:কেনো?
-আরে বাবা , যাওই না, লাইন কেটো না, কানে লাগিয়েই দৌড়াও, বের হও
: তোমাকে দেখতে পারব , তোমাকে ...
-আগে যাও
: আরে দূর ..খালি গায় যে আমি, টি শার্ট পড়তে দেবে তো
-হা হা হা ,হিহি হি
: কি হলো আবার হাসছো কেনো?
- যাও গেলেই বুঝবা হাসছি কেনো?
: দেখো ফাজলামো করবানা ...বল আগে কি ওখানে, না বললে যাব না
- ঠিক আছে আমি চলে গেলাম ...
: না দাঁড়াও...
- না আমি নেই আসলে ...যাবার প্রশ্ন নাই আমি একটু আগে ওখান দিয়ে এসেছি ..সাথে বড় ভাইয়া ছিল...আমি নেই ..তবু যাও, যাও প্লিজ , জলদি
:এই তো আমি রাস্তায়...কি , কি জন্য ...কি ওখানে
- যাও গেলেই দেখবে ... তোমার মত ...
: মানে..
- কই পৌঁছেস..
: এইতো ওই ক্যানেল দেখা যাচ্ছে, এই যে উঠলাম ব্রীজে ..
- দেখতে পাচ্ছ না...
: কি ..
-ঐ যে ওপাড়ে ফুটপাতে শুয়ে আছে ,
: কে ?
-তোমার মত একজন ...কেবল পার্থক্য ওর গায়ে কোন কাপড় নেই , তোমার বোধহয় আছে
: ওহ! ওই নেংটা ধূলো মাখা...ওটা তো পাগল..
- হিহিহি..তুমিও তো তাই ...কি ? ঠিক না..
:শয়তান...দাঁড়াও তোমার বাসার সামনে এখনই আসছি..
- না ...
:আসছি..
-সত্যিই তুমি পাগল...হি হি হি ..শুধু কাপড়টুকুর পার্থক্য এই যা...
===============================
ওপাশের হাসি ০১
ওপাশের হাসি ০২
ওপাশের হাসি ০৩
ওপাশের হাসি ০৪
ওপাশের হাসি ০৫
ওপাশের হাসি ০৬
ওপাশের হাসি ০৭
ওপাশের হাসি ০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

