চোখে গাঢ় টানে কাজল দিয়েছিল বলেই
লাজুকতার মাত্রা তার কাছের
সবচেয়ে উচুঁ গাছটিকেও ছাড়িয়েছিল,
চেহারায় তার দ্যুতির সম্ভার ছিল বলে কাজলটুকো
চাঁদোয়া আকাশে কালো মেঘ হয়ে জ্বলছিল।
লাজুকতা ঠিক তখন আমাকে ভাসিয়ে দূরে
গহীন দ্বীপে করেছিল বিতাড়িত এক নিঃস্ব যন্ত্রনায়।
ছুঁতে পারিনি তাই কাজলের তলে
কপোলের দ্যুতি আর সেখানে পরতে পরতে
শুকিয়ে যাওয়া নোনা জলের কবর।
৪/১২/০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

