আমার প্রিয় পোস্ট
- ♫(Lyrics)লিরিক দেখুন ♪♪আপনার উন্ডোজ মিডিয়া প্লেয়ারে - হামিদ পায়োনিয়ার
- ইউনিকোড থেকে বিজয়ে কনভার্টার চাই ।। হেল্প প্লিজ ! - আমার বাংলা ২০১০
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মাইকেল জ্যাকসনের মৃত্যুকে প্রত্যাখ্যান করলাম - কৌশিক
- প্রয়োজনীয় কিছু web address - আবদুল মুনয়েম সৈকত
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র - মে ঘ দূ ত
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- ছড়াংবিতা - ১৯৭১স্বাধীনতা
- প্রিয় ব্লগারের প্রিয় লেখাঃ বাংলা বর্ণমালা শিক্ষা - বড়বেলা [হাসিব] - পাগল@মন
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- শব্দ-রাজ্যে অভিযান (১): Sadist ! - ম্যাভেরিক
- ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ - ফয়সাল আকরাম
- ভার্চুয়াল চরিত্র থেকে বাস্তবের মানুষটি কতোটা দূরে থাকেন? - আহমাদ মোস্তফা কামাল
- ডিজুস প্রভাবিত ডিজিটাল প্রজন্মের প্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে, আচানক analogue যুগীয় দুর্ভাবনা.. - হিমালয়৭৭৭
- ব্লগারদের মতামতের ভিত্তিতে ভালবাসার লাইভ এবং বাস্তব ধর্মি গবেষনা। (০৩) - শব্দ০০৭
- ভালোবাসার কথা কে আগে বলে ছেলেরা নাকি মেয়েরা? - মাইমুনা
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) - নাফিস ইফতেখার
- রোদ্দুরের গল্প - ভাঙ্গা পেন্সিল
- ব্লগারদের দৃষ্টি আকর্ষণ জরীপ - দ্রুত অংশ নিন - রোবোট
- মদীনার জনবসতীর ইতিহাস ও নরপতি তুব্বা । - েশখসাদী
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- রিভিউ: এ্যাকাডেমী এ্যাওয়ার্ড ২০০৯ (অস্কার) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- গল্প : ধর্ষক এবং রক্তের গন্ধ - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- মারফিসূত্র বা Murphy's Laws (রিপোস্ট) - খলিল মাহমুদ
- নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল - হাসান বিপুল
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- পরিণত মোহ কিংবা অপরিণত ভালোবাসা ( শেষ পর্ব) - একরামুল হক শামীম
- একটি টেকি সায়েন্স ফিকশন গল্প: কালা কোডেক... - নোবেলজয়ী
- অতলান্তিক পাড়ে ১- স্যামনের মুড়ো - তনুজা
- নবীনদের জন্য - নাদান
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
- নাফিস ইফতেখার
- আপনি কয়টা স্কুলে পড়েছেন? - ইমির
- এক নজরে ৬৬তম গোল্ডেন গ্লোব উইনার লিস্ট ২০০৯ - নতুন পৃথিবী
- পরিনত মোহ কিংবা অপরিনত ভালোবাসা ( এয়োদশ পর্ব) - একরামুল হক শামীম
- ট্যালেন্ট শো এর নামে ছ্যাবলামি - নাফিস ইফতেখার
- পরিনত মোহ কিংবা অপরিনত ভালোবাসা (দ্বাদশ পর্ব) - একরামুল হক শামীম
- পরিনত মোহ কিংবা অপরিনত ভালোবাসা (একাদশ পর্ব) - একরামুল হক শামীম
- ঠিক বলেছ..... (অর্ণব) - নিবিড় অভ্র
- Yahoo! Messenger এ বাংলায় Chat করুন... - মৃত হাসানের প্রেতাত্মা
- আজ আপনার বয়স কত? সহজেই নির্ণয় করুন। - আদনান শামীম
- টাইম ম্যাগাজিনের টপ টেন মুভিস অব ২০০৮ - দারাশিকো
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল
