আমার প্রিয় পোস্ট

খন্ডকালিন কবিতা

২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫০

শেয়ার করুন:                   Facebook

হাহাকার
কতটা নিরব থাকলে তবে স্তব্ধতার কাছে যাওয়া যায়?
আর কতটুকু নিবর থাকতে হবে- হে আমার বিষন্ন
সুন্দর? জনতার তীব্র হাহাকার, সভ্যতার অশ্লীল চিৎকার
সঙ্গমে অতৃপ্ত নারীর ব্যর্থ শীৎকার, কোকীলের কান্নার
কোলাহলে ঢেকে যাওয়া পৃথিবী; যে রাত্তিরে
ঝরাতো তরল জ্যোছনা অনর্গল
সে রাত্রি জুড়ে আজ কেবল জনতার যন্ত্রনা কাতর চিৎকার।

দৃশ্যপট
ধোঁয়ার ভেতরে ভেতরে হেঁটে যায় সারি সারি গুবরে পোকার
সাঁজোয়া; ভ্যানের হেড লাইটের আলোয় ধরা পরে
পলাতক শেয়াল; সকালের সব রঙ চুরি করে নিয়ে গ্যাছে
একটি কালো রঙ এর পায়রা। শান্তির অন্বেষনে একদল উট
বমির মতোন গলা থেকে ঢেলে ফেলে দ্যায় অনেক দিনের জমানো জল;
দেখি সবকিছুই উল্টো দেশের উল্টো রাজার মতোন

বিষন্নতার শেষবিবৃতি
আজ শেষ দিন। বিষন্নতার আজ শেষ দিন। কাল থেকে যাত্রা শুরু
নিরন্তর দুখের দিকে; বিপর্যস্ততার দিকে; অনিশ্চয়তার দিকে
ধ্বংসের দিকে। আমাকে আলিঙ্গন করো হে বিগত দিন আমার
শেষবারের মতোন-জন্মাবধি ছিলাম তোমার সাথে- হৃৎপিন্ড
মিলাই; না, আজ আমার কোন অনুশোচনা নেই
ক্ষোভ নেই তিরস্কার নেই নিজের প্রতি। এই রকম দিন
ঠিক এই দিনের অপেক্ষাতেইতো ছিলাম অ্যাতো দিন। প্রেমে আর
আশ্লেষে আমাকে গ্রহন করো হে অনিশ্চি আগামি;

এই বর্তমান
অ্যাতো বিষাদ; ভুলের মাসুলগুলো দিতে দিতে। আর কি বোলবো,
স্বপ্ন দেখে দেখে চোখ খুইয়ে ফেলেছি; চোখের যে দোষ দেবো
সে উপায়ও নেই। আত্ম বঞ্চনায় ভুগি। এই ছিলো। এই নেই।
এই আমি। এই বর্তমান। এই-ই বর্তমান আমার।

সময়
আমরা সময়কে উচ্চারণ করে চলেছি ক্ষোভে,
ঘৃনায়, হতাশায়...
সময় আমাদের নিয়ে চলেছে কোথায়
আমরাই জানি; আমরাই সময়ের নির্ধারিত বিধাতা;

হে সময়, -হে সুমন
হে সময়, -হে সুমন,-
বিবর্তনে তুমিও বিবর্তিত;
আসন্ন কালের কাছে পরাজিত এক
তুমি ধুসর বিলুপ্ত লেখা; তোমার
মধ্যে বর্তমান হোক আগামির
অপ্রস্তাবতি ইঙগিত;

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নিজ ;

 

  • ৩০ টি মন্তব্য
  • ১৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৪
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: হাজারটা +++++।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আশরাফ; :)

২. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৮
comment by: আমি ও আমরা বলেছেন: দারুন লাগল দাদা। প্লাস।
তবে----------------

"আর কতটুকু নিবর থাকতে হবে- হে আমার বিষন্ন"

মনে হচ্ছে নিরব হবে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: হুম! :):):)

৩. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪
comment by: বাবুয়া বলেছেন: "হে সময়, -হে সুমন
হে সময়, -হে সুমন,-
বিবর্তনে তুমিও বিবর্তিত;
আসন্ন কালের কাছে পরাজিত এক
তুমি ধুসর বিলুপ্ত লেখা; তোমার
মধ্যে বর্তমান হোক আগামির
অপ্রস্তাবতি ইঙগিত;"-অপুরব সুন্দর!!!!!!!!!!!!!!!!!!!!!!

