অনেকদিন পর নেটে বসলাম। এতদিন এই এলাকাটা মিস করেছি খুব বেশি।
আমার কম্পিউটার মশাই এর যেন কী হয়েছে। প্রথম সে নির্বাক হয়ে গেলো। ভাবলাম তার সাউন্ডকার্ডে সমস্যা। কিন্তু, ডাক্তারসাহেব, মানে আমার কম্পিউটারের ছোট-খাটো সমস্যাতেও যেই বড় ভাইয়ের তলব পড়ে,সে এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানালো সাউন্ডকার্ড কিংবা কোনো প্রকার সফটওয়্যার জনিত সমস্যা দেখা যাচ্ছে না। নতুন করে সেট-আপ দিতে চেষ্টা করতেই কম্পু মশাই আরো বিগড়ে গেলেন। তিনি সেট আপ নেন না! ভাইয়া কম্পু কে তার হলে নিয়ে গেলো, তাকে আরো গভীর ভাবে ডায়াগনসিস করার জন্য। জানা গেলো সে উইন্ডোজ এ সেট আপ নেয় না! কেবল লিনাক্স সেট আপ দেয়া যায়! এর কী হেতু তা সেই কম্পুমাস্টার ভাইও বলতে পারে না! কম্পু মশাইকে এবার মনে হয় হাসপাতালে নিতে হবে।
আপনারা কেউ বলতে পারেন কী হয়েছে কম্পু মশাইয়ের ??
আজ ছোটভাই এর কম্পিউটারে নেট এর কানেকশন নিলাম। এইখানেও এক সমস্যা। ইয়াহু মেইল আর ফেসবুক এ লগ ইন করতে পারছি না। 'প্রক্সি সার্ভার নট ফাউন্ড' বলছে। এটা কি সাময়িক? না হলে করণীয় কী?
আগামীকাল থেকে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু। জীবনে প্রথম 'নন-কলেজিয়েট' এর সিল গায়ে লাগায় পরীক্ষা দিচ্ছি। মজাই লাগছে!
সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন সকল বিষয়ে পাস করতে পারি।
সবাই ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



