১ বিষয়ে এ+ নেই , ২ বিষয়ে এ+ নেই , তিন বিষয়ে এ+ নেই ...সবই কি একই ফলাফল হলো...( এসএসসি রেজাল্ট সম্পর্কিত দুটি ভাবনা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রথমটিঃ
হঠাৎ করে কি বাংলাদেশের এসএসসি লেভেলের ছাত্র ছাত্রী বিপুল হারে অসাধারণ মেধাবী হয়ে গেলো?
দেশের শিক্ষা ব্যবস্থার কি আদৌ তেমন কোন অভাবনীয় পরিবর্তন ঘটেছে?
উত্তর না বলে দিলে খুব ভুল বলা হবে না। শিক্ষা ব্যবস্থা এখনও সেই প্রাচীনতা আকড়েই ধুকে ধুকে চলছে।
বরং জিপিএ ৫.০০ বেশী বেশী চোখে দেখার কোন হীন মানসিকতার চরিতার্থে কি উদ্ভট ব্যবস্থা যে চালু এখন আমার মতি বিভ্রম ঘটে দেখে।
তাইতো বলি ৬২০০০ জিপিএ ৫.০০ কেমনে পায়?
উপরের ছবিদে দেখেন...একজন স্টুডেন্ট সবগুলোন বিষয়ে এ+ পেয়েছে তারও গ্রেড পয়েন্ট এভারেজ মানে জিপিএ ৫.০০। আবার আরেকজন দুটো কম বিষয়ে এ+ পেয়েছে তারও জিপিএ ৫.০০। আবার আরেকজনের দেখেন তিন বিষয়ে এ+ নেই তারও জিপিএ ৫.০০।
এই উদ্ভট সিস্টেমের দোলচালে পড়ে আসলেই কি মেধার উন্মেষ ঘটছে না ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে কেউ ---কেউ কি ভাবছে?
এত জিপিএ ৫.০০ দিয়ে কি হবে, যদি না সিস্টেম সব ভুলভাল আর হযবরল থেকেই যায়, যদি ভাল কলেজে ভর্তি হবার সুযোগ না পায় সর্বোচ্চ রেজাল্ট ধারীরাও ?
দ্বিতীয়টিঃ
বহুবছর হয়ে গেলো এসএসসি পর্যায়ে জিপিএ সিস্টেম চালু হয়েছে অথচ এখনও মানুষ ফলাফলটা ঠিকমতে বলতে শিখল না, ৫.০০ কেউ পেলে বলছে এ+ পেয়েছে ...আরে বাবা এ+ তো প্রতি বিষয়ে বিষয়ে হয় তারপর সেগুলোর কিউমিলিটিভ গড় করেই প্রকৃত ফল মানে সিজিপিএ বের করা হয় পয়েন্টে ।
এ ভুল শিক্ষিত জনেও করছে হরহামেশা। ভাব দেখে মনে হয় ভুলটাই বোধহয় প্রচলিত হলো বলে।
আচ্ছা ৫.০০কে যদি এ+ নামকরণ কথ্য ভাবে করা হয় তাহলে যে ৪.৮৮ পেলো তার ফলটা সেই কথ্য রূপে কি বলা হবে?
১৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।