সাহায্য চাই: ল্যাপটপে ভাইরাস: আইটি এক্সপার্টরা, বাঁচান..
৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
আমার কলিগের সনি ভাইও ল্যাপটপে mdm.exe ভাইরাস ধরেছে, আমার মাধ্যমে। ৩-৪ সেকেন্ড পরপর একটা উইন্ডো আসে, ওইটা ক্লোজ করতে হয়। গুগলে সার্চ দিয়ে চারটা সাজেশান পেলাম ঘুরে ফিরে । সব ফেল। নিচে দিলাম . .
1. disable "script debugger" in IE
2. disable machine debug manager from startup (run > msconfig . . .)
3. disable machine dubug manager from start ( run>services.msc /s >machine debug manager>right clk>properties>start option>disable)
4. search>mdm.exe > (rename all the mdm.exe files)
সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে, ল্যাপটপের system restore point গুলোও এই ভাইরাস ধরার পর হাওয়া হয়ে গিয়েছে । শুধুমাত্র সেইদিনের system restore point দেখায়।
ল্যাপটপের সাথে কোন system restore disc ও দেয় নি ।
এইবার শেষ ভরসা আপনারা . . কাজ হলে পিজা হাট এ খাওয়াবো, প্রমিজ ।
`হাসান বলেছেন:
নাজিরুল না বুইজা পন্ডিতি কইরোনা, তুমি কি আইটি একসপার্ট যে তুমি উততর দিতেচো
রাহী বলেছেন:
এইখানেই তো প্রবলেম। ড্রাইভ একটাই। ফরম্যাট করা যাবেনা। উনি কিছুদিন পর বাইরে চলে যাবেন । তাই পাইরেটেড উইন্ডোজ/সফটওয়্যার ইন্সটল করা যাবেনা। ল্যাপটপের এন্টিভাইরাস ছিল নরটন; কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে।
রাশেদ বলেছেন:
পার্টিশন ম্যাজিক দিয়া পার্টিশন বানান। খুব সোজা। তারপর ফাইল সরাইয়া ফরম্যাট মাইরা দিতারেন।বাইরে পাইরেটেড নিয়া কি ধরে নাকি? পারসোনাল কম্পুতে চিন্তা নাই মনে হয়।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
এভাস্ট ইন্সটল করেন। পরে বুট আপে ও নিজেই ভাইরাস সব খায়া ফেলায়। কাজ হবে বলে আশা করছি। আমার নিজেরও এমন একটি সমস্যা ছিল। এভাবেই ঠিক করেছি।চলুন প্রাপ্তিকে ভালবেসে আবারো প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি
রাহী বলেছেন:
সৌরভ ভাই, ধন্যবাদ্। আগামীকাল আপনার ওয়েতে ট্রাই করে দেখবো কাজ হয় কিনা। রাশেদ ভাই, উইন্ডোজ অরিজিনাল লাগবে । ওইখানেই আটকে গেছি। আমার ডেস্কটপে একবার একই সমস্যা হয়েছিল, সিধা ফরম্যাট করেছিলাম। আমার জানা মতে (ভুল হতে পারে), বাইরের ভার্সিটিতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে মানা করে এবং মনিটর করে।
আর কেউ আছেন ভাই? জুয়েল ভাই এর ইমেইল আছে কারও কাছে?
লাস্ট সামুরাই বলেছেন:
ক্যাসপার স্কাই ইনস্টল করুন । আশা করি সমস্যার সমাধান হবে ।
`হাসান বলেছেন:
আমার জানা মতে (ভুল হতে পারে), বাইরের ভার্সিটিতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে মানা করে এবং মনিটর করে। আরে ধুর পুরা ভুয়া কতা, পার্ষোনাল লাপটপে কেউ তাকাইয়াও দেকেনা
রাশেদ বলেছেন:
হেগো এতো টাইম নাই চেক করার। যা খুশি ইউজ করতে পারেন।
রাহী বলেছেন:
এখনও সলভ হয়নি। সামুরাই, ট্রাই করবো। ল্যাপটপ আপাতত আমার কাছে নেই। সফটওয়্যার ডাউনলোড করে রাখছি। আরও আরও সাজেশান আশা করছি।
ওটা দেওয়া আছে কিনা এইভাবে চেক করুন -
Start -> Control Panel -> Administrative Tools -> Computer Management
Computer Management এ ডাবল ক্লিক করুন। একটা উইন্ডো ওপেন হবে। বাম পাশে Disk Management দেখতে পাবেন। ডাবল ক্লিক করুন। EISA Configuration নামের একটা পার্টিশন দেখাবে। এখন যদি ওটা থাকে তাহলে ল্যাপটপ রিস্টার্ট দিন। Phoenix এর লোগো আসার আগে F10 চাপুন। ব্যাকআপ প্রসেস শুরু হবে। এখন নিজের প্রয়োজন মত সেটআপ করে নিন। চাইলে শুধু C ড্রাইভ রিস্টোর করতে পারেন অথবা ফ্যাক্টরী ডিফল্ট সেটিংস্।
রাহী বলেছেন:
রাশেদ ভাই, ওই লিংকের প্রসেসগুলো আগেই ট্রাই করেছি (আমার পোস্টে ১,২,৩,৪ নম্বর দেয়া)। তবুও আবার করে দেখবো। নোক্সেনডার ভাই,
রিকভারী নিয়ে আমি আশাবাদী না। কারন, সিস্টেম রিস্টোর পয়েন্টগুলোকে মুছে ফেলেছে হতচ্ছাড়া ভাইরাসটা। তবে, রিকভারী পার্টিশানে শয়তানটার বদনজর পরে নাই, আশা করি। আর একটা কথা, রিস্টোর করলে কি ড্রাইভ ফরম্যাট করাটা এসেনশিয়াল? আর, আপনার অবস্থান কি বাংলাদেশে? তাহলে আপনার সেল নম্বরটা নিতাম। আপনি আপনার ইমেইল+সেল নম্বরটা একটু কষ্ট করে পাঠাবেন? আমার ইমেইল:
দোয়া করেন ভাই, এই যাত্রায় যেন পার যেয়ে যাই।
কাজ হলে প্রমিজ মতো খাওয়া পাওনা থাকবেন। . .
আমি দেশে নাই। এখানে মেইল করতে পারেন
কাজ হলে জানান।
রাহী বলেছেন:
নোক্সেনডার ভাই,কাজ হোক বা না হোক, আপনাকে অবশ্যই জানাবো আমি। আর মেইলে যোগাযোগ করবো আপনার সাথে।
মদনবাবু বলেছেন:
আপনার ল্যাপটপের অপারৈটিং সিস্টেম কি ?
রাহী বলেছেন:
উইন্ডোজ এক্সপি @মদনবাবু ।
রাহী বলেছেন:
নোক্সেনডার ভাই, থ্যাঙ্কস। আপনার সাজেশানেই কাজ হলো। পুরা সিস্টেম রিস্টোর করলাম সন্ধ্যায়। কবে খাবেন? পাওনা রইলেন . . .



















এর আগে অবশ্য পুরো পিসির সব গুলো ফাইল ও ভাইরাস স্ক্যান করে নিবেন।