আমার প্রিয় পোস্ট

সামুদ্রিক বিভ্রম: http://pranab1268.ucoz.com/

আমার নৈঃশব্দ্য আমার স্বপ্ন আর সাহসের নিকটতম প্রতিদ্বন্দ্বী

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৯

শেয়ারঃ
0 2 0

যদি আমি কবিতা না লিখি: ভয়াবহ দুর্যোগ নেমে আসবে-; লাল সাইরেন বাজতে থাকবে সারা বেলা-; সূর্য উঠবে না কোনো-; শেষ রাতের চাঁদ আলোর বদলে অনবরত ছড়াতে থাকবে নীল রঙের প্রেতাত্মা-; ঘনঝোঁপ থেকে অবশিষ্ট জোনাক পোকা একে একে ধরে খেয়ে ফেলবে অন্ধকার থেকে উঠে আসা একটি বিকট রঙের কালো বেড়াল-; ...

যদি আমি কবিতা না লিখি: যুদ্ধের ভীষণ ডামাডোলের মধ্যে অগ্নিদগ্ধ কিশোরীর মতো উদ্ভ্রান্ত হয়ে ছুটবে সমস্ত মানবিক আয়োজন-; বিশ্বজুড়ে শান্তিবাদী নিষাদেরা বাজাবে দুর্ভাগ্যের সূচনা সঙ্গীত-; আর পৃথিবীর মাটি ফুঁড়ে সারি সারি অঙ্কুরিত হতে থাকবে যাবতীয় হাহাকার-; হা ভাতের আর্তচিৎকার থেকে পৃথিবীর বাতাসে ছড়িয়ে পড়বে বিষাক্ত কার্বন-মনো-অক্সাইড-; এবং সমস্ত বনভূমির সবুজে হলুদ অসুস্থতার হাত ধরে নেমে আসবে কালোর বিষাদ-; ...

যদি আমি কবিতা না লিখি: বাজার-থলে থেকে মাঝ পথেই বেগুনী-লাল-সবুজ শবজির বদলে উঁকি দেবে উপকরণ সহ শুধু আত্মহত্যার নিপুন অনুপ্রেরণা-; আর জীবন্ত মাছের মতো লাফ দিয়ে হঠাৎ হঠাৎ বেরিয়ে আসবে অগনন পেশাদার হন্তারক-; রাস্তার মোড়ের দোকানে প্রতি খিলি পানের সাথে ফ্রি বিলি হবে এক জীবন পরিমান বিভীষিকা-; বৃদ্ধেরা সেইসব বিভীষিকা নিয়ে দুপুরে তুলে দেবে তরতাজা যুবকের হাতে-; আর যুবক বুক পকেটে বয়ে নিয়ে বিকেলেই সেই বিভীষিকা ছুঁড়ে দেবে নিজের ঘনিষ্ঠ প্রেমিকার মুখে-; ...

যদি আমি কবিতা না লিখি: ইতিহাস কেবলি শেখাবে অর্ধসত্যের জয়গান-; প্রাজ্ঞ পুরুষেরা কুচক্রের মন্ত্রণায় ভেবাবাজির মতো রূপান্তরিত হয়ে যাবে ভয়ানক পিচাশে-; সুতীক্ষ্ণ নখে একে একে তুলে নেবে সোনালী দিনের কথামালা-; আর পরিবর্তে বসাবে পরিকল্পিত মিথ্যার উচ্ছিষ্ঠ-; প্রকান্ড ধর্ষককে বিশ্বাসের মেকাপে সাজিয়ে নির্বাচিত করবে সত্যের প্রতিনিধিররূপে-; তারপর রমনীর আঁচলে সঙ্গোপনে বেঁধে দেবে মধ্যযুগের মৌলিক স্ত্রোতমালা-; ফলশ্রুতিতে তাকে দিনরাত পাইথনের মতো পেঁচিয়ে রাখবে প্রগতিহীন ইস্তেহার-; ...?

: হয়তো না; হয়তো এসবের কিছুই এসে যায় না;

কিন্তু যদি আমি কবিতা না লিখি: আমার সত্ত্বাজুড়ে বিরাজ করবে কেবল নিথর নিস্তব্ধতা-; স্থবির পাথরের মতো শব্দহীন হয়ে পড়বে আমার শাব্দিক বোধ-; আর এই নৈঃশব্দ্যতার ফাঁক গলে সাম্রাজ্যবাদের মতো আমার অস্তিত্বে দখল নেবে স্বপ্নহীন ভয়ার্ত দিন-; এবং অবশেষে আমি পরিণত হবো পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে-;

 

প্রকাশ করা হয়েছে: ব্যক্তিগত গদ্য  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪০
তাজা কলম বলেছেন: কিন্তু যদি আমি কবিতা না লিখি: আমার সত্ত্বাজুড়ে বিরাজ করবে কেবল নিথর নিস্তব্ধতা-; স্থবির পাথরের মতো শব্দহীন হয়ে পড়বে আমার শাব্দিক বোধ-; আর এই নৈঃশব্দ্যতার ফাঁক গলে সাম্রাজ্যবাদের মতো আমার অস্তিত্বে দখল নেবে স্বপ্নহীন ভয়ার্ত দিন-; এবং অবশেষে আমি পরিণত হবো পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে-;

++++++++++++++++++ দারুণ+++++++++++++++++++++++++
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ তাজা কলম:)

২. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: আপনার সাম্প্রতিক একটি কবিতা যতদূর সম্ভব ড্রাফ্ট করেছেন। ফিরিয়ে আনলে খুশী হই।
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আমি সম্প্রতি কোন কবিতা ড্রাফট করছি বলেতো মনে পড়ছেনা। ড্রাফটগুলোও দেখলাম। সেরকমতো নেই। কোনটি শিরোনাম কি মনে আছে আপনার?

