মঙ্কি ডি লুফি। জাপানি অ্যানিম যারা দেখে থাকেন তাদের 'ওয়ান পিস' অ্যানিমটার সাথে পরিচয় আছে নিশ্চয়। সেই সূত্রে লুফি কেও চেনার কথা। ডেভিল ফ্রুট এর শক্তিতে যে নিজের হাত-পা রাবারের মতো ছড়াতে পারে, কিংবা যে একজন জলজ্যান্ত 'রাবার ম্যান'......
সেই লুফি বেশ অদ্ভূত এক চরিত্র। কোনো কিছুতে তাকে কেউ বলতে পারবে না 'সিরিয়াস'। সদা হাস্যোজ্জ্বল লুফি প্রচন্ড টেনশনের মুহুর্তেও ঠান্ডা হয়ে থাকতে পারে। হয়তো 'কোনো ব্যাপারই না' ভাব নিয়ে ঘুমিয়েও পড়তে পারে। যতটা সে অনুভব করে, প্রকাশ করে তার খুবই কম। কিংবা সবাই যতটুকুও প্রকাশ করছে, লুফি ততটাই নির্বিকার থাকতে পারে। কোনো এক মুহুর্তে এই লুফিই একটা চাহনিতে, একটা ছোট্ট কথায় বুঝিয়ে দেয় সবার মতই কিংবা সবার চেয়ে বেশি অনুভূতি তার আছে। সে বন্ধুত্ব, ভালোবাসা, রাগ যাই হোক না কেন। এই চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট বোধহয় এটাই।
লুফির জীবনটা আদৌ খারাপ না। অ্যাডভেঞ্চারাস অল দ্য ওয়ে। লুফির লক্ষ্য 'পাইরেট কিং' হওয়া। সেই লক্ষ্যে সে অভিযানে নেমেছে। ডেস্টিনেশন গ্র্যান্ড লাইন। লুফির এই অভিযানে কিছু সঙ্গী আছে। যারা কেবল তার 'ক্রু মেম্বার' নয়, তারা একে অপরের 'নাকামা', কিংবা খুব ভালো বন্ধু। জোরো, নামি, উসুপ, সানজি, রবিন, চপার...এরা সবাই এবং লুফি......প্রত্যেকের নিজের স্বপ্ন আছে, আবার সবার স্বপ্নেরই একটা কমন সূত্র হয়ে গেছে গ্র্যান্ড লাইন...অনেক ঘটনা, অনেক মান-অভিমান, অনেক ঝগড়া-ঝাটি, সবকিছুর পরো এরা সবাই সবার বন্ধু, সবাই সবার জন্য......
আমি অ্যানিম ফ্রিক নই......কিন্তু 'ওয়ান পিস' ফ্রিক বলা যেতেই পারে। দিন-রাত যখনই ফ্রি থাকি, বসে যাই ওয়ান পিস দেখতে। দেখতে দেখতে কখন যে আমিও ওই জীবনটায় চলে যাই, টের পাই না। মনে হয় ওইখানে আমিও আছি। আমিই হয়তো লুফি...আমিই নামি...আমিই জোরো......আজকাল আমার হাসিও লুফির মতো হয়ে যাচ্ছে...টের পাচ্ছি!...একদম স্বতঃস্ফূর্তভাবে চলে আসে এটা। কেউ কোনো কথা বললে আকর্ণবিস্তৃত হাসিমুখ করে মাথা চুলকে বলছি, 'হি...' ...তারপরই মনে মনে বলছি, 'আরি! এটা কি করলাম! এইটা না লুফি করে!'......আবারও করছি, বার বার করছি। আমিই লুফি চরিত্রটার মধ্যে ঢুকে গেছি, না লুফিই আমার মধ্যে ঢুকে গেছে, বুঝি না......
কিন্তু বুঝি, চিন্তা-ভাবনাতেও আজকাল লুফি'র প্রভাব বেশ পড়ছে! ... আচরণেও......কোনো এক বিন্দুতে এসে ভাবছি, 'লুফি'র মতো হতে পারলে আদৌ মন্দ হতো না!'......জীবনটা কত্ত অ্যাডভেঞ্চারাস হতো!
...সমুদ্র...জাহাজ...জলদস্যু......ট্রেজার ম্যাপ......টান টান উত্তেজনা......আহা!...কী জীবন...!!!
ভালোই হতো, এমন একটা জীবন সত্যি সত্যি হলে......!!!...অ্যাডভেঞ্চার.........
লুফি'র মতো হতে চাওয়া অথবা একটি অ্যাডভেঞ্চারাস লাইফ এর স্বপ্ন......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।