সক্কাল বেলা অ্যালার্ম অনেকবার বেজে যাবার পর ঘুম ভাংলো, কিন্তু ঘোর কাটেনাই। অ্যালার্ম বন্ধ কইরে তাই অটো ঘুম দিসি আবার। হঠাৎ চোখ মেইলে দেখি ৮টা ২০ বাজে। চোখ কচলাইলাম, আবার দেখলাম। আসলেই ৮টা ২০!!
নিজেরে গালি দিলাম। তারপর বললাম, 'ধুরো'!
৮টা সময় শাহিন ম্যাডামের ক্লাস। অ্যাবনরমাল সাইকোলজি'র...। আমি এর আগে সর্বসাকুল্য ৩/৪টা ক্লাস করসি। এমনকি, এই বিষয়েই অপর যেই ম্যাডাম ক্লাশ নেয়, তার ক্লাসও করসি প্রায় সমপরিমাণ...।
ফলে উনাদের একটাও ক্লাস মিস দেয়া মানে এখন পুরাই বাঁশ। উপস্থিতির হার পুরাই জিরো আসবে। আর টোটালে গিয়ে যদি ৬০% এর নিচে নেমে যায়, তাইলে তো ধরা!!!...আর থার্ড ইয়ার ফাইনাল দেয়া লাগবেনা...।
ভাবসিলাম, যা হবার হইসে, ছুটির পর থেকে রেগুলার। কিন্তু কিসের কী! ৮টার ক্লাস কালও ধরতে পারলাম না, আজও পারলাম না। তারওপর আজকে ৯টার টাও মিস, কারন উঠসি ৮টা ২০ এ। ফ্রেশ হইয়ে, রেডি হইয়ে বের হইতে হইতে অন্তত ২০-২৫ মিনিট লাগেই। সুতরাং ৮টা ৪৫ এ রওয়ানা দিয়ে ক্লাস ধরা যাবেনা। আবার ক্লাসে ৫ মিনিট দেরি হইলে ঢুকতেও দেবেনা। ফলে, অ্যানথ্রপোলজি ক্লাস ও মিস। অইটারও তো ৬/৭টা ক্লাসের বেশি মনে হয় করিনাই।
এখন ভাবলেই মেজাজ গরম লাগে, কেন যে মরতে এক মাস সময় ধরে ডিপার্টমেন্ট-ক্লাস-পড়াশোনা-টিউশনি সব ফালায় বালের অ্যাসিস্টান্টগিরি করতে গেসিলাম!...নইলে আজ একটা ক্লাস মিস গেলে মাথায় এমন বাড়ি পড়তোনা উপস্থিতি হারের চিন্তায়। টিউশনি হারায় বেকার থাকতাম না। ...
সবই কপালের ফের...!...
আপনারা আমার জন্য দোয়া কইরেন আমি যেন থার্ড ইয়ার ফাইনাল দিতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