৩. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২
তেলাপোকা বলেছেন:
অসাধারণ!
কমেন্ট করার জন্য লগ-ইন করলাম।
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ তেলাপোকা:)

৪. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: আপনার নিজের নাম "রিপন" ছিলো সম্ভবত শিরোনামে। আরো একটা ছিলো, অনেকগুলো ছবি দেয়া..শিরোনামে রোবট জাতীয় কিছু ছিলো সম্ভবত। আমার ভুল হচ্ছে কিনা বুঝতে পারছিনা।
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: না, মাহবুব, আমি এরকম কোন পোষ্ট দিইনি। হয়তো অন্য কেউ দিয়েছিল। আমি নয়।

৫. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৮
হাজারি বলেছেন: খুব ভালো লাগলো।
আপনার ভক্ত হলাম।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ সজল। দেরী করে উত্তর দেওয়ার জন্য দুঃখিত

৬. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: দুর্দান্ত....প্রিয়তে গেল।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: আরে শরৎ যে:):) ধন্যবাদ

৭. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২১
জাবেদ হোসেন বলেছেন: "যদি আমি কবিতা না লিখি: ভয়াবহ দুর্যোগ নেমে আসবে "
কবি আপনি লেখা থামাবেননা।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ জাবেদ:):) ভালো থাকবেন

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হুম!!

৯. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমাদের চারপাশের যে বাস্তবকে আমরা ইন্টারপ্রিট করি, তা মূলত পূর্বাভিজ্ঞতামূলক। পূর্বের অভিজ্ঞতাগুলোও কোন না কোন তারও-পূর্বের ঘটনা থেকেই তৈরি। সেভাবে পিছিয়ে জানলাম শিশুবস্থায় আমরা অনুকরণ করতে করতে শিখেছি এই সকল উদ্দীপনায় কীভাবে অনুরণিত হতে হয়!
তার মানে সকল বাস্তবই প্রকৃতরূপে অবাস্তব। কবি আমাদের সামনে যে দৃশ্য তুলে ধরেন, সেটাই বাস্তবের সবচেয়ে কাছাকাছি উপস্থাপন। আমরা সাধারণার্থে অনুভবের অনুকরণ করতে করতে সেটিকে অলীকজ্ঞান করি। হায় মূর্খামি!

কবিতা না লিখলে এই চিন্তা জন্মাতো না, ভাবনার দৌড় থেকে থাকতো রান্নাঘরের চৌহদ্দিতেই...
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ঠিক তাই ছন্ন। বিমর্ষতার মধ্যে হারিয়ে যেতে চাইনা।

১০. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩১
জূয়ারি বলেছেন: জটিল হইছে ভাই।
++++++++++++++++
প্রিয়তে নিলাম।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ জূয়ারি :):):)

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ মনসুর

১২. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৪
সত্যান্বেষী বলেছেন: কিন্তু কবি, আমি অনেক কবিতার ঈশ্বরকে দেখেছি রাস্তার বিষন্ন ভিক্ষুককে আলতো হাতে সরিয়ে কবিতায় আনন্দ সানাই বাজাতে। আমি দেখেছি অনেক কবিকে মানুষ হতে অনেক দূরে সরে গিয়ে ভীষন নান্দনিক মলাটে কবিতার বই বের করতে।

এখনো অধিকাংশ কবি 'কমিউনিস্ট মেনিফেস্টো'র মতো নিগুঢ় কবিতা লিখতে না পারার কস্ট বুঝে না।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: সবাই মানবিক যন্ত্রণা বুঝেনা। এটা তাদের দুর্ভাগ্য। মানুষ জন্মের ব্যর্থতা। 'কমিউনিস্ট মেনিফেস্টো' প্রগতির মহাকাব্য।

১৩. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৩
স্বাগত. বলেছেন: প্রণব দা তোমার মত তোমার কবিতাও অসাধারণ
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ স্বাগত। আমার ব্লগে আপনাকে স্বাগমত:) ভালো থাকবেন।

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: :):)

১৫. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮
হাসান মাহবুব বলেছেন: ওহ স্যরি....আমি আসলে প্রবর রিপনের সাথে গুলিয়ে ফেলেছিলাম। কিছু মনে করবেননা।

এইবার অনটপিক- লেখাটা অসাধারণ!
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ও, আচ্ছা। সেটাই হবে। ইট ডাজ্ন্ট মেটা..


:)

১৬. ১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
হুমায়রা হারুন বলেছেন: লেখগুলো দেখে ভাল লাগছে। আরেকটা ইবুক বানানো যাবে।
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ:):)

১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: হ।

১৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪
মেঘ_কম বলেছেন: অসাধারণ গতিশীল।
ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ মেঘ_কম:)

১৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৪
ফাহাদ চৌধুরী বলেছেন: স্থবির পাথরের মতো শব্দহীন হয়ে পড়বে আমার শাব্দিক বোধ - নেভার লেত ডিস হেপেন । কারন আপনি ভাল লেখেন ।

নৈশব্দ্য

 

মোট সময় লেগেছে ১.১০৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হে নিঃসঙ্গ বালিকা, আমিও ছিলাম একদিন অসহ্য অনিদ্রায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