আমার প্রিয় পোস্ট

সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে

২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২

শেয়ার করুন:                   Facebook

বাকী ছিলো ফের জানলার কার্নিশে সঙ্গমোদ্যত আরশোলার চোখের জ্যোতিতে
সময়গ্রন্থির বিরামহীন উদ্ভাসন;তোমার শাড়ির আঁচলে ইতিহাসের
যে দিনলিপি লেখা আছে বিদ্যমান গোধূলী দিয়ে তাকে যদি পারো
রাঙিয়ে দাও;সামনে অধীর সান্ধ্যকালীন অন্ধকার। চায়ের কাপে পিপঁড়ের
কোরাশ সঙ্গীত; অমর কাব্য হাতে দাঁড়িয়ে হে অনন্ত অনল,কার্নিশে
অপেক্ষমান ঐ পুরুষের আকাঙ্খা কি তুমি জান না? প্রেমিকার
শাড়ির বিরুদ্ধতা এখনও যে ভুলে নাই। দিন শুরু হয়ে যায়,রাত্রির আগে
সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে অন্তত একবার ইতিহাস থেকে উঠে
এসে প্রমান দাও আসলে গোধূলী টধূলী কিছু না,তুমি,শুধু তুমি নারী,যদি
এসে সামনে দাঁড়াও আঁচলের আচ্ছাদন খুলে
মুহূর্তেই বর্তমানের শরীর থেকে কালো-কপোতের দুঃস্বপ্ন যাবে কেটে-

 

 

  • ৪ টি মন্তব্য
  • ২০৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৯
comment by: মুকুল বলেছেন:
ভালো লেগেছে
*****
২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ....ভালো লেগেছে জেনে আরও ভালো লাগল! ধন্যবাদ

২. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১০:৪৩
comment by: প্রাকৃত বলেছেন: মুহূর্তেই বর্তমানের শরীর থেকে কালো-কপোতের দুঃস্বপ্ন যাবে কেটে-

সৃষ্টি হবে নতুন স্বপ্নের.....

ভাল লাগা! ভাল লাগা!
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ প্রাকৃত

 



 


কবিতা পুড়ছে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৬৪৮৫