ফেসবুক চেহারা পাল্টানোর পর থেকেই সবাই কেমন রি রি রটায় দিলো যে নতুন ফেসবুক ভালো ণা। কিছুই বুঝলাম না। কয়েকটা গ্রুপ ও খুলে গেলো ' I hate new facebook', 'how to get back old facebook' এই রকম নাম ধাম দিয়ে। আমি তো পুরোই ধাঁধায়......কি ব্যাপার!!...আমি তো কোনো ঋণাত্মক কিছু খুঁজে পাচ্ছিনা এখানে। বরং কি সুন্দর ব্যবস্থা এখন। ওয়াল, ইনফো, অ্যাপ্লিকেশন, ফটো সব আলাদা। এখন যখন যেটা খুশি সেটাতে ব্যস্ত থাকা যাবে।
তারপর ওয়াল তো আমার খুবই ভালো লেগেছে। ফেসবুক এ আমি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি তা হল ওয়াল, মেসেজ, নোট আর ফটো। নতুন ফেসবুক এ এগুলো সবই হাতের কাছে একসাথে। ...
আবার এখানে মানুষের স্ট্যাটাসে এখন কমেন্ট করা যায় সরাসরি। আগে তো মেসেজ না হয় ওয়ালে লিখতে হত।
তারপরও সবার কি অভিযোগ......
আমার ভাইয়ের মুখে একদিন একটা কথা শুনে বুঝলাম। এখানে নাকি অ্যাপ্লিকেশন এ যাওয়া অনেক ঝামেলা। আগে কি সুন্দর এক পেজ এ ছিল সব, এখন ছাড়া ছাড়া...একসাথে সব পাওয়া যায় না......। এরকম আর কি কি কথা বললো।
সে যাই হোক, আমি কিন্তু নতুন ফেসবুক অনেক পছন্দ করি।
আজকাল নাকি যারা প্রথম নাক সিঁটকেছিল তারাও এটা পছন্দ করতে শুরু করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

