আমার প্রিয় পোস্ট

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

ওয়াইম্যাক্স (WiMAX ) এর ব্যবহার ...(২)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

শেয়ারঃ
0 3 0

ওয়াইম্যাক্স (WiMAX ) এর ব্যবহার ...(১)


২। ওয়াইম্যাক্স মোবাইল এপ্লিকেশন (802.16e-2005):
সেলুলার এর বিকল্প হিসেবে ব্যবহারঃ
ওয়াইম্যাক্স এর সুবিধা নেয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে সেলুলার ( মোবাইল ) সার্ভিস প্রোভাইডার কোম্পানীগুলো। কারন তাদের অলরেডী যে সিস্টেম চালু সেটা ওয়্যারলেস কালচারেই চলে(RF engineers, wireless savvy sales staff, etc )। কিন্তু অন্যদিকে ল্যান্ড ফোন বা ফিক্সড ফোনে এই বিল্ট ইন সুবিধা নাই বলে ঐ ক্ষেত্রে ওয়াইম্যাক্স কমপারেটিভলি একটু কষ্টলি।

উপরের চিত্রটিতে আমরা একটি প্রচলিত সেলুলার নেটওয়ার্ক বা বিভিন্ন সেলুলার ও অন্যান্য টেলিকম অপারেটরের মধ্যে একটি আন্ত সংযোগ ব্যবস্তা দেখতে পাচ্ছি। (এখানে যে টি১ গুলো আছে , আমাদের দেশের প্রেক্ষিতে সেগুলোর নাম হবে ই১।) সে যা হোক ওয়াইম্যাক্স ব্যবস্থা সম্পূর্ণ ব্যবহার এর মাধ্যমে এই ক্ল্যামজি অবস্থা সহজ হয়ে যাবে এবং এতে ইনফ্রাসটেকচর সহজ হয়ে আন্ত অপারেটর ব্যবহার খরচ কমে যাবে।
"one network serves all" ----এই কথাটি এ ক্ষেত্রে ওয়াইম্যাক্স সত্য প্রমান করতে পারে।
ওয়াইম্যাক্স অনেক বেশী দ্রুতগতির হওয়ায় এবং এটি ভয়েস, ডাটা এবং ভিডিও একসাথে সাপোর্ট করায় ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে মোবাইল কোম্পানীগুলো সহজেই তাদের সার্ভিসে এগুলো অ্যাড করতে পারবে। মোবাইলে সে ক্ষেত্রে ভিডিও দেখা যাবে, টিভি দেখা যাবে , ভিডিও কনফারেন্স সম্ভব হবে, দুপ্রান্তের মানুষের ছবি লাইভ দেখা যাবে। তবে সে ক্ষেত্রে মোবাইল সেট টিও ওয়াইম্যাক্স সার্পোটেড হতে হবে। মোবাইল WiMAX এর এসব সুবিধা আমরা আসলে পেতে পারি বিভিন্ন পারসনাল ডিভাইসের মাধ্যেমেই যেমন PDAs, notebook PCs, game consoles, iPods, MP3 players, and cellular phones.

মোবাইল ওয়াইম্যাক্স ব্যবহারের একটি সার্বিক চিত্র নিচে দেখানো হলো-
Figure: WiMAX as a mobile voice and data network is potentially exponentially more efficient (profitable) than the legacy cellular infrastructure

৩। ওয়াইম্যাক্স এন্ড আইপিটিভিঃ
Internet Protocol Television (IPTV) এর মাধ্যমে ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার খুব সহজেই ক্যাবল বা স্যাটেলাইট টিভি সার্ভিস প্রোভাইডারদের মত সার্ভিস দিতে পারবে। এর সাথে আইপিটিভি প্রোগামিয়ের মাধ্যমে বিভিন্ন ভিডিও অন ডিমান্ড (VoD) সার্ভিস প্রদান সম্ভব। এই ব্যবস্থাগুলো মোবাইল এ মাধ্যমেও হতে পারে আবার ফিক্সড ও হতে পারে।

৪। ওয়াইম্যাক্স এন্ড ভিওআইপিঃ
এটি আসলে ফিক্সড ওয়াইম্যাক্সেরই একটা ব্যবহার। নরমাল ভাবে ভিস্যাট এর মাধ্যমে ভিওআইপি দিয়ে যে বাইপাস ভয়েস সার্ভিস চলে সেটা ওয়াইম্যাক্স ব্যবস্থায় আরও সহজে এবং সস্তায় প্রদান সম্ভব। কেউ কেউ অবশ্য বলে , VoIP is the "killer app" for WiMAX। নিচের চিত্রে আমার এই বিষয়টি একটু দেখে নিতে পারি।



#ছবিসমূহ এবং কিছু তথ্যের সূত্র

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): WiMAX ;
প্রকাশ করা হয়েছে: পথের কিনারে  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ পথিক ভাই... ... আরো কয়েক পর্ব করুন। আর লেখাগুলো link|http://www.somewhereinblog.net/group/computer|কম্পিউটার গ্রুপে] রাখলে ভাল হতো।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: গ্রুপে কি এখন আর দেয়া যাবেনা?

