অন্যরকম কোন কথা তো নয়ই , পূর্ব দিক পরিত্যাগ করে সূর্য পশ্চিমে উঠেছে ধারনার কোন অসম্ভাব্য ভিন্নতা নেই সে কথায়। অতি সাধারণ মানুষের জীবনেই ঘটে যে ঘটনা অহরহ আনাচে কানাচে , এ সেরকমই কথা। কিন্তু সে কথা কাউকে বলবনা আমি কোন দিন, বলার মত সহজ সরলতা আমার অভ্যন্তরে বাসা বেঁধে বসবাস করেনা। হয়তো খোলাসা করতে গেলে গর্ব নামক কদর্য এক রঙিন সৌখিনতা আমার উপর আচ্ছাদন হয়ে জ্বলতে থাকবে দীপ্তীময় অথবা হয়তো অন্য পক্ষে অন্য কেউ , অন্যরা ভীষন ক্ষুদ্র সম পরিগণিত হয়ে উঠবে জীবনের অস্তিত্বে , আর আমি সে দুটোর কোনটিই করার মত উচ্চতায় আসীন হতে চাইনা , চাইনা গর্ব আত্ম অথবা খর্ব কারও কোথাও অন্তত এই সেই অন্যরকম কথায়। নিজের বেদনা নিজেকেই তো বুকের পাঁজরের খাঁচায় বন্দী করে পুষতে হবে কারন জীবনের সঞ্জীবনী সুধা সেখানে স্পষ্ট প্রভাব খাটায় কারন তার দান-সচলতা। তারপরও বারবার ঘটে ঘটনা, ধৈর্য্যরে বাধ এ ফাটল ধরলেই ওরা বলে দেয়, মিষ্টি মিহি কণ্ঠে আশার স্বপ্ন সংসার বুনতে থাকে , আমি একাকী নিরবতায় শুনি, আমি নিরুত্তাপ না হলেও তাপমাত্রা মাপক যন্ত্রের কাছে ধরা তো পড়বেই না, গর্ব পরিমাপক যন্ত্র থাকলে বরং সেখানে স্কেলে পরিবর্তন আসত , নিশ্চিত আসেও কারন গর্ব বাড়ে সময়ের সাথে ধাপে ধাপে ক্রমধারাবাহিক তুষ্টি প্রথায়। তাই সেই সে কথা আমি নিজেকেই বলি নিরবতায় অবসরে , কখনও হাসি কখনও কোন অংশটুকু ঘটনার আবার কাঁদায় প্রচুর, উপহাস নামক নিকৃষ্ঠ বিশেষণও আছড়ে পড়ে মনে কভূ। আমি বদলাই না বারেবারে আবার আমিই কিন্তু বদলাই বারংবার জটিলতার সাথে সরল সন্ধিমালায়। কথাগুলো বলতে চাই, কিন্তু সে যে আগেই বলেছি বলার নয়- ঐ দুমুখো কারনে, তাই এই রাত গভীরে আবিষ্ট বেদনা উদযাপন কালে সেই কথার অনেকটুকু , যেখানে ভাল মন্দ দুটোই মেশানো , উড়িয়ে দেই খোলা আঁধারে, মেঘ হয়ে বারির মত ঝরে পরে তার কিছু এই ব্লগে; ব্লগ যে তাই হঠাৎ মনে হয় মনেরই ক্ষুদ্রাংশ এবং বেদনা উগড়ানোর এক সাদাটে সংস্করণ।
যে কথায় মন হালকা হয়
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।