somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রিয়েল লাইফ জোক...

২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থার্ড ইয়ারের ক্লাস শুরু হবার পর সপ্তাহ দুই ক্লাস করার পর প্রায় দেড় মাসের মত ক্লাস করিনি। গিয়েছিলাম একটা অ-কাজে। (কাজ হিসেবে গেলেও শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসে ওটা আমার জীবনে সবচেয়ে বড় 'আকাম' রূপে পরিনাম পেয়েছে...কি কাজ সেইটা পরে কোনোদিন বিস্তারিত বলবো নে...)। আর এর মধ্যে আমার কমসে কম ৭০-৮০টা ক্লাস মিস হয়ে গেছে সব মিলিয়ে। ...এক মাস পর ক্লাস করতে এসে দেখি দুই জন টিচার আমার নাম ই ডাকেনা আর!!...

প্রথম জন আয়েশা সুলতানা ম্যাডাম। প্রথম দিন উঠে দাঁড়ায় আমতা আমতা করে বললাম, 'ম্যাডাম, রোল ৫০...!!''...কি জানি ভাবলেন আমার দিকে তাকায়। তারপর বললেন, 'হু'।...পরদিন আবার রোল ডাকেনা!!...আমি আবার বললাম, 'ম্যাডাম, রোল ৫০'...উনি আবার আমার দিকে তাকায় কি যেন ভাবলেন। তারপর বললেন, 'তোমার তো অনেক ক্লাস মিস হয়েছে!...' আমি বোকার মত হেসে মাথা নাড়লাম। তবে তারপর দিন থেকে আজ পর্যন্ত উনি আমার রোল ডাকছেন।

দ্বিতীয় জন তানভীর স্যার। আমাদের গোলগাল সদা হাস্যময়ী একজন স্যার। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করলেও উনার মনটা অনেক ভালো। পড়াণ ও ভালো। এইবার আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি পড়াচ্ছেন। দূর্ভাগ্যবশতঃ এক মাস লাপাত্তা হবার আগে উনার মাত্রই একটা ক্লাস করেছিলাম। ফিরে এসে ক্লাস করতে গিয়ে দেখি উনিও রোল ডাকেন না।
আমি একদম শেষ বেঞ্চে বসা। (কিন্তু আমি ব্যাকবেঞ্চার নই। সেদিন বসেছি জায়গার অভাবে।)
পেছন থেকে বললাম, 'স্যার, রোল ৫০!'

ক্লাসে হঠাৎ পিন পতন নীরবতা নেমে এলো। সামনের সব কয়টি মাথা আমার দিকে ঘুরে গেলো। স্যার আমার দিকে মূর্তিমান দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সবকয়টি দাঁত প্রদর্শন করে হেসে উঠলেন।হাসি চললো মিনিট খানেক। তারপর বাকিদের রোল ডেকে শেষ করলেন।

রোল কল শেষে আবার হাসি। বললেন, 'একটা গল্প বলি, তোমরা শোনো।'

এক গরীব জেলে একদিন সকালে মাছ ধরতে গেছে। কিন্তু সেদিন তার ভাগ্য এতই খারাপ যে কোনো মাছই পেলোনা। সন্ধ্যা হয়ে এলো, তাও কোনো মাছের দেখা নাই। জাল তুলতে গিয়ে সে দেখলো একটা চকচকে বস্তু সেখানে আটকে আছে। হাতে নিয়ে দেখতে পেল একটা সোনার আংটি। সে বেশ খুসি হল। 'যাক, অন্তত এইটা বেচে তো আজ কিছু টাকা পাওয়া যাবে!,' এই ভেবে কাদা মাখা আংটিটা সে ধুতে গেল। কিন্তু, আংটিটা হাত ফস্কে আবার পানিতে পড়ে গেল। সে আর আংটিটা খুজে পেলোনা।'

সারাদিন মাছ ও পেলোনা। যাও একটা আংটি পেল, তাও গেলো। তার তো মাথা খারাপের অবস্থা। বাসায় ফিরে সে কেবল আপন মনে বলে চলেছে, 'ধোয়ার কি দরকার ছিল, না ধোয়াই তো ভালো ছিল'...। সে আর কিছু বলেনা। কিছু খায়না। খালি এই একই কথা বলে। লোকটার মা তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে ডাক্তার ডাকলো। ডাক্তার এসে তাকে দেখে টেখে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলেন। ঘরে টাকা নাই। তাই, ডাক্তার কে টাকা দেয়া গেলোনা। ডাক্তার পরদিন এসে টাকা নিয়ে যাবেন বলে চলে গেলেন।

পরদিন ঘুম ভাঙ্গার পর গেলের আর কিছু মনে নাই। একদম ফ্রেশ মাথা। এর মধ্যে তার মা এসে তাকে বললেন, 'গতকাল তোর অবস্থা দেখে আর কিছু জিজ্ঞেস করিনাই। কি হয়েছিল গতকাল???'

ব্যস!...ওই লোকের তো সব মনে পড়ে গেল। আবার সে বলতে শুরু করলো, 'ধোয়ার কি দরকার ছিল। না ধোয়াই তো ভাল ছিল......'

তার এই অবস্থা দেখে মা দুঃখের চোটে বলে উঠলেন, 'জিজ্ঞেস করার কি দরকার ছিল, না জিজ্ঞেস করলেই তো ভালো ছিল'

এর মধ্যে ডাক্তার এলেন। মা-ছেলে দুইজনই তখন প্রলাপ বকছেন। টাকা দেয়ার কোনো প্রশ্নই ওঠেনা এই অবস্থায়!...ডাক্তার তখন কপাল চাপড়ে বলে উঠলেন, 'বাকি রাখার কি দরকার ছিল, কাল টাকা নিয়ে নিলেই ভালো ছিল......'

এই গল্প শেষ করে স্যার একটা বিগলিত হাসি দিলেন। তারপর আমার দিকে তাকায় বললেন, 'তোমাকেও বলতে চাই, ক্লাস করতে আসার কি দরকার ছিল, না করাই তো ভাল ছিল...'

সারা ক্লাস জুড়ে হাসির রোল পড়ে গেল। আমিও বোকার তিন নাম্বার হাসি দিয়ে এদিক ওদিক তাকালাম।

আর কি ই বা করতে পারতাম!!!!!!..............



৫১টি মন্তব্য ৪৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×