আমার প্রিয় পোস্ট
- পৃথিবী ক্রমশ হতেছে নিঝুম - ইমন জুবায়ের
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- আমার পিসিতে কিন্তু ইয়াহু মেসেঞ্জার ছিল না ( উৎসর্গ মুকুল, প্রণব আচার্য্য, সবাক আর তাদের এবঙ আমার ব্লগার বন্ধুদের) - অন্যমনস্ক শরৎ
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- শবের ডোবা, শবের ভাসা... - অশোক দেব
- আগুনের ঠোট চুষে পুঁজের স্বাদ - সবাক
- ১৫ আগস্টকে দখল করতে আর কী কী ইতরামি করা যেতে পারে - আরিফ জেবতিক
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- আপনি কি পাকিজাত সারমেয়?? জি, আপনাকেই বলছি... ১ - আরিফুর রহমান
- ভালোবাসার জ্যামিতি - আমি ও আমরা
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জঙ্গলের দাবী - আমি ও আমরা
- লাস্ট ট্রেন - বেবি রহমান
- কেন সমাজতন্ত্র? - আলবার্ট আইনস্টাইন - স্বাক্ষর শতাব্দ
- নবীনদের জন্য - নাদান
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- একটু একটু শরীর একটু একটু আলো - অশোক দেব
- পরী ও আবডালের ভুতুম - ফয়সল নোই
- শহরে এসেছো,প্রাণের অতিথি - হাবীব ইমন
- যদি কোনদিন। - রাতিফ
- কবিতা উৎসব '৯৭ ও জেট ডিটারজেন্ট পাউডার - মাহমুদুল হক ফয়েজ
- হলো না লিখা.......। - রাতিফ
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- আবার বনসাই কিছু... - আন্দালীব
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- বিমূর্ত ভাবনা - তৌফিক বিষাদ
- স্বপ্নচোর- ৬ষ্ঠ র্পব - এরশাদ বাদশা
- বৃন্দাবন, পরী এবং মা - সবাক
- অ্যান্টেনা গ্যালাক্সী - হুমায়রা হারুন
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- শিরোনামহীন-৮ - মাজুল হাসান
আগেকার লেখা কিছু কবিতা ৩
১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৬
একমুঠো অন্ধকারের চিত্রকল্প
মৃত্যুর গন্ধের মতো অভিশাপ বেড়ে ওঠে দেওয়ালের প্রান্ত বেয়ে।
হৃদয়ে সুগন্ধী রুমাল মেখে দুঃসময় এড়াতে চায়
ওপাড়ের বিষন্ন শালিক; বিক্ষুব্ধ একদল পেঁচার শরীরে 'অন্ধকার'
তোলা ছিল বলে বিপন্ন হ'ল মশরুম জাতি। উদাসীন শ্যাওলাও নামে
জবরদখলের খেলার মাঠে। মাতৃস্তন চোষা জিহ্বায়
মাতৃ-রক্তের আকাঙ্খা জাগে অগোচরে। শ্বাপদের মতো
ধুর্ত হয় হাত ও পায়ের নখগুলো। অব্যর্থ
ব্যর্থতা বারবার ফিরে আসে প্রেম ও প্রেমির কাছে।
নতজানু কাশের সামনে এসে ভীড় করে নতজানু একদল পুষ্ট মানুষ;
পুরুষ লিঙ্গের কাছে হাত রেখে বলে-- ক্ষমা কর, ক্ষমা কর...
আদিম বাসনা নগ্ন হয়ে হাসে শুভ্র শাড়ির আড়ালে এবঙ পুরুষ
খুশি হয়ে চলে যায় বিধবার কাছে ক্ষমা নিতে। পাথর ফেটে জল অথবা
মন্দিরে সাপ উঠলেই অলৌকিক ঈশ্বর প্রকাশিত হ'ন। দল বেঁধে
পুষ্ট মানুষ সব নতজানু হয় আবার অন্ধকারের কাছে।
ফয়সল নোই বলেছেন:
আরে!আমি উপরে অশোক দেবের কবিতাটা পড়ছিলাম অনেক্ষণ ধরে।বন্ধ করতে যাবো এমন সময় দেখি নিচেই আপনার লেখাটা! অনেক ভাল লাগলো,আপনার সুন্দর কবিতাটা পড়ে। ভাল কবিতার জনক জননীরা এক সাথে বিভিন্ন যায়গায় বসে লেখে মনে হচ্ছে
হাবীব ইমন বলেছেন:
পাথর ফেটে জল অথবামন্দিরে সাপ উঠলেই অলৌকিক ঈশ্বর প্রকাশিত হ'ন।
এরচেয়ে বেশি উচ্চারণ করার সামর্থ্য এখন আর আমার নেই। দারুণ রকম অক্ষম হয়ে উঠছি। তবুও যাক জয়গান ...
অসুখের প'রে এর আপনার মন্তব্য'র বিপরীত অবস্থান আমার নেই।
সত্যিই আমার অবহেলিত হতে ইচ্ছে করে।
জানি না। হয়তো চলে আসা সুখ এখানে খোঁজে আমাকে।
মন আর শরীর কোনোটাই এখন আর সুস্থির নয় ...
মুকুল বলেছেন:
দূর্দান্ত! *****
আন্দালীব বলেছেন:
ব্যাপক...!!
আমি ও আমরা বলেছেন:
পাথর ফেটে জল অথবামন্দিরে সাপ উঠলেই অলৌকিক ঈশ্বর প্রকাশিত হ'ন। দল বেঁধে
পুষ্ট মানুষ সব নতজানু হয় আবার অন্ধকারের কাছে।
-----------------------------------------------------------
যাক কবির দেখা মিলেছে।
কলমের শিষে কালি অথবা
মনের মাঝে কবিতার চাহিদা উঠলেই অলৌকিক প্রনব প্রকাশিত হ'ন।
খুব মিস করছি।
ব্লগে আমন্ত্রন রইল।
উত্তরাধিকার বলেছেন:
চমৎকার বললেই বুঝি সম্পূর্ণ চমৎকারিত্ব প্রকাশিত হয় না !
এমন কবিতা আমারে দিয়ে কবে লেখা হবে কে জানে ?
জানি, সে বড় তপস্বার ফসল...
কিংবা, আনমনে গুণীর আলতো আচড় !
অশোক দেব বলেছেন:
সাধু সাধু সাধু। দারুণ ভালো লাগলো ভাই। ভালো আছেন তো?
প্রণব আচার্য বলেছেন:
ধন্যবাদ সবাইকে
সবাক বলেছেন:
প্রিয় পোস্ট।



















চমৎকার হয়েছে।
শুভেচ্ছা ও শুভ কামনা রইল।