somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ বুঝলাম পাকসেনাদের রেখে যাওয়া বংশধরে ছেয়ে গেছে স্বদেশ

২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশাগত কারণে আজ স্টেডিয়ামে যেতে হয়েছিল, ইচ্ছে না থাকা সত্ত্বেও। স্টেডিয়ামে গিয়ে কিছু ব্যাপার অনুধাবন করতে পেরেছি। সেই উপলব্ধিগুলো আমাকে সুখি করতে পারেনি, বরং হতাশায় কাঁদিয়েছে।

গ্যালারিতে আজ ২৩,৩৫০ জন দর্শক ছিলো, এর ভেতর সম্ভবত ২৩,৩০০ জনই ছিলো পাকিস্তানের সাপোর্টার। সাপোর্ট করতেই পারে, কিন্তু এই বাংলাদেশে জন্ম নেয়া হাজার হাজার নারী-পুরুষ যেভাবে পাক সার জমিন সাদ বাদ বাজানোর সময় চাঁন-তারা খচিত পতাকা উড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করলো, যেভাবে সারামুখে পাকিস্তানের পতাকা এঁকে নিয়ে আসলো, যেভাবে উর্দুতে শ্লোগান দিলো, "পাকিস্তান জিতেগা, পাকিস্তান জিতেগা" বলে গলা ফাটালো, প্রেসবক্সে বসে, গ্যালারিতে গিয়ে আমি বারবার দ্বন্দ্বে পড়েছি। আমি কি ঢাকার মিরপুর স্টেডিয়ামে আছি নাকী লাহোর বা ইসলামাবাদে? যখন বুঝেছি নাহ, মিরপুরেই তো খেলা হচ্ছে তখন নতুন করে দ্বিধায় পড়েছি, আজ কি পাকিস্তানের খেলা হচ্ছে এখানে, নাকী বাংলাদেশের?!!?

অনেকেই বলেন, খেলার ভেতর রাজনীতি না আনতে! খেলা কখনোই রাজনীতির বাইরে নয়। রাজনীতি কী, তা আগে ভালো করে বুঝুন। ১৯৪৭-১৯৭১ এর শোষণ, ৫২, ৬২, ৬৬, ৭১ কিভাবে মূল্যহীন হয়ে গেছে মাত্র ৪০ বছরেই তা বুঝলাম। লাখ লাখ শহীদের রক্ত, মা-বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ সবই বৃথা।

আজ আমার কয়েকজন পরিচিতজন খেলা দেখতে গিয়েছিলেন ব্ল্যাকে টিকিট কেটে। তারা কেউই বাংলাদেশের ৬টা ম্যাচের একটিও দেখতে যান নি। এই ধরণের মানুষের সংখ্যা আজ অনেক ছিল, যারা নিজের দেশের পতাকা নিয়ে, গালে লাল-সবুজ এঁকে বাংলাদেশের একটা ম্যাচও দেখতে যান নি। বিশেষত রমনীরা। এদেরকে আপনি কি বলবেন?? ওয়াকার ম্যাচশেষে বলেছেন, "আমরা তো মনে হলো নিজেদের মাটিতেই খেলেছি!" কি বুঝলেন?

বুঝলাম, ৭১ সালে পাক সেনাদের রেখে যাওয়া উত্তরসুরীদের সংখ্যা এখন অনেক। তাদের সাথে মুক্তিযোদ্ধার রক্তও মিশে যাচ্ছে নীরবে। বাংলাদেশের ভবিষৎ কী, তা নিয়ে এখন আবারো ভাবছি।

৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×