আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
পথের শেষ নেই, আমার শেষ আছে, তাই এত দ্বন্দ্ব http://pothik.page.tl 

কবিতা// সময় যন্ত্রের অপেক্ষায় জেগে থাকি প্রতি রাত

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

আমি একখানা সময় যন্ত্রের আশায় জেগে থাকি প্রতি রাত,
যদি কোন রাতে জানালার পাশ দিয়ে মোর উড়ে যায়...
হয়তো আকাশে চাঁদ থাকবে স্মিত প্রভায়,
সাথে গোটা কয়েক মিটিমিটি তারা
এবং মেঘের উড়ে চলা খেলা বেড়ে যাবে আরেকটু সেদিন,
আমি উঠে বসব সময় যন্ত্রে নির্নিমিষে নির্দ্বিধায়
কারন ঐ যে আমি সেই সময় যন্ত্রেরই অপোয়
চোখ......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কবিতা//রাত যত বাড়ে...

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৬

রাত যত বাড়ে, কষ্ট গুলো আমায় ঘেরে, ডেকে আনে তারে
সুখের কল্প কথায়, সময় ভুলে ভাসতে থাকি দুজন মেঘোপরে
ঐ আকাশে সুপ্ত তখন নক্ষত্র রাশি,
ঝিলিক দিয়ে ক্ষণে ক্ষণে বলে ‘ভালবাসি
তোমাদেরই ভালবাসার কাব্যিক এ স্বর্গ’
থেমেও যায় ঠিক তখনই আঁধার-আলোর তর্ক।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

প্রশ্ন

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩

পূর্ণিমা রাত , তবু আজ মোর ভীষন কষ্ট তিথি
আজ এ দিনে এসেছিল ধরায় এক নতুন অতিথি;
ধরনী অবণী আবীর কি নীল হেসেছিল সেদিন হয়তো,
আজ বহুকাল পেরোনো দিনে হাসির ঝর্ণা ধারা বয়তো?
জানি, সেতো আমিই জানি, আমিই যে ঢুকেছি মনে
হাসি সব তারা কবর দিয়েছে-কষ্টে সে, তারা জানে।
এমন কেনো হয়গো ভূবন জবাব তুমি কি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১১

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৪


অনেক ভালবাসার পরে কষ্টগুলো সঙ্গী হয়
সব হারানো নিঃস্ব মনে স্বপ্ন গুলোই টিকে রয়
অনেকটা পথ হাঁটার পরে অনেকধূলো লাগলে পায়
তবেই তুমি পথিক হবে, প্রেমিক হবার কি উপায়?

সেই সে উপায় জানার তরেই সঙ্গী কষ্টগুলো
নিঃস্ব মনের শূণ্য কুহোর ভরায় যে কে বলো?...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সুখ জাগাতে চাও?

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৮

মিথ্যে বলেই মহৎ হবে,
সত্য গিলে খাবেই তবে...
ওমন মিথ্যে কেনোই বলো
সত্য সুখের কষ্টও ভালো...
হাসবে ঠোঁটে লুকানো দুখে
ব্যাথার সত্য ঠিকই যে বুকে।

এবার তবে কষ্ট দিয়ে বানিয়ে ভেলা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১০

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

বাতাস বলে যায় আবার এসেছে ফিরে
দূর থেকে নিকটের তীরে সে এখন;
নিকট বাতাসে তাই চটুল নৃত্য,
কষ্টবাণগুলো সব ক্ষণিকের ভৃত্য
হয়ে লুটিয়ে এ পায়ে মোর ধূলো মুছে দেয়;
আরেকটু এগিয়ে পদজোড়া হায়
সুবাসের তীব্রতা খুঁজে পেতে চায়।
যে ঝড়ো বাতাসের তোড়ে সে কালে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


পথের ধূলো এবং জোৎসনার আলো

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৯

গায়ে পথের ধূলো মাখা যেতে পারে
তাই বলে জ্যোৎস্নার আলো!
কিন্তু কত লোকেই তো মাখে ভরা পূর্ণিমায়
আমিও চেষ্টা করে দেখেছি
অসম্ভব মনে হয়নি , তবে বোধদয় হয়েছে
ওকাজ সম্ভব তখন যখন থাকে সেই অনুঘোটক,
যে অনুঘোটক এর নাম ‘প্রিয় মানসীর উপস্থিতি’।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৯

০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ২:২৭


বেদনা মোর খাচ্ছে কুঁড়ে বেদনারই
বসতভিটা-সে এই যে এ মন আমার
গিলছে সদাই মনের ভূবন হচ্ছে সদাই
স্বাস্থ্যবান, মন তবে কি শেষ হবার?
এমন আপন স্বার্থ তরে বেদনাটা বুদ্ধু বেশ
পরগাছা সে আবাস গেলে জীবন যে তার হবেই শেষ।
তার সে বোকার কর্মকাজে বেঘোরে এই মনটি মোর...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

কবিতাঃ জীবন্মৃত

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০

আমার আর মৃতের মধ্যে পার্থক্য কতটুকু
তা নির্ণয় করতে বসি যখন কষ্ট আকাশচুম্বী...

মৃতের দলে আমিও আমন্ত্রন পাই
হরহামেশাই আজকাল জাগরণ এবং শয়নে
কিন্তু ওই দলের ওদেরকে মনে হয়
সৌভাগ্যবান আমার চেয়ে বোধহয় বেশীই
তাই যাইনা ওখানে , দেই না আমন্ত্রনে সাড়া;...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

চিত্তনাশী ভালবাসা

০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

চিত্তনাশী ভালবাসা

হায়রে ভালবাসা !
চিত্তনাশী হইল কেনো?
হইলো কেনো লুকোছাপা
হায়রে ভালবাসা!

মাটির কবরে আশার বাস...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা >>


 


মামুন ম. আজিজ

একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে
আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি,...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫৯৭টি
  • মন্তব্য করেছেন: ১০৬৭২টি
  • মন্তব্য পেয়েছেন: ৬২০৫টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৯২৯৬৩ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.৫৬৭৯ সেকেন্ড