কিস্তি -১ - চোরকাঁটা
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল কিস্তি ২ - চোরকাঁটা
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল
কিস্তি -৩ - চোরকাঁটা
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল
শেষ কিস্তি (আপাততো)
- চোরকাঁটা
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মেয়ে নিক, রাজাকার আর ধর্ম বিষয়ক - পদ্ম পুকুর
- "দুর্গাপূজা" - ণগেন হরিখটকা
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- জেনে নিন - মোবাইল ফোনে আপনি কতটুকু আসক্ত? - একজন ব্লগার
- কিছু দেশের গান - একলা একজন
- এই লেখাটি বোদ্ধা পাঠকের জন্য নয় - নাজনীন খলিল
- ইংলিশ গানের ভক্তদের বলছি......(সঙ্গত কারনে রি-পোস্ট) - মাজেদুল ইসলাম
গল্প......কিংবা একটি সত্যি গল্প......(১)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
এইমাত্র অঙ্কন ভাই কে একটা মেসেজ পাঠিয়েছে নিশিতা । উত্তর আসবে কি না, আসলেও তা কী হতে পারে এই চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা ভুল বোঝা-বুঝির সূত্র ধরে তাকে নিয়ে অঙ্কন ভাই সঙ্গীতা’র সাথে কাউন্টার গেম খেলছে। সঙ্গীতা বিকেলে মেসেজ পাঠিয়ে যা ইচ্ছে তাই বলেছে তাকে। ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছেনা তার। খুব শক্ত ভাষায় মেসেজ পাঠিয়ে তাই জবাব চেয়েছে অঙ্কন ভাইয়ের কাছে । পড়াতেও মন বসছেনা এইসব ভাবনায়। কোনো কাজ খুঁজে না পেয়ে সে তাই টিভি ছেড়ে বসে। ইতস্তত টিভি চ্যানেলগুলোতে টিউন করতে থাকে। একটা মুভি চ্যানেলে গিয়ে থামে। 'লিগ অব এক্সট্রা-অর্ডিনারি জেন্টলম্যান' দেখাচ্ছে। সেটাই দেখতে থাকে। কিন্তু মনোযোগ বসে না। মনের ভেতর অজানা একটা অনুভূতি হা-হা-রব তুলে যায়। সেই অনুভূতির অর্থ সে খুঁজে পায়না।
এমন সময় মা'র মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। নিশিতা জানে এটা অঙ্কন ভাই এর মেসেজ। এই মুহুর্তে সে-ই একমাত্র মেসেজ পাঠাতে পারে। কিন্তু মোবাইলটা হাতে নিয়ে একটু হতাশ হয় সে। অপরিচিত নাম্বার। ভাবে মা'র কোনো মেসেজ। কিন্তু,মেসেজটা পড়ে এবার সে একই সাথে বিরক্ত আর বিস্মিত হয়। সম্পূর্ণ অপরিচিত একজন একটা জরুরি মেসেজ পাঠিয়েছে, কিন্তু ভুল নাম্বারে। আরো মজার ব্যাপার, একটা ছেলে, এবং সে নিশিতার ব্যাচমেট!...ঘটনার কাকতাল তাকে বিস্মিত করে। মেসেজের বক্তব্যটা এমন, " Rifat, it's Anik.it's my new mobile number. my balance is only seven taka that's why i couldn't phone you. i have called you because i have heard that at saturday our HSC admit will be given."
নিশিতা দ্বন্দ্বে পড়ে যায়, তার কী করা উচিৎ। উত্তর পাঠাবে কি না তা নিয়ে ভাবতে থাকে। অপরিচিত নাম্বার, বিরক্ত করার জন্যও মেসেজ পাঠাতে পারে। আবার তার মন হয়, যদি সত্যি সত্যি সে ভুল করে পাঠিয়ে থাকে তাহলে তো সমস্যায় পড়বে। কী যেন হতে থাকে তার ভেতর। ভাবতে থাকে ছেলেটা কে হতে পারে। ওর সাথে এরকম যোগাযোগ হবার মানে কী??...নাটক-সিনেমার মত প্রেম কাহিনী হবেনা নিশ্চয়ই...আবার যদি হয়??...তবে কি অনিক নামের কারো সাথেই তার প্রেম হতে যাচ্ছে???......
