কদিন ধরে হঠাৎ ভালো লাগা আরেকটি নতুন গান আপনাদের কাছে পেশ না করেই পারলাম না।
অ্যালবামের নাম যার ডানপিটে আর তার শিল্পীর নাম মিনার।
লিরিকস আর লিংক একটু নিচের দিকে স্ক্রল করলেই পাবেন।
গানের লিংক
লিরিকস
তুমি চাইলে বৃষ্টি , মেঘও ছিল রাজি
অপক্ষা শুধুই বর্ষনের
মাতাল হাওয়া বইছে
দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান
সাদা রঙের স্বপ্নগুলো দিলনা গো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া
তুমি চাইলে জ্যোৎছনা স্বপ্নীল কোন এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাঁদটা বলবে হেসে জ্যোৎছনা এলে শেষে
জানিয়ে তোমার অভ্যর্থনা
সাদা রঙের স্বপ্নগুলো দিলনা গো ছুটি
তাইতো আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