২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ বাবুয়া;

৪. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৬
comment by: ফারহান দাউদ বলেছেন: কতটা নিরব থাকলে তবে স্তব্ধতার কাছে যাওয়া যায়?
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: জানি না;

৫. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০
comment by: রাঙা মীয়া বলেছেন: আপনার কবিতা ভালো লাগে । ভাষাটা আরেকটু সহজ করার অনুরোধ রইলো। ভালো থাকবেন।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: অনুরোধ মনে থাকবে; কিন্তু আস্বস্ত করতে পারছিনা;

ভালো থাকবেন;

৬. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অসাধারণ বলা ছাড়া আর কিছু নাই। +++++
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: :):):)

কেমন আছেন?

৭. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৩
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: হাহাকার টা বেশী ভালো লাগলো,
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ তুহিন :)

৮. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৬
comment by: মীতু বলেছেন: সময় আমাদের নিয়ে চলেছে কোথায়
আমরাই জানি; আমরাই সময়ের নির্ধারিত বিধাতা;

চমৎকার !
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: :) ধন্যবাদ মীতু;

৯. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৯
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: প্রণব, আপনার কবিতায় দৃশ্যকল্পের প্রয়োগ তীক্ষ্ণ হচ্ছে, চকিত তীব্রতা পাচ্ছে। আমাদের সময়ের সবচেয়ে প্রতিশ্রুতি কবিদের সারিতে দাঁড়িয়েছেন আপনি।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: :``>>

১০. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: আন্দালীব বলেছেন: আমার কাছে অবশ্য একটু বেশী-ই উপমানির্ভর মনে হয়েছে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: উপমা নির্ভরতা আছে; :)

১১. ২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৫
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হাহাকার দৃশ্যপট খুব বেশি ভাল লাগলো- যথারীতি। হে সময়, -হে সুমন ও সেরূপ, কিন্তু তারচেয়েও বেশি তাৎপর্যময় মনে হলো ওটা।

এই বর্তমান আর সময়কে অনেকটা কথোপকথনের মত লাগল, এই রৈখিকতা বেশ অন্যরকম আমেজ দেয়।

বিষন্নতার শেষবিবৃতি শিরোনামেই কাতরতা, কবিতায় তা আরো বাড়ল। আমার এটাই মনে হয় যে শিরোনামের কাতরতা কবিতায় প্রবেশ কম করলেই ভাল হইত।

এই বর্তমান অন্যগুলোর মত না। কেমন তাও ঠিক বুঝি নাই।

সবমিলিয়ে এত গুলা খণ্ড পেয়ে বেশ ভাল লাগল!!
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আন্দালিব;

এরকম মন্তব্য বিরাট অনুপ্রেরণার সৃষ্টি করে:

১২. ২০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: সব মিলিয়ে ভালো লাগছে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ শামীম

১৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮
comment by: রাতিফ বলেছেন: একজন প্রণব আচার্য্যের পক্ষেই সম্ভব এই ধরনের কবিতা লেখ.



ভালো থাকুন কবি
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হুম!!!!!

১৪. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১০
comment by: উত্তরাধিকার বলেছেন:
আমার ভাল লেগেছে প্রণব দা।
শুভেচ্ছা নিন।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: নিলাম :)

১৫. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৩
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: কবিতাটা এখন পেলাম না। প্রতিজ্ঞা করেছিলাম তা না পাওয়া পর্যন্ত আপনার ব্লগে কমেন্ট করা থেকে বিরত থাকব। কিন্তু থাকতে পারলাম কৈ?

আপনি আমার শেষ পোস্টটা পড়েছেন?
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: কবিতাটা হারিয়ে গেছে; আমার সাথে রাগ করে একজন মুছে ফেলেছে:(

 



 


কবিতা পুড়ছে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৬৪৮৮