নিজের মনেই হাসে নিশিতা। এসব কী ভাবছে!...সাত-পাঁচ ভাবতে থাকে। একবার মনে হয়, যদি নটরডেম এই পড়ে ছেলেটা, তাহলে সালমানকে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করবে নাকি, এই নাম্বারের মালিক আসলেই অনিক নামের কেউ কি না, আর ওদের অ্যাডমিট কার্ডও পরীক্ষার এক মাস বাকি থাকতেই দিয়ে দিচ্ছে এই কথাটা সত্যি কি না......তাহলেই তো হয়!
তারপর কি মনে করে সালমান কে ফোন দেয়না নিশিতা। মনের মাঝে ভাবনা হয়, যদি শোনে ওই নামের কোনো ছেলে নেই, নাম্বারটা ভূয়া!...নিশিতা এই যোগাযোগের মজাটা হারাতে চায়না। তাই সালমানের নাম্বার ডায়াল করতে গিয়েও ছেলেটাকেই রিপ্লাই দেয়, '' Hi, Anik, for your kind information you have tuned in wrong channel! check the number again, ok! it's HCC court, not NDC..."
নিশিতা ভেবে নেয় ছেলেটা সত্যি সত্যি ভুল নাম্বারে মেসেজ পাঠিয়ে থাকলে আর উত্তর দেবেনা। কিন্তু আবারও সেই নাম্বার থেকে মেসেজ আসে। এবার ছেলেটা খুব জোর দিয়ে বলে নাম্বার ভুল হতেই পারেনা। '' 01715...it is obviously Rifat's mob. who are you?..are you his elder brother???please bhaia give this mob to Rifat and plz sent that is it true that will given at that day or not....."
এবার নিশিতা নিশ্চিত হয়ে ভাবতে থাকে কেউ জেনে-বুঝে তার সাথে নাটক করছে। না হলে নাম্বার ভুল বলার পরও কেউ এত জোরাজুরি কেন করবে??...সে উত্তর পাঠায়, “Excuse me, this number belongs to me. Elder brother ? Funny! Are you consciously testing my nerves?”
তারপর আর কোনো উত্তর আসেনা। নিশিতা মনে মনে নিজেকে বিজয়ীর মুকুট পরায়, বিরক্তির হাত থেকে বেঁচেছে বলে। মনের ভেতর আবার ভিন্নমাত্রার অনুভূতিও খচ্খচ্ করতে থাকে। যদি আসলেই সে ভুল করে মেসেজ পাঠায়!...কী নাটকীয় ঘটনাই না হতো, যদি সত্যি সত্যি ছেলেটা ভুল করে মেসেজ পাঠাতো! এই ভাবনায় বিভোর হয় সে।হয়তো ছেলেটার সাথে আজকের পর আর যোগাযোগ হবে না। ছেলেটার পরিচয় হয়তো কোনোদিন জানা হবে না। হয়তো সে সত্যিই অনিক নামের কেউ, কিংবা আসলে তার নাম মোটেই অনিক নয়। কিন্তু তার এই ১৮ বছরের জীবনে আজকে সন্ধ্যার ঘটনাটা একদমই অন্যরকম ছিল।
তার ভাবনায় ছেদ পড়ে। কারণ একটা মেসেজ আসে। সেই নাম্বার থেকেই। নিশিতার মনে একটা আনন্দের শিহরণ খেলে যায়। উৎসাহিত হয়ে পড়ে ছেলেটার মেসেজ। “ Just now i have refilled my balance and ensure that the actual number should be 00 in lieu of 01. i beg you pardon. sorry. But who are you and why should i test your nerves?”নিশিতার মনে যে বিরক্তিটুকু ছিলো তা খুব দ্রুত মিলিয়ে যায় উচ্ছ্বসিত হাসির আড়ালে। ছেলেটার কথা সে বিশ্বাস করে। অবিশ্বাস করার কোনো উপকরণ খোঁজেনা সে... কিংবা খুজঁতে চায় না। একটু আগেই তার মনে হচ্ছিল ছেলেটা মিথ্যে বলেছে। সেই সব নিয়ে তার মনে দ্বন্দ্ব তৈরি হয়না। সে যাচাই করতে যায়না, কথা ঘুরানোর জন্যও হয়তো ছেলেটা এবার এভাবে স্বীকারোক্তি দিয়েছে। ছেলেটার জন্য তার মনে একটা ধনাত্মক অনুভূতির জায়গা তৈরি হয়ে যায়। সে উত্তর পাঠায়, ‘I felt disturbed, so told that....sorry…I am Tisha, Holy Cross, HSC candidate…I think we are not gonna be disconnected, are we?....i am not going t forget the funny intro of us!”
