আমার প্রিয় পোস্ট

প্রতিবার শীত এলে

২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯

শেয়ারঃ
0 1 0

পাতা ঝরার শব্দে
হঠাৎ ছলকে উঠলো হৃৎপিণ্ড যখন
কে যেন বলে ছিলো রিক্তের বেদন
বোঝেনি ফাগুন মাস।

প্রারম্ভিক তিরিশে এ যখন দেহমন
পঞ্চইন্দ্রিয়ের তারে বাঁধা সুর
খেলে যায় হাওয়ায় হাওয়ায়
নিরন্তর নির্ধারিত ঠাণ্ডা এসে লাগে
তারই পরশে ফিরে আসে স্পর্শের স্বাদ
বিপদ বিসম্বাদও বটে
বায়ুমণ্ডলের জ্ঞান ওসব বহন করে।

চাকা কোন ধোপানীর যাদুমন্ত্র নয়
তারও চেয়ে অধিক বিস্ময়
বিধৌতকরণের পরেও ধুয়ে যাওয়া
দাগ থাকে লেগে।

এ যেন চক্রের সারি জীবন ও মরণ বিথারি
শব্দ-সম্ভবের কাছে ঘূর্ণায়মান ফিরে আসা।

পত্র পতনের মর্মরে সৃষ্ট অস্থায়ী কম্পন শেষে
দক্ষিণের উন্মুক্ত দরোজা সম্মুখের নন্দন কানন
ইচেছ করে খুব ইচেছ করে পাতা ঝরুক
চাই নতুন গজাক
ধুয়ে যাওয়া দাগ ছুঁয়ে থাকি
তোমাদের ঐসব জারিজুরি
ফেলে ঐ সকল চালাকী।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩
প্রচেত্য বলেছেন: শীতের সকালে হালকা কুয়াশা ভেদে সূর্যের উষ্ঞ আলোর পরশ পেলাম

 

মোট সময় লেগেছে ০.৯৭১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
An individual living with quest for better existence of humanity.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই