খুব কমন একটা বাক্য প্রতিটি মানুষের জীবেন। তবে বাক্যটির ফ্রিকয়েন্সি এবং ডেপথ সবার সমান নয়।
অনেক কিছূ সবাই মানে প্রতিটি মানুষই পারেনা, আবার অনেক কিছু এই মানুষই পারে.... পারা আর না পারা সংমিশ্রন ঘটায় যে আধারে তার নাম দেয়া যেতে পারে জীবন।
তাহলে কষ্ট কেনো, মানে এত সহজে পারা আর না পারা আর পাওয়া আর না পাওয়া কে যদি সংগার বেড়াজালে বোধের আস্তাকুড়ে আটকে ফেলাই যায় তবে মনে উচাটন আর চোখের ঘুম হারাম কেনো?
সেখানেই সবচেয়ে রহস্যধারী প্রভাবক বা নিয়ামক হলো সময়।
এই সময়ই আমার জীবনের সবচেয়ে বড় মিত্র এবং সবচেয়ে বড় শত্রু।
সবচেয় বড় সেই দ্বৈত রহস্যকে আমি তাই ভীষণ ভাবে এড়িয়ে চলতে গিয়ে জড়িয়ে পড়ি তারই ভেতর পুণ: পুণ:
সময়কে জাতগিক প্রয়োজনে ভাগ করে নিযেছি বছর মাসে...আর তাই ঘুরে ফিরে চলে আসে বছরেরর নতুন নাম ...নতুন সংখ্যায়...
এইতো ঘন্টাখানেক আগে শুরু হলো নতুন বছর ২০০৯ সাল ( ইংরেজী নববর্ষে)
দেশের জন্য অনেক পরিবর্তন প্রত্যাশার এক সাল হতে যাচ্ছে....
প্রত্যাশার মাত্রা যে ভাবে ফুলে ফেঁপে উঠেছে....সেটা ফেঁটে না যাওয়ার মাত্রার সীমানা অতিতক্রম না করলে হয়.....জীবন যাত্রার গতি টিকে রয়। তাই যেন হয়....স্বপ্ন দেখি চলুন আজ এই রাতে নতুন বর্ষে।
এরই ফাঁকে সকলকে এক ঝাক ঘন মেঘের শুভ্র শুভেচ্ছা জানিয়ে দেই....
আর দেখিয়ে দেই নিচে সেই ছবিতে শুভেচ্ছার বাণীর ভার মাথায় নিয়ে...
আগের পোষ্টে একজন মন্তব্য করেছিলেন , টাক মাথায় লেখাটা কে লিখল?
একটু হাসি দাঁড়ান....
আমি লিখেছি , আমি....আসলে
আসলে ওটা ফটোশপে লেখা...রিয়েল হ্যান্ড রাইটিং নয় মোটেও।
------যদি পারতাম দিতাম লম্ফ দুয়েক
লাগছে প্রাণে শান্ত আনন্দ অনেক
দিয়েছি আজ চুল যে মাথার ফেলে
আমি যে সেই আধপাগলা ছেলে.......
পাগলামী করে আধপাগলা আনন্দ পাবেই...আমি পাচ্ছি।
বহু দিনের লালিত ইচ্ছে....কিন্তু পূরণ করতে পারছিলাম না। বহুদিন মানে অনেক বছর। আসলে বুদ্ধি ( স্বল্প অতি, ৩/৪ বছর বয়সে) হওয়ার পর কখনই আমার মাতা জান আমাকে ন্যাড়া হতে দেননি।
নিজ মাথাটার ত্বক নিজেই দেখিনি কখনো যেন। কদিন পর অবশ্য এমনেতেই দেখতে হবে...চুল আর আমাকে ভালবাসছে না, চলে যেতে চাচ্ছে দ্রুত এবং যাচ্ছেও , কেউ থাকেনা আমার কেউ না, যাকে মন সবচেয়ে বেশী চেয়েছে তাকেই রাখতে দেইনি....বাকী সব আর কি করে থাকে
যারা বলছেন , তারা ভাবছেন ...এক টাকের আবার এক টরে টক্কা কাহিনী কেনোরে বাবা...আসলে আমি টাক টা করে বেশ খুশি....খুশকি গুলো খুন হয়েছ আজ...জ্বালাচ্ছিল প্রচন্ড রকম।
মাথাটা ভীষন ভাবে যে আউলা হয়ে ওঠে....সেটা একটু রেষ্ট নিচ্ছে ...হালকা মাথাখানায়....
ওহো একজন আবার কি যেন তৈল কিনতে বলল....
সত্যি কিন্তু কিনেছি--- কালা জিরার তেল.....
কালা জিরার অনেক গুন, খাইলেও আর মাখলেও .....
এইটা এই পোষ্টের সবচেয়ে মূল্যবান কথা...মনে রাখবেন ।
হঠাৎ টাক হয়ে যাওয়ার আশেপাশের বন্ধুরা চোখে মুখে এক ভীষণ অবাক বাব ফুটিয়ে তুলেছিল রাতে ( মাথার চুল গুলো মুন্ডন করেছি রাত ৯:৩০ এ)। উহ! অনেক বড় প্রাপ্তি এই না প্রাপ্তির অফুরন্ততায় জীবনে.......
দু:সাহস দেখে তারা বিমোহিত, উল্লোসিত অবাক ভীষণ একই সাথে।
নতুন বছর , আসছে নতুন সরকার .....অনেক পানি ঘোলা হয়েছ দেশের , অনেক ঘটনার স্তুপ.....
নতুন সরকারেরর প্রতি উপদেশ এই তুচ্ছ পথিক!!!!!!! আমার ....আমারমত হঠাৎ দুঃসাহস দেখিয়ে দেন....নিয়ে আসুন সর্বস্তরে অভাবনীয় এবং আবশ্যক সব পরিবর্তন .......তবেই দেশের মানুষ হালকা হবে , মুক্ত হবে সকল অপ যন্ত্রনা হতে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