মেসেজটা পাঠিয়ে নিশিতা আবার ভাবতে থাকে, ছেলেটা যোগাযোগ রাখবে তো?...তার ভাবনার অনেকটুকু জায়গা ছেলেটা দখল করে ফেলেছে, কিন্তু সেটা নিয়ে চিন্তিত হয়না সে। মনে মনে ভাবে, এই প্রথম কোনো অপরিচিত ছেলের সাথে এভাবে যোগাযোগ হলো। আসলে কোনো ছেলের সাথেই তো তার কথাই হয়না। অঙ্কন ভাই, কিংবা আসিফ ভাইদের কথা আলাদা। সালমান কিংবা ইমনের কথাও আলাদা। ওদের সাথে তো সম্পর্কটা কাজের কিংবা বন্ধুত্বের। এর বাইরে বিশেষ কিছু নয়। এই ছেলেটা হয়তো......নিশিতা অবাক হয়ে ভাবে, কী হলো তার!...হঠাৎ অজানা, অচেনা একটা ছেলেকে নিয়ে ওর উৎসাহ হচ্ছে কেন!...
ছেলেটার সাথে আরো কিছু কথা হয়। সে নিজেও যোগাযোগ রাখতে উৎসাহী হয়। ছেলেটা শর্ত বেধে দেয়, যোগাযোগ সেও রাখতে চায়, কিন্তু, তারা কেবল মেসেজই আদান প্রদান করবে। কথা বলবেনা। নিশিতা তাতে খুশিই হয়। তার মনের কথাটাই ছেলেটা বলেছে! ফোনে কথা বলাটা নিশিতার জন্য কঠিন। ফোনটা তার নয়, মা’র। তার বয়সী অন্য মেয়েদের মতোই তাকে মা’র সতর্ক চোখের আড়ালে থাকতে হয়। অঙ্কন ভাই কিংবা সালমানের সাথেও তার মাঝে মাঝে কথা হয়। কিন্তু বেশির ভাগ সময়ই লুকিয়ে লুকিয়ে। এই ছেলেটা অপরিচিত। ওর সাথে কথা বলতে গেলে আরও সতর্ক থাকতে হবে। ফোনে পরিচয় হওয়া একটা অপরিচিত ছেলের সাথে মেয়ে কথা বলছে, সেইটা তার মা মোটেই ভালো চোখে দেখবেনা। নিজের ফোন থাকলে তাও একটা স্বাধীন সুযোগ পাওয়া যেতো ঘরের বাইরে গেলে। নিজের ফোন নেই বলে এবার সে দুঃখ বোধ করে। ভাবে, তাহলে হয়তো যোগাযোগটা অনেক ভালো হতো।...
এই রকম সাত-পাঁচ ভাবতে ভাবতে রাতটা কেটে যায় নিশিতার। পড়া-শোনা আর হয়না। অঙ্কন ভাইয়ের মেসেজের জন্যও তার আর অপেক্ষা থাকেনা। সবকিছু ছাপিয়ে অনিকের সাথে তার পরিচয়টা ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। সে ভাবতে থাকে তার কী করা উচিৎ।
একটা অজানা মোহগ্রস্ততায় নিশিতা আবৃত হয়। সেটা হয়তো সে টের পায়না...অথবা টের পেয়েও সেটা টের পেতে চায়না...।
(চলবে)
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ওহ...হা সরি...মুভির নামটা ভুল হয়ে গেছে...
কাহিনি দুর্বল কি না জানিনা। শুরুটা এভাবেই। আরো চলবে।
সে নো টু ডিজুস ইয়ুথ...খারাপ বলেন নাই...
লেখক বলেছেন: শেষমেষ সেইতো বয়স বেড়েই যায়...সেটাই......
লেখক বলেছেন: হায়রে মোবিল...![]()
হুমায়ুন কবির হাকিম বলেছেন:
কম লিখলে পড়তাম.........
লেখক বলেছেন: কম লিখতে চাইসিলাম। কিন্তু পারিনাই। কাহিনীর ভিত তৈরির জন্য বিস্তারিত লেখাটা প্রয়োজন মনে করেছি...।
প্লিজ ভাইয়া, এবার একটু না হয় কষ্ট করেন......