কিভাবে

২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৪
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ পথিক ভাই... ... আরো কয়েক পর্ব করুন। আর লেখাগুলো কম্পিউটার গ্রুপে রাখলে ভাল হতো।
৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৩
ফালতু মিয়া বলেছেন: ধন্যবাদ, WiMAX সম্পর্কে আমার জানা আগ্রহ ছিল প্রচুর। তথ্য চিত্রে সাজানো লেখাটি ভাল লাগল।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ
কষ্ট স্বার্থক

৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৪
নিরক্ষর বলেছেন: সুন্দর পোস্ট।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: সুন্দর ধন্যবাদ

৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
দূরন্ত বলেছেন: আরো অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২২
ত্রিভুজ বলেছেন: আপনার সদস্যপদ এপ্রুভ করা হয়েছে। সবগুলো পোস্ট পোস্ট এডিট করে গ্রুপ নির্বাচন করে সেভ করলেই হবে...।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: দিলাম

৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৬
নিঃসঙ্গ বলেছেন: WiMAX সম্পর্কে কিছু ধারনা পাইলাম ধন্যবাদ আপনারে :)
৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩
পথিক!!!!!!! বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
কেএসআমীন বলেছেন: প্রশ্ন হইতাছে ২১৫ কোটি কইরা তিনটা কোম্পানী যে মোট ৬৪৫ কোটি টাকা দিল, তারা এই টাকা উঠাইতে পারবো তো? আপনার কী মনে হয়? পারবো? সব মোবাইল কোম্পানীই ইন্টারনেট সেবা দিতাছে... ফিক্সড ফোনের চাহিদা নাই বললেই চলে, বিটিসিএল তাদের রেট ১.৫০ পয়সা থেকে ১০ পয়সায় নামাইছে...

এখন তারা টাকাটা কামাইবো কোথা থেইকা? একটু কিলিয়ার করলে ভাল হয়। আপনার নিজের আইডিয়া আরকি... ধন্যবাদ...
১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
পথিক!!!!!!! বলেছেন: প্রশ্ন কি দুইটা কে এস আমিন ভাই?
ধরে নিলাম দুইটা, একটা বিটিসিএল এর লাভ করার বিষয় আরেকটা নতুন ওয়াইম্যাক্স লাইসেন্সপ্রাপ্তেদর লাভের বিষয়।

প্রথমে পরের টার কথা বলি। আমি যেটুকু বুঝি তাতে অত টাকার ওঠার মত ইনফ্রাসট্যাকচার আমাদের দেশে মোটেও নাই। তবে তারা যেহেতু ব্যান্ড উইথ ভাড়া দেবে আইএসপি আর মোবাইল কোম্পানী গুলার কাছে...সেই ভাড়ার পরিমাণ এর উপর অনেকটা নির্ভর করেছ বিষয়টা।

আর বিটিসিল যদি শুধু এই ফিক্সড ফোন নিয়া ব্যবসা করতে থাকে , তাও স্বল্প মূল্যে , তাহলে ভিবষ্যতে কখনই লাভ করতে পারবে বলে হয়না
তবে ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়ায় এবং স্ট্যবলিষ্ট ইনফ্রাসটেকচার ইউস করে যদি ওয়ারল্যাস ফিক্সড ফোন এর দ্রুত প্রসার ঘটাতে পারে তাইলে ..একটা ভাল সম্ভাবনা থাকে ভাল লাভের।
১১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫
মাসুদ রানা* বলেছেন: বাংলাদেশে এর ব্যবহার কবে শুরু হবে, কেও জানেন কি?

 

মোট সময় লেগেছে ০.৯৩৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সেই পথিক ই তো আমি
পথচারী হয়ে
উড়িয়ে পথের ধূলো
প্রকুতির মাঝে
দেখি যত আলো
এলাম ছাড়াতে
আর শিখতে জ্ঞান...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