শুরুটা নিজেই করে দিলাম দুএকটা দিয়ে ...
কালি দাস পন্ডিত কয় পথে যেতে যেতে
নাই তাই পাচ্ছ ( খাচ্ছ) , খাকলে কোথায় পেতে
----জীবন ( গরুর)
চির চির পাতা মোটা মোটা ডাল
ফলখানি পাকা তার বীচী খানি লাল।
--তেতুল
টিপলে টুপলে ব্যাথা পায়
ঢুকাইলে ঢুইকা যায়।
--চুড়ি আর হাত
শোয়াইয়া
দুহাতে যাইতা ধইরা
আপন কাজ শেষে
দেহ দেয় ছাইরা।
--পাটা পুটা
যারে আমি আনতে গেলাম তারে দেইখ্যা ফিরে আইলাম
---বৃষ্টি ও পানি।
একখানা থালায় লক্ষ লক্ষ সুপারি
গুনতে পারে কোন সে ব্যাপারি
----তারা
তারপর আপনি একটা বলুন না পাঠক....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