লেখক বলেছেন: তারপর?...আরো আসবে......
শুরুটা কমন...জানি......শেষ পর্যন্ত কি হয় দেখা যাক!......
মেঘলা মানুষ বলেছেন:
পরেরটার জন্য অপেক্ষায়
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: হুমমম......আগে এইটা লিখে শেষ করি তারপর অর্ধেক লেখা স্ক্রিপ্ট গুলা শেষ করবো নে...
এইটা ভাই সস্তা- দামি জানি না... সত্যি ঘটনা অবলম্বন করে লিখতেসি.......
লেখক বলেছেন: কি গো শামীম ভাই?...হাসেন কেন?...
লেখক বলেছেন: ????!!!.........
..........
লেখক বলেছেন: হুমম...
শিট সুজি বলেছেন:
সময় নষ্ট করিলাম ।
লেখক বলেছেন: নষ্ট করে হলেও সময় দিলেন সে জন্য ধন্যবাদ......
ইয়ামিন বলেছেন:
ব্যাপারটা ভালো লাগলো না। তবে চেস্টা করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: চেষ্টা না, ঘটনা ধারাক্রমে সাজাচ্ছি......
লেখক বলেছেন: আরেকটু অপেক্ষা করেন। ব্যস্ততার জন্য সময় নিয়ে বসতে পারছিনা...তাই লেখাও হচ্ছেনা......
১৮ বছরের মধ্যেই এসব শেষ করে এসেছি, এখন মনে হয় সে সময়টা অন্য কিছু নিয়ে কাটালে ভালো হত, সবই বয়:সন্ধিক্ষণের জটিলতা...আমার ছেলেবেলার কিছু চিন্তা-ভাবনা, (ডায়েরি থেকে)
২২ অক্টোবার, রোববার, ২০০৬
‘পৃথিবী এখন প্রেম দ্বারা বড় বেশি আক্রান্ত।’
রাত বারোটা। ছোটআন্টি কয়েকদিন আগে ফেনীতে এসেছেন। ঘুমে বুজে আসছিলো চোখ। টিভি চালিয়ে রেখেছিলাম টম অ্যান্ড জেরি দেখার জন্য। কিন্তু দেখালো না। ‘জানে মান’ এর ট্রেলার দেখলাম। আরিব্বাস্! সালমান, প্রীতি আর অক্ষয়ের মধ্যে কী অবিশ্বাস্য জটিল ত্রিভূজ প্রেম! বলিউডি প্রেম! হুমায়ুন আজাদের কথাই যথার্থ,
‘এখন, বিশ্বসভ্যতায়, প্রধান পুঁজিগুলোর একটি হচ্ছে প্রেম, প্রেমের ওপর এখন সারা পৃথিবীতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, চলচ্চিত্র এবং আরো বিভিন্ন ক্ষেত্রে প্রেমকেই প্রধান পুঁজি হিসেবে গণ্য করা হয় এবং এর থেকে বিপুল পরিমাণ লাভ অর্জন করা হয়।
প্রেম এখন রাজনীতি, সমাজ বিপ্লব বা যুদ্ধের থেকেও বেশি গুরুত্বপূর্ণÑ টেলিভিশন খুললেই প্রেমের দৃশ্য দেখা যায়। ক্যাসেট বাজালেই প্রেমের কামনা বাসনা হাহাকার কোলাহল করে ওঠে। কবিতা উপন্যাস খুললেই পাতায় পাতায় প্রেমের বিকাশ দেখতে পাই।’
নামি-দামি কবি সাহিত্যিক থেকে শুরু করে নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, চলচ্চিত্রকার, নাট্যকার, গীতিকার, সুরকার, গল্পকারÑসবাই বুঝেছেন আজকের জগতে পাবলিক কোন মাল বেশি ‘খায়’...