কয়েকটি ব্লগ পাতায় একই লেখা যখন চোখে পড়ে কোনটাতে তখন মন্তব্য করব ----এরম একটা ভাবনা চিন্তায় হালকা একটা দাগ টেনেছে
আর তাই দুলাইনে সেটা প্রকাশের প্রয়াসে এই লেখা ।
একই লেখা একই সাথে দুতিনটে ব্লগে একসাথে প্রকাশ , বিষয় বস্তুর অভাব
এসব কথা খুবই নরমালি ব্লগে এসেছ সব গুলাতেই....ওসব কথা তাই থাক।
আসলে যত জায়গায় পোষ্ট তত বেশী প্রোবাবিলিট এই ভীষন ব্যস্তঅন্তর্জালে একজন অন্ততত নতুন মানুষের দৃষ্টি আকর্ষনের ...
আমি নিজে তিনটে ব্লগে রোজ ঢু মারি , রোজ মানে রোজই। ৯২০ টাকা দেই নেট ইউস এর জন্য্ একদিন মিস গেলে হয়! এবং আমি বেশ অনেকপোষ্টই তিনজায়গাতেই পোষ্ট করি।
ব্লগ একজন ব্লগারেরর নিজের ডায়েরীর পাতার মত, সেখানে সে তার অন্য ব্লগের লেখাই হুবুহু মেরে দেবে এই স্বাধীনতা রোধ করার মত কোন অপ ধারনা সৃষ্টি অকারন।
সে যা হোক
যেখান থেকে শুরু করেছিলাম...
কোথায় মানে একই লেখায় কোন ব্লগে মন্তব্য করা উচিৎ, সেই হালকা কিন্তু জটিল সমস্যা নিয়ে কিছু একটা সমাধানে আসা উচিৎ
এমনো লক্ষ্য করছি ...যার কাছে যার লেখা মনপুত হয় , সে সবগুলো ব্লগেই আবার সেই লেখা য় মন্তব্য করছে
কখনো করছে---এই লেখাটি অমুক ব্লগেও পড়েছিলাম টাইপের ছ্যাবলামী মন্তব্যও। যা হোক সেটা পারসনাল ম্যাটার।
আমি আমার সমস্যা নিয়ে চিন্তিত ..কারন এই একটু চিন্তা মাথায় ঢুকিয়ে খুবই স্বল্প সময়ে জন্য মাথায় মূল আর দীর্ঘসূত্রিতার সমস্যাগুলোকে একটু ভ্যাবাচ্যাকা খাওয়াতে চাইলাম।
তথাপি এই সমস্যার সমাধান কি?
পাইছি/////প্রথমে যে ব্লগে লেখা চোখে পড়বে আমি এখন থেকে সেই ব্লগেই মন্তব্য করব। অন্য জায়গায় নয় ।
যাক হালকা সমস্যা দূর...
ফিরে এল আমার চিরন্তন আর অবিচ্ছেদ্য সব সমস্যা।
কিচ্ছু ভাল্লাগেনা।
[এক যোগে প্রকাশ ঃ
প্রথম আলো ব্লগ
আমার ব্লগ এবং
সামহয়্যার ইন ব্লগ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

