আমার প্রিয় পোস্ট

ও গানওয়ালা! আরেকটা গান গাও!

২৬ শে জুন, ২০০৯ সকাল ১১:৫১

শেয়ারঃ
0 0 0

মাইকেল জ্যাকসনকে আমি ছেলেবেলার গান শোনানো লোকটা বলতেই পারি। বেড়ে ওঠার সময়গুলোতে তখন শুনতাম আইয়ুব বাচ্চু, মাইলস, সুমন, নচিকেতা...আর মাইকেল জ্যাকসন! তার সব গান, সব সুর মুখস্থ ছিলো। এমনকি ইংরেজি ভাষার ভোকাবুলারি বাড়ানোরও একটা ভূমিকা আছে তার গানের! ছোট একটা নোটবুক বানিয়েছিলাম, গানের ভেতর যে শব্দগুলোর অর্থ জানতাম না, সেগুলো সেখানে টুকে রাখতাম, তারপর ডিকশনারি খুঁজে তার অর্থ বের করে নিতাম। তখন কোন ক্লাসেই বা পড়ি? ক্লাস ফোর কি ফাইভ! মাইকেল এর গান শুনতে শুনতে ধীরে ধীরে ইংরেজি গান শোনার অনুশীলনে যাওয়া! সকাল সাতটায় ঘুম থেকে উঠে ' এমটিভি ক্লাসিক' দেখতে বসা! কারণ ওখানে মাঝে মাঝে মাইকেল জ্যাকসনের গানের ভিডিও দেখায়! তখন তো প্রযুক্তি এত সহজলভ্য ছিলো না, তাই টিভিই ছিলো ভরসা। সেই মিউজিক ভিডিও দেখাবে কি দেখাবে না তার জন্য অপেক্ষা করে করে অন্যদের গান শোনা, ভালো লাগা!

প্রায় প্রতিদিনের রুটিন ছিলো মাইকেল জ্যাকসনের গান শোনা! সত্যিকার অর্থেই এমন একটা সময় ছিলো যখন পর্যন্ত মাইকেল জ্যাকসন ছাড়া আর কোনো সঙ্গীতশিল্পীকে চিন্তাম না, তাদের গানের কথা জানতাম না! স্কুলমেটরা হাসাহাসি করতো আমার 'কুপমন্ডুকতা'য়। তাদের ততদিনে রিচার্ড মার্ক্স, ডেনভার, ডিলান, লিওনেল রিচি সব ভেজে খাওয়া শেষ! আর আমি পড়ে আছি এক মাইকেল জ্যাকসন নিয়ে! এমনকি ক্লাসে-পরীক্ষায় অনুচ্ছেদ-রচনা লিখতে গিয়ে মাইকেল জ্যাকসনের কত গানের কথা যে কোটেশন করে তুলে দিয়েছি! তার গানের থিমকে ব্যবহার করেছি উদাহরণে! আর পরীক্ষক আমার রচনাশৈলীতে মুগ্ধ হয়ে আমাকে ১০ এ ১০ দিতে না পেরে ৮/৮.৫ দিয়েছেন! হায়েস্ট মার্ক! একবার মনে আছে, 'হিল দ্য ওঅর্ল্ড' এর থিম নিয়ে সেটাকেই একটা রচনার রূপ দিয়েছিলাম,
''environmental pollution'' রচনা লিখতে গিয়ে!

মাইকেল জ্যাকসনকে জড়িয়ে এরকম অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, মন্দ লাগার গল্প আছে! আজ বিশ্বাস করিয়ে নিতে হচ্ছে নিজের মনকে যে মাইকেল জ্যাকসন মারা গেছে! সকাল বেলা ঘুম থেকে উঠে পিসি'র সামনে বসতে না বসতেই সকলের ফেসবুক স্ট্যাটাস দেখে খবরটা জানলাম! মনটা বিষণ্ণ হয়ে আছে! এটা কেবল একজন শিল্পীর মৃত্যু না। ক্ষণজন্মা এক প্রতিভার মৃত্যু। একজন স্বপ্নদ্রষ্টার মৃত্যু যে স্বপ্ন দেখতো পৃথিবীর মানুষ একদিন যুদ্ধ ভুলে হাতে হাত মেলাবে, অস্ত্র ফেলে হাতে তুলে নেবে শান্তির পতাকা......

তার মৃত্যুটা...এরকম অসময় মৃত্যুটা মেনে নেয়া সত্যি কষ্টকর!

মাইকেল তুমি ভালো থেকো!



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:০০
বাফড়া বলেছেন: সরি আজকাল খুব মেটেরিয়ালিস্টিক হয়া যাইতাছি... আমি গানটান তেমন শুনিনা... লন্ডনের o2 অ্যরেনা তে মাইকেলের সম্ভবত একটা শো হওয়ার কথা ছিল ২০০৯ বা ১০ এ... পত্রিকায় দেখলাম পুলাপান রা লাইন বাইন্ধা কয়েকরাত জাইগা লাইনে খাড়ায়া শো এর টিকেট কাটছিল"!!! খারাপ লাগতাছে সেইসব পুলাপানের লিগা... হুদা কামে এনার্জি নষ্ট হইল:(...

প্রোফাইল পিক বদলাইছে দেখি!!! নট ফিলিং গ্রীণ এনিমোর :)?
২৮ শে জুন, ২০০৯ সকাল ৯:১৮

লেখক বলেছেন: হুমম...পাল্টে দিলাম। অনেকদিন তো একটা ছবি থাকলো! ......আপাতত সবুজ-হলুদ-লাল-নীল...বিভিন্ন রঙ অনুভব করছি!

