
অনেক ভালবাসার পরে কষ্টগুলো সঙ্গী হয়
সব হারানো নিঃস্ব মনে স্বপ্ন গুলোই টিকে রয়
অনেকটা পথ হাঁটার পরে অনেকধূলো লাগলে পায়
তবেই তুমি পথিক হবে, প্রেমিক হবার কি উপায়?
সেই সে উপায় জানার তরেই সঙ্গী কষ্টগুলো
নিঃস্ব মনের শূণ্য কুহোর ভরায় যে কে বলো?
অতীত মধুর স্মৃতির পাহাড় আজ যা মেলেনা আর
সেই খানে প্রেম হারানো কাব্য আমার সাথে তার।
ধুলো উড়ে আসলে পরে বুঝতে কি আর পারো
কোন সে পথের স্মৃতির রথে বন্দী স্বপ্ন তারও
ধূলোর জীবন পথের তরে , চুমিতে পথিক পায়
কষ্টেরও তাই ,নিঃস্ব হৃদয় ভরাতেই শুধু চায়।
অনেক ভালবাসালে যে তাই অনেক কষ্ট মেলে
স্মৃতির পাহাড় মনের ভেতর কষ্টের সাথে খেলে
ধূলোর মত কষ্ট যখন জড়ায় মনের গায়
তখন তুমি প্রেমিক হয়ে উঠলে প্রেমের নায়।
এবার প্রেমিক স্বপ্ন দেখে বিরহ সুখ খোঁজে
কষ্ট ছাড়া মন কখনও প্রেম কি যে তা বোঝে?
১৪/১১/০৮
==================================
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩
ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৮
ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৯ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১০
================================
ছবি সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

