আমার প্রিয় পোস্ট

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এক গ্রাম্য কিশোরীর প্রতি তার গ্রাম্য মা...

১৮ ই মে, ২০০৯ দুপুর ১:২২

শেয়ারঃ
0 1 0


বললাম, ও বিলে যাসনে ...
পানির তলে আজন্মের শ্যাওলা ক্ষেপেছে ঠিক,
উল্টে দেবে তোকেরে ছেমড়ি..
অকালে হাত পা ভেঙে বসতে চাস্?
এখনও নামছিস যে বড়..
কি বললি , "বৃষ্টির পানি ! পূণ্য জল!
শ্যাওলার মাঝেও বইছে মায়ার ঢল!”
আরে হতচ্ছরি ...
শ্যাওলা যদি প্রেমে যায় পরে তোর
উল্টে দিয়ে করবে গায়ে আদর....
বুঝবি তখন পূণ্য জলে গতর জুড়ে সুখ
কেমন করে করবে ম্লান হাসি মাখা তোর মুখ।
বুঝিসনে পোড়া মুখি..এত বলি কেন?
ওড়নাটাও গেছিস ফেলে
বৃষ্টি তোরে একা পেলে...

মনে পড়ে ও গায়ের সখিনা...
একাকী পড়ে ছিল বিলের ধারে ,
বৃষ্টির মাঝে উদোম বুকে কাদার আঁচল
নারী বলে দেহটাই তার শত্রু যে আসল
নিথর প্রাণ আর ফর্সা পায়ে বৃষ্টি ধোয়া
লাল লাল রক্তের ছোপ ছোপ ছিল ছোয়া
তারপর ও পাসনে তুই ভয়;
গতর বেড়েছে ,
এখনও তোরে কে আর ছোট কয়?
শুকুনের চোখ চারদিকে ওত পেতে
বৃষ্টি ভেজা রূপখানি তোর চোখে তারা গেঁথে
শ্যাওলা হয়ে পিছলে দেবে পা...
একটু রয়ে সাবধান হ, কথা শোন তুই মা!

কি বললি, “আর কতদিন, আর কতকাল!
পুণ্য জলে ভিজতে ভিজতে এবার ধরবি হাল!”

১৮/৫/২০০৯ ( মুন্সীগঞ্জ)


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হয়তো কবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই মে, ২০০৯ দুপুর ১:২৫
ইউনুস খান বলেছেন: ভালো লাগলো।
কেমন আছেন ভাই?
১৮ ই মে, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: এইতো আপনি কেমোন ইউ ..ভাই

৩. ১৮ ই মে, ২০০৯ দুপুর ২:০৯
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। আপনার অন্যসব কবিতা থেকে এটা একটু আলাদা স্বাদের।
১৮ ই মে, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: জগতকেনানা দৃষ্টি নিযে দেখার চেষ্টা করছি

৪. ১৮ ই মে, ২০০৯ দুপুর ২:১৮
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
শ্যাওলা হয়ে পিছলে দেবে পা...
একটু রয়ে সাবধান হ, কথা শোন তুই মা!
/////////////////////////////////////////////////////////////////////////////জটিল কবিতা।


পাঠক হিসাবে কবিতা পড়ে মুগদ্ধ আমি। অনন্য হয়েছে কবিতাটি।
ভালো লাগা রেখে গেলাম।


ভালো থাকুন।
১৮ ই মে, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ১৮ ই মে, ২০০৯ দুপুর ২:৩১
পাথুরে বলেছেন: পুণ্য জলে ভিজতে ভিজতে এবার ধরবি হাল.........

+
১৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: কেনো?

৭. ১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৭
ইষ্টিকুটুম বলেছেন: একেবারে জটিল হইছে! অসাধারণ!!
১৯ শে মে, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: thanks

৮. ১৯ শে মে, ২০০৯ দুপুর ১:১৮
কঁাকন বলেছেন: দারুন ভালো লাগলো

ভালো থাকুন
২০ শে মে, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: দারুন ধন্যবাদ

৯. ১১ ই জুন, ২০০৯ রাত ১২:৩৩
জনৈক আরাফাত বলেছেন: দারুন লাগলো! সত্যি বলছি! :) .
২৪ শে জুন, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: many many thanks

 

মোট সময় লেগেছে ২.৮২১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মামুন ম. আজিজ

একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে
আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