মিথ্যে বলেই মহৎ হবে,
সত্য গিলে খাবেই তবে...
ওমন মিথ্যে কেনোই বলো
সত্য সুখের কষ্টও ভালো...
হাসবে ঠোঁটে লুকানো দুখে
ব্যাথার সত্য ঠিকই যে বুকে।
এবার তবে কষ্ট দিয়ে বানিয়ে ভেলা
বেদনার জলে ভাসব বলে হারিয়ে বেলা
উদাস হারিয়ে দিগন্ত পানে
আমার প্রতি তোমারই টানে
ভয় কি বলো দ্বীপান্তরে হয়তো চিরকালই...
হৃদয়ে যদি নিরবে তোমার ভালবাসাই পালি।
অনেক ভেবে
মনটাকে বেশ কষ্ট নীলে শুকিয়ে নিলাম
দিগন্ত মরিচিকা
বুঝতে পেরোও সেদিক পানেই ছুটতে গেলাম
কারন তুমি
কারন তুমিই
বুঝিয়ে দিলে মিথ্যে ছলে
আমায় ভালবাসই বলে
সুখ ভোলাতে
মিথ্যে কথার তুষার শুভ্র ছড়িয়ে দিলে।
১১/১১/০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

