আমার প্রিয় পোস্ট

হারিয়ে যাবার গান...

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২

শেয়ারঃ
0 0 0

নীল নীলে ডুবে থাকা ইচ্ছের ভেলারা,
ঘাট খোঁজে দিন রাত, পথ ভোলে তারারা।
চাঁদ ছোঁয়া জানালায় উঁকি দেয় রাত,
মনের বাতাসে লাগে টক টক স্বাদ।

এই মন যথা তথা ফাঁক খোঁজে হারাবার,
ঘরছাড়া গান করা বিষন্ন মনে তার।
অস্থির অকারণ, ভয় ভয় সারাক্ষণ,
শব্দেরা পলাতক, ভালোবাসা আনমন।

নেই বাঁধা নেই তো আচমকা হারাতে,
অনেক দূরের পথে, অজানা অচেনাতে।
সকাল হতে না হতে, দুপুর না গড়িয়ে,
সবার অলক্ষ্যেতে, কাউকে না জানিয়ে।

জানলা গলা রাতেরা তবু দিয়ে যায় ফাঁকি,
একলা একা রংধনুতে যা ইচ্ছে তাই আঁকি।
নির্ঘুম রাত পার করে যাই, নির্জনে নিরবে,
আজব দেশের রঙ্গিন ভোরে জেগে ওঠার লোভে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৮
শেরিফ আল সায়ার বলেছেন: নির্ঘুম রাত পার করে যাই, নির্জনে নিরবে,
আজব দেশের রঙ্গিন ভোরে জেগে ওঠার লোভে।

সুন্দর হয়েছে।
আপনাকে মনে হয় অনেকদিন পর দেখলাম!
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

হা, অনেকদিন পরে দেখলেন। কম্পিউটার সঙ্ক্রান্ত ঝামেলার কারণে ব্লগে লিখতে পারছিলাম না।

২. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯
নিবিড় বলেছেন: ভাল লিখছেন আবারও ..........।আপনের লিখায় দেখি ভয়াবহ চেন্জ আসছে
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: থ্যাঙ্কু...

চেঞ্জ কি ভালোর দিকে না খারাপের দিকে???

৩. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
এ. এস. এম. রাহাত খান বলেছেন: মন ছুয়ে গেল...
শুভ ব্লগিং




২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: প্রীত হলাম...।

৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
মাজেদুল ইসলাম বলেছেন: অসাধারন হয়েছে।প্রিয়তে না রেখে পারলাম না।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ...। লেখা প্রিয় তে রাখসেন শুইনে তো মহা খুশি খুশি লাগতেসে...।

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: অয়ে!!...অনেক নাম্বার দিয়ে দিসেন। ব্যাপক খুশি হইলাম।

৬. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
গান সুন্দর হয়েছে।
শুভরাত্রি।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ...শুভ রাত্রি।

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: হূমম...ধন্যবাদ...

৮. ২০ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩
মমমম১২ বলেছেন: হুম হারিয়ে যাবার গান দারুন হয়েছে।
৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১
ফাঁকি বাজ বলেছেন: সুন্ডর ......।
আমার বািড়তেও এসেন

 

মোট সময় লেগেছে ০.৯১৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখার আছে অনেক কিছু ...বলার আছে অনেক
লিখব সবই, বলবো সবই, একের পর একেক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই