somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাহুল চোধুরী
তাদের পাশেই থাকুন, যাদের সঙ্গ আপনাকে করে তোলে স্বতেজ, বিজ্ঞ এবং জ্ঞানী । কারন জীবন খুবই ছোট, তাই নিজের মূল্যবান সময় বিরক্তিকর মানুষের সঙ্গে না কাটিয়ে একা থাকাই উত্তম।

ফেইসবুকের সব তথ্য এবার সেইভ করে রাখুন হার্ডডিস্কে

০৫ ই মে, ২০১১ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেইসবুক নিয়ে আমার আগের পোস্টটি পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকে আমাকে ফোন করে (ফেইসবুক প্রোফাইল থেকে পাওয়া) ধন্যবাদ জানিয়েছেন এ ধরণের পোস্ট দেয়ার জন্য। সাধারণত বিনা কারণে কেউ ফোন করলে বিরক্ত লাগে। তবে পাঠকদের ফোন পেয়ে এবার তেমন বিরক্ত বোধ করিনি। বরং উৎসাহিত হয়েছি আরোও পোস্ট দেয়ার জন্য। আজকের পোস্টটিও ফেইসবুক সংক্রান্ত। ব্যবহারকারীরা যাতে আরোও নিরাপদে তথ্য শেয়ার করতে পারেন সেজন্য গত বুধবার ফেইসবুকে ‘গ্র“পস’ নামক একটি ফিচার চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করেছেন ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। ‘গ্র“পস’ ফিচারের বিস্তারিদ নিয়ে আরেকটি পোস্ট দিব কয়েকদিন পর। কারণ আমাদের দেশে এখনও এটি চালু হয়নি। আজকে যে টুলসটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফেইসবুক ডাউনলোড টুলস। ‘গ্র“পস’ ফিচার যেদিন চালু করা হলো একই দিন ‘ডাউনলোড টুলস’ টিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জুকারবার্গ।
সংবাদ সম্মেলনে মার্ক জুকারবার্গ

সংবাদ সম্মেলনে মার্ক জুকারবার্গ, ছবি ক্রেডিট: এএফপি

ডাউনলোড টুলস
ফেইসবুকের ব্যবহারকারীরা ইদানিং নানা কারণেই অ্যাকাউন্ট বাতিলের স্বীকার হচ্ছেন। অ্যাকাউন্ট অপব্যবহারের কারণেও অনেকে সাধের ফেইসবুক অ্যকাউন্ট হারাচ্ছেন। হয়ত সহজেই আরেকটি অ্যাকাউন্ট খুলে নেয়া যাবে তবে আগের অ্যাকাউন্টের কনটেন্টগুলো আর খুঁজে পাবেন না কোনদিন! তিল তিল করে ফেইসবুকে জমা হওয়া সব কনটেন্ট এবং তথ্য হারিয়ে যাবে চিরতরে! তবে চিরতরে হারিয়ে যাওয়ার আগে তথ্যগুলো যাতে ব্যবহারকারীরা কম্পিউটারের হার্ডড্রাইভে সংরণ করে রাখতে পারেন সে বন্দোবস্ত করে দিলেন জুকারবার্গ। ডাউনলোড টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা হার্ডড্রাইভে ফেইসবুক অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।

প্রক্রিয়া
প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে সাইন ইন করুন। এবার হোমপেইজের উপরে ডানপাশে Accounts এ কিক করুন। এখান থেকে আপনাকে এবার ক্লিক করতে হবে Account Settings এ। নিচের ছবি তে ফ্লো টা দিলাম।

নতুন যে পেইজটি খুলবে এবার একেবারে তার নিচে Download your information নাম এ একটা ট্যাব পাবেন। সেখানকার Learn More লেখা লিংকে কিক করুন।

FB

এরপর Download বাটেন একটি ক্লিক করুন। এবার আপনার ফেইসবুক মেইল অ্যাকাউন্টে একটি মেইল পাবেন (মেইল পেতে কয়েক ঘন্টা দেরি হতে পারে)। মেইলে একটা লিংক পাবেন। লিংকটিতে কিক করুন। নতুন যে পেঁজটি খুলবে সেখানে আপনার ফেইসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে কিক করলে আপনার ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।

তথ্যগুলো যেভাবে দেখবেন
ডাউনলোড হওয়া তথ্যের ফাইলটি জিপ ফাইল হিসাবে থাকবে। প্রথমে সেটি আনজিপ করুন। এবার যে ফাইলটি ইনডেক্স নামে পাবেন সেটি কোন ওয়েব ব্রাউজার দিয়ে খুলুন (ওপেন উইথ থেকে ব্রাউজার নির্বাচন করতে হবে)। এবার ফাইলটি অফলাইনে ঘুরে বেড়াতে পারবেন এবং তথ্যাবলী সব দেখতে পারবেন। ছবিগুলো পাবেন অ্যালবাম নামক একটি ফোল্ডারে। :-)
যারা আরোও সহজে এ ট্রিক্সটি দেখতে চান তারা নিচের ভিডিওটি একনজরে দেখে নিন। কোন কিছুই আর বুঝতে বাকি রইবে না। চেয়েছিলাম ভিডিওটা বাংলায় ডাবিং করে দিতে। কিন্তু কিভাবে ডাবিং করতে হবে সেটি না জানার কারণে ইংরেজিতেই রয়ে গেল। :-(

এখন নিশ্চয় আর বুঝতে কোন অসুবিধা নেই। :-) হ্যাপি ফেইসবুকিং!!! :-) । ফেইসবুকের নতুন ফিচারটি আপনাদের কেমন লেগেছে? এটি ব্যবহারকারীদের কতটুকু উপকারে আসবে? প্লিস সে এন্ড লেট মি ডিসকাস মোর.. হ্যাপি রিডিং…
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×