ভালো থাকবেন।

৩. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:০২
রিসাত বলেছেন: মাইকেল তুমি ভালো থেকো
৪. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৩
লীনা দিলরূবা বলেছেন: মাইকেল---------------নেই! বেদনার। বড় বেদনার সংবাদ।
৫. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৩
বিপ্লব কান্তি বলেছেন: আপনার প্রোফাইল পিকটা বেশ সুন্দর হয়েছে, বেশ খুকি খুকি লাগছে :)


২৮ শে জুন, ২০০৯ সকাল ৯:১৮

লেখক বলেছেন: :)

৭. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:০৪
অপরিচিত_আবির বলেছেন: থ্রিলার - দিয়ে মাইকেল শোনা শুরু হয়েছিল। তখন পপের জগতে বিচরণ করতাম আর মাইকেল ছিল রাজা। একে একে শুনে গেছি ব্ল্যাক অর হোয়াইট, বিট ইট,বিলি জিন, ইউ আর নট এলোন,দে ডেনট কেয়ার ---
পরে হয়তো তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু সব ছুঁড়ে ফেলে চলুন আজ আমরা একজন গায়ক - পপের সম্রাট মাইকেল জ্যাকসনকে স্মরণ করি।
২৮ শে জুন, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: মাইকেল জ্যাকসঙ্কে প্রথম চিনেছিলাম একটা পত্রিকা পড়ে। সেই সময় ও ইন্ডিয়া ট্যুরে আসছে। ওখানে তাকে নিয়ে একটা প্রচ্ছদকাহিনী করেছিলো। ওটা পড়ে মনে হয়েছিলো 'এত্ত বড় গায়ক!'...পরে বাসায় তার 'হিস্টরি' অ্যালবামটা পেয়েছিলাম, মামার কাছে ছিলো। সেখান থেকেই গান শোনার শুরু। ...

কন্ট্রোভার্সিগুলো একান্তই তার ব্যক্তিগত জীবন নিয়ে। গানের সাথে আমি সেগুলোকে কখনো মিলিয়ে দেখিনি। যারা প্রতিভাবান তাদের কন্ট্রোভার্সাল লাইফ না থাকাটা খুব দুর্ল্ভ ঘটনা!

৮. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:০৮
চারুলতা বলেছেন: পপ গান শুনলে আমি মাইকেলের গান ছাড়া অন্য কারও গান শুনতাম না। ওর একটি বিশেষ স্টাইল ছিল। ব্রেক ডেন্সে অসাধারণ। মাইকেল জ্যাকসনকে সবাই মনে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মে।
২৮ শে জুন, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: আহা! কী সব নাচ!

৯. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:২৮
আহমেদ রাকিব বলেছেন: সব কিছু ছাপিয়ে শিল্পী মাইকেল সবার উপরে। স্মরনে মাইকেল।
১০. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৬
মনির হাসান বলেছেন: সান্তনা এটুকুই যে, জীবদ্দশায় এক লেজেন্ডকে দেখে যেতে পেরেছি ।
১১. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৪
কলুর বলদ বলেছেন: অনেকদিন শুনা হয় না মাইকেল জ্যাকসনের গান.....এরকম অসময় মৃত্যুটা মেনে নেয়া সত্যি কষ্টকর!

১২. ২৭ শে জুন, ২০০৯ সকাল ১১:১০
চাচামিঞা বলেছেন: ওর "ওয়ান ডে ইন ইউর লাই" এবং "আই উইল বি দের" গান দুইটা আমার সবচেয়ে প্রিয় ছিলো.....পিচ্চি ছিলাম.....ইংলিশের ইও বুঝতাম না....কিন্তু কি যে ভালো লাগতো এগুলোর সুর....
সকাল বেলা যখন আমার বন্ধ (ব্লগার ফয়সাল রক) ফোন করে সংবাদটা দিলো....মনে হচ্ছিলো স্বপ্ন দেখছি। আসলেই আমরা একজন আইকন হারালাম।
১৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:২৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

তুমি ভালো থেকো! শুধুই ভালো.............................
১৬. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৫
উদাসী স্বপ্ন বলেছেন: বস, ঐ সময় কেনো জানি এসব না শুনে রিচার্ড মার্ক্স, আহা, পেটশপ বয়েস, মেটালিকা, আয়রন মেইডেন, এ্যানথ্রাক্স এ বুদ হয়ে থাকতাম। ইন্ডিয়া থেকে যারা ফরিদপুরে স্মাগলিং করতো তাদের কেউ কেউ আবার এইসব গানের ভক্তও ছিলো। হিউজ ক্যাসেট নিয়ে আসতো ৮০ টাকা মূল্যের, পুরা মাস্টার কপি মনে হতো আমার কাছে। মাইকেল জ্যাকসন একটু দেরীতে শুনেছি তবে হ্যা ৯০ এর পর যখন শুনলাম তখন মনে হলো এই মানুষটা মর্ত্যের কেউ না, উপরের আকাশের কোনো এ্যালিয়েন। একজন মানুষ কতটা জনপ্রিয় হলে তার জন্য পৃথিবীটাও খুব তুচ্ছ হয়ে যায় সেটা একে দেখলে বোঝা যায়!

আমার মনে হয় মাইকেল জ্যাকসনকে এদের কাতারে ফেলার এখনও সময় আসেনি।

 

মোট সময় লেগেছে ০.৯৬৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখার আছে অনেক কিছু ...বলার আছে অনেক
লিখব সবই, বলবো সবই, একের পর একেক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই