আমার প্রিয় পোস্ট
- পৃথিবী ক্রমশ হতেছে নিঝুম - ইমন জুবায়ের
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- আমার পিসিতে কিন্তু ইয়াহু মেসেঞ্জার ছিল না ( উৎসর্গ মুকুল, প্রণব আচার্য্য, সবাক আর তাদের এবঙ আমার ব্লগার বন্ধুদের) - অন্যমনস্ক শরৎ
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- শবের ডোবা, শবের ভাসা... - অশোক দেব
- আগুনের ঠোট চুষে পুঁজের স্বাদ - সবাক
- ১৫ আগস্টকে দখল করতে আর কী কী ইতরামি করা যেতে পারে - আরিফ জেবতিক
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- আপনি কি পাকিজাত সারমেয়?? জি, আপনাকেই বলছি... ১ - আরিফুর রহমান
- ভালোবাসার জ্যামিতি - আমি ও আমরা
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জঙ্গলের দাবী - আমি ও আমরা
- লাস্ট ট্রেন - বেবি রহমান
- কেন সমাজতন্ত্র? - আলবার্ট আইনস্টাইন - স্বাক্ষর শতাব্দ
- নবীনদের জন্য - নাদান
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- একটু একটু শরীর একটু একটু আলো - অশোক দেব
- পরী ও আবডালের ভুতুম - ফয়সল নোই
- শহরে এসেছো,প্রাণের অতিথি - হাবীব ইমন
- যদি কোনদিন। - রাতিফ
- কবিতা উৎসব '৯৭ ও জেট ডিটারজেন্ট পাউডার - মাহমুদুল হক ফয়েজ
- হলো না লিখা.......। - রাতিফ
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- আবার বনসাই কিছু... - আন্দালীব
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- বিমূর্ত ভাবনা - তৌফিক বিষাদ
- স্বপ্নচোর- ৬ষ্ঠ র্পব - এরশাদ বাদশা
- বৃন্দাবন, পরী এবং মা - সবাক
- অ্যান্টেনা গ্যালাক্সী - হুমায়রা হারুন
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- শিরোনামহীন-৮ - মাজুল হাসান
শিরোনামের প্রয়োজন নেই, শুধু তুমি ঈশ্বরী
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৮
এই কবিতার গন্তব্য কেবল তোমার দিকে
নির্ধারিত করে দিয়েছি-
তোমার দিকে- তোমার নির্মানের দিকে
শুধু তোমার উদ্দেশ্যে রচিত এই কবিতার
সকল পংক্তিমালা-
শুধু তোমার জন্যে।
এই কবিতার প্রত্যেকটি শব্দ তোমার প্রতিনামে
উচ্চারিত হবে- প্রতিটি বর্ণে বর্ণে কেবল
তোমার আয়ত দৃষ্টির বর্ণচ্ছটার রঙধনু দেখা যাবে-
পংক্তি থেকে পংক্তির দূরত্বে, ঈশ্বরের মতো-
ঈশ্বরীর মতো-
দুই পংক্তির মধ্যবর্তী নৈঃশব্দ্যে
তোমার চুপচাপ প্রহরগুলো উপমায়িত হবে-
কেবল তোমাকে লক্ষ্য করে এই কবিতার প্রতিটি চরণ-
তোমার হাসি-মুখ ঠোঁটের প্রান্তদেশে
যেরকম আমার কাতর চুম্বন ছুটে যায়-
তোমার গন্ডদেশে- বক্ষের উর্ধ্বভাগে
নাভী নিম্নে যেরকম আমার চুম্বন ছুঁটে যায়-
অথবা তোমার নক্ষত্রদ্বয়ে-
অথবা তোমার সমুদ্রে
আমার যে সন্তরনশীলতা-
এ নিছক যৌনতা নয়;
তোমার শরীরের সামনে-
তোমার ঈশ্বরী প্রতিমার সামনে
আমার দশটি আঙুল কেবলি কবিতা;
আমার চোখ মহাকাব্যের মতো মহত্ব নির্মানে
ঈশ্বরী, কেবল তোমাকে লক্ষ্য করে-
তোমাকে আবিষ্কারের নেশায়
তোমার আর্দ্র উষ্ণ নিঃশ্বাসের ঝড়োতায়
আমি সেই অভিযাত্রী;- তোমার কবি;
তোমার উদ্দেশ্যে আমার সকল চুম্বন কবিতা;
তোমার উদ্দেশ্যে আমার সকল আলিঙ্গন কবিতা;
তোমার উদ্দেশ্যে আমার সকল আলাপ কবিতা;
তোমার উদ্দেশ্যে আমার সকল যৌনতা কবিতা;
তোমার ওষ্ঠে বাহুতে উরুতে কামোন্মাদনায় নয়
কবিতা, কেবল কবিতার পংক্তি অর্ঘের মতো
রেখে আসি হে ঈশ্বরী;- তোমার স্নিগ্ধ ইচ্ছার সামনে-
তোমার দিকে- তোমাকে লক্ষ্য করে
এইসব কম্পমান অক্ষরগুলো
আর্তের মতো হাহাকার করে
সৃষ্টির অনিন্দ্য উল্লাসে;
এ নিছক পংক্তি নির্মান নয়-
তোমার নির্মান প্রয়োজনে, ঈশ্বরী
তুমি, তোমাকে লক্ষ্য করে এই রাতজাগা কবিতা;
দীর্ঘদিন আমি রাত জেগে কবিতা লিখি না
অথবা অনেকদিন কবিতার জন্য রাত জাগিনা;
তোমাকে উদ্দেশ্য করে অনভ্যস্ত এই রাতজাগা কবিতা
তোমাকে আবিষ্কারের আনন্দের মতো
তোমার মানচিত্রের সকল ভূ-রেখা পরিভ্রমনের মতো
এ কবিতা লেখা;
.................এ গোলার্ধ থেকে ঐ গোলার্ধের দিকে নয়
.................সূর্যোদয় থেকে সূর্যাস্তের দিকে নয়
.................গন্তব্য থেকে উৎসের দিকে নয়
তোমার নক্ষত্রদ্বয়ের জলবিন্দুর উদ্ভাসনের দিকে
তোমার মসৃন নাভীদেশের অতলান্ততার দিকে
তোমার চুড়ান্ত গন্তব্যের দিকে
এই কবিতা কেবল তোমার নির্মান প্রয়াসে, ঈশ্বরী
তোমাকে লক্ষ্য করে-
তোমার উদ্দেশ্যে রচিত, ঈশ্বরী আমার;
অক্ষর বলেছেন:
ভালো হইছে +
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ নাজমুল;;; ![]()
![]()
![]()
চিটি (হামিদা আখতার) বলেছেন:
এই কবিতার গন্তব্য কেবল তোমার দিকেনির্ধারিত করে দিয়েছি-
তোমার দিকে- তোমার নির্মানের দিকে
শুধু তোমার উদ্দেশ্যে রচিত এই কবিতার
সকল পংক্তিমালা-
শুধু তোমার জন্যে। ..........।চমৎকার লাগলো কথাগুলো।
ভালো থাকুন
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি
শুভেচ্ছা আপনাকেও
আমি ও আমরা বলেছেন:
অসাধারন লাগল।দাদা কবিতাটা মনে হয় আগের তাইনা।
অথবা এই ফ্লেভারের কবিতা আরেকটি পরেছিলাম মনে হয়। সে যাই হোক কবিতার গায়ে মরিচিকা পরেনা কখনো।
লেখক বলেছেন: হুম! আগেও দিয়েছিলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ চাঙ্কু; আপনিও ভালো থাকবেন
লেখক বলেছেন: আমি ভালো; আপনি কেমন?
কঁাকন বলেছেন:
বরাবরের মতই অসাধারন লাগলো
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কাঁকন;
![]()
![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
ধন্যবাদ![]()
![]()
![]()
প্রচেত্য বলেছেন:
চমতকার
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
একরামুল হক শামীম বলেছেন:
বাহ! বাহ!!
লেখক বলেছেন: আর কত ঘুমাবেন? বেলা যে পড়ে এলো...![]()
সলিল বলেছেন:
অনেক ভালোলাগার আবেশ জড়ানো একটা লেখা। মাঝে মাঝেই আপনার কবিতা পড়ি, কিন্তু কমেন্ট করা হয়ে ওঠেনা। আজ ভাবলাম কিছু বলি। আপনার লেখা ভালো লাগে খুব।
লেখক বলেছেন: ধন্যবাদ সলিল ![]()
![]()
আমি ও আমরা বলেছেন:
নতুন কবিতা দিছি দাদা।
লেখক বলেছেন: যাচ্ছি... ![]()
শুভেচ্চা কবি
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
মানবী বলেছেন:
কবিতায় আকুতি, মিনতি বা নিবেদনের ইনটেনসিটি মন ছুঁয়ে গেলো!সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ মানবী
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()


