প্রেমকে স্বর্গীয় জীবন ও জগতের উর্দ্ধে পরম এবং শ্বাশত আবেগ হিসেবে দেখাতে তাই তাদের প্রচেষ্টার অন্ত নেই, তাই কাল হো না হোতে শাহরুখ মারা যাবার আগে বলে যায় এ জগতে প্রীতিকে না পাক, পরের জগতে পাবে...। কিন্তু তার উদ্দেশ্য প্রেমের মাহাত্ন দেখানো নয়, বরং প্রেমকে পণ্য বানিয়ে কিভাবে নিজের আখের গুছানো যায়। আমি হিন্দি চলচ্চিত্রকে সম্পূর্ণ ভাঁওতা মনে করি। বলিউডের ছবিগুলোতে যতটা না প্রেম থাকে তার থেকে বেশি থাকে বাণিজ্য। প্রীতি, রাণী, কারিনা, শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, ঋত্বিকরাও প্রেমের বাণিজ্য যে আজকের দুনিয়ায় ভালোই চলে তা বোঝেন। তাইতো ‘হাম দিল দে চুকে সনম’ এ দেখি সালমান-ঐশ্বরিয়ায় মহান প্রেমের করুণ পরিণতি, আর বাস্তবে দেখি তারা সঙ্গী বদলে চলছে তারা একের পর এক। অবাক কান্ড, একসময় সালমান-ঐশ্বরিয়ার মাঝে বাস্তবেও প্রেম(?) ছিল, বেশিদিন টেকেনি। কারণ সেটাই বাস্তব! আর বলিউডের সিনেমায় কখনো বাস্তব কিছু দেখানো হয় না। সেগুলোতে প্রেমের একটা স্বপ্নীল আবহ থাকে, প্রেম স্বপ্নময়, প্রেম রঙ্গীন, প্রেমে লাল, প্রেম গোলাপী, প্রেম অতুলনীয়, প্রেম শ্বাশত। প্রেম কি জিনিস সেটা নিয়ে বিতর্ক না করে বলতে চাই যে, বর্তমান দুনিয়ায় প্রেমকে নিয়ে যা হচ্ছে তা একটা নোংরা ব্যাপার। কিন্তু কয়জন বোঝে?
ওদের এই থিয়োরিতে মজছে এদেশের তরুণ প্রজন্ম (আশা করি একমত হবেন), তাদের চোখে Life মানেই Love, রাত বারোটার পর বিশেষ অফারে সকাল ছটা-নটা পর্যন্ত আলাপ, খুনসুটি...
হাতে ধরে গিয়েছে, ঘুমাইতে যাইত্যাছি...পোস্ট ভালো লাগে নাই।
লেখক বলেছেন: আহারে!...অনেক কষ্ট করলেন...ধন্যবাদ......
শেখ রহিম বলেছেন:
+
অল্পে স্বল্পে গল্প হলে বেশ হতো।
তারপরও......!
হয়তোবা কখনো হিসেব এমনি.....কখনোবা....!
ভালো থাকুনন! লেখা.....জোস হয়েছে।
লেখক বলেছেন: এইটা একটা চলমান গল্প...পড়তে থাকেন......ধন্যবাদ......
অবাঞ্ছিত বলেছেন:
একদিনেই কাইত? মেয়ের কপালে মহা দু:খ আছে।দু:খজনক হইল সিমপ্যাথীকে এই যুগের (বিশেষ করে দেশী) ছেলে মেয়ে কেমনে অ্যাবিউজ করে..... তবে বয়েজ বা গার্লজ স্কুলে পড়ার এক্টা সাইড এফেক্ট এইটা... সোশ্যালি হ্যান্ডিক্যাপড হয়া পুরা ডেসপারেট থাকে.. বিপরীত লিঙ্গের নাম শুনলেই বুক দুরুদুরু করে..
লেখক বলেছেন: হুমমম.........
ছানাপোনা বলেছেন:
নিশিতার জন্য সিস্টার পলিনের একটা ঝাড়িই যথেষ্ঠ ছিল।
লেখক বলেছেন: হা হা.........ভালো বলসেন...
ঈশান৭২৮৫ বলেছেন:
আমি এখানে দুইটা পরিচিত নাম পাচ্ছি? এবং আন্দাজ করছি আপনি যাকে নিয়েই কাহিনীটা লিখছেন সে কোন ব্যাচের?
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
সেইটা তো বলা যাবে না.........
কলুর বলদ বলেছেন:
ডিজুস সংস্কৃতিকে না বলুন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















দুর্বল কাহিনী,
আর .....সে নো টু ডিজুস ইুয়ুথ