐ চরম লাইফ পায়, পরের ওভারে সাথে পেয়ে যায় সেই কুরাইস্সা রেজারই হাফ পিস বল। ওমন বলে ৬ হবেনা তো কি , হবে আউট। ওরা যে কপাইল্লা খেলোয়াড়
আর আমাদের গুলান কপাল বঞ্চিত , না হলে
যে দেশেরে আইস্এল গামী খেলোয়াড় সর্বাগ্রে শতক করে দেখায় , তারাই সর্বাধকি শাস্তি পায় , হয় অচ্ছুত।
অলক কাপালী কে আমার শতফুলের শুভচ্ছো , আর ঢাকা ওয়ারির্সএর পরবর্তি গেমগুলোতে ভাগ্য সহায় হওয়ার জন্য কায়মন বাক্য উচ্চারণ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

