আমার প্রিয় পোস্ট

দিননামাচা: গ্রামীণ ফোনের শুয়রের বাচ্ছা মার্কা কর্মের ফলে ভোগান্তির বিবরণ মাত্র

২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮

শেয়ারঃ
0 0 0

সেই কবে ডাইরি লিখতাম, বাবার কাছ থেকে শেখা। প্রেম করতে ইচ্ছে হয় কিন্তু পারিনা- এই দুঃখ ঢাকার জন্য ডাইরি লিখা শুরু। তারপর একসময় শেষও বটে। কিন্তু ৭ বছর পর আবার আজকের দিনকার নামাচাটা লিখতে হলো। কিন্তু এবার আর প্রেম পিরিতি নয়-এবার গ্রামীণ ফোনের শুয়ের বাচ্ছা মার্কা কর্মের ফলে ভোগান্তির বিবরণ মাত্র:

সকাল ৯:০০ টা
১. অধ্যক্ষ আবুল বাসার স্যারকে ফোন করার কথা, কিন্তু পারিনি
২. আউয়াল ভাইকে ফোন করার দরকার, পারিনি
৩. কাজলকে দরকার কিন্তু ফোন করতে পারলাম না
ই-মেইল
১. ই-মেইল চেক করা গেল না
২. ড. মাহবুব একটা রিপোর্ট পাঠানোর কথা গতকালে, কিন্তু চেক করতে পারছি না


সকাল ১১:০০ টা
১. সমাজসেবা বিভাগে যাওয়ার কথা-ডিডি সাহেব আছেন কিনা খবর নেয়া দরকার; কিন্তু মোবাইল চলে না
২. সোনাপুর কলেজে ০২ তারিখের প্রোগ্রামের অগ্রগতি জানা দরকার, কিন্তু ফোন করা যাচ্ছে না
৩. গণসাক্ষরতায় তপন দা’র সাথে কথা বলতে হবে- উনাকে আমন্ত্রণ জানানো ও প্রোগ্রামের খরচের বিষয়ে কিন্তু ফোন কারবার করে না
ই-মেইল
১. আজকেই বিএফএফ-এ একটা প্রকল্প প্রস্তাবনা মেইল করার কথা,-প্রকল্পের আর্থিক দাম ০৬ লাখ টাকা; কিন্তু পারছি না।
২. আউয়াল ভাই একটা প্রকল্প প্রস্তবনার ড্রাফট মেইল করবেন, কিন্তু পারছেন না- এই প্রস্তাবনাটি চুড়ান্ত করে আগামিকাল জমা দিতে হবে। এটির আর্থিক মূল্য কমবেশি ১০ হাজার মার্কিন ডলার
৩. বিটিএনের আমন্ত্রনপত্র পেয়েছি-তাদের কনপার্মেশান মেইল করা দরকার, কিন্তু পারছি না
৪. দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আইসিটি’ নিয়ে একটি ডকুমেন্ট ডাউনলোড করা দরকার, কিন্তু পারছি না। বিকেলে এ বিষয়ক একটি সেমিনারে কথা বলতে হবে

বিকেল ৫:০০টা
১. অফিস টাইম শেষ, কার্যত কোন যোগাযোগ হয়নি
২. ডিসি সাহেবকে ফোনে পেলাম না
৩. মিটিংয়ে আসার জন্য এডিসিকে তাগাদা দেবার কথা দিতে পারিনি, তিনি সভায় আসেননি
৪. রুদ্রকে বারবার ফোনে চাচ্ছিলাম- পেলাম না
৫. টেলিটকের সিমে টাকা রিচার্জ করতে হলো

১. কোন ইমেইল পেলাম না
২. কাউকে মেইল করা হলো না
৩. শামীম আরেফিনকে মেইল করতে পারলাম না
৪. কালকে ঢাকায় উন্নয়ন ধারার একটা প্রোগ্রাম আছে, যেতে পারবো না; কিন্তু নয়ন ভাইকে ফোন কিংবা মেইল করতে পারলাম না
৫. মনি’র আজকে প্রথম অফিস দিন, কিন্তু উইশ করা হলো না
৬. রোকু বার বার ফোন দিচ্ছে কিন্তু রিসিভ করলে কেটে যায়- বোধ হয় বন্ধুত্বটা থাকবে না

এসব সমস্যা তৈরি হচ্ছে গ্রামীণ ফোনের কারণে। আজ সকাল থেকে নোয়াখালীতে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নেই। আমার সমস্যা ও ক্ষতির পরিমান খুবই সামান্য্। কিন্তু আমার মত আরো অনেকেই এরকম হাজারো সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে বিরাট অংকের। আমরা এ ক্ষতি ও সমস্যার একচি সারণী করা দরকার। দরকার এ সমস্যা ও ক্ষতিসমূহের জন্য ক্ষতিপূরণ দাবির। সেবাপ্রদানকারী সেবাসরবরাহের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। কিন্তু আমরা মনে রাখতে হবে আজকের এ বিড়ম্বনার জন্য জিপি আমাদের কোন নোটিশ দেয়নি। এ ক্ষতির তালিকা পূর্ন রূপ দানে আপনার সহায়তা চাই।

আমাদের এ সমস্যা তৈরি ও ক্ষতি সাধনের জন্য জিপি’র আর্থিক শাস্তি হওয়া উচিত।

 

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১
অনিশ্চিত বলেছেন: ভাইজান কি ক্যাম্পের সাথে আছেন নাকি?
২. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
িপপাস বলেছেন: ভাইরে সবই জোচ্চুরি!! গ্রামীণ ফোন তো গ্রামের ফোন। নেটওর্য়াক কিভাবে পাবেন।
বাংলা লিংক তো ভাঙ্গা লিংক। ভেঙ্গে ভেঙ্গে কথা আসে।
একটেল... একধাপ পিছিয়ে..
৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
`হাসান বলেছেন: পুষ্টের সিড়োনামে কিচু অচলীল কতা লাগাইয়া পুষ্ট হিট করার ধান্দা অনেক পুরান
১ দিলাম
৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
সাইফুর বলেছেন: নোটিস দেয়া উচিত
..
আমি একটেল ব্যবহার করি...
একধাপ এগিয়ে..
--------
গ্রামীণ ফোন তো গ্রামের ফোন। নেটওর্য়াক কিভাবে পাবেন।
বাংলা লিংক তো ভাঙ্গা লিংক। ভেঙ্গে ভেঙ্গে কথা আসে।
একটেল... একধাপ পিছিয়ে..
সিটিসেল..চিটিংসেল
৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫১
নুরুল আলম মাসুদ বলেছেন: সাইফুর @ আপনাকে ধন্যবাদ, ভালো বলেছেন
হাসান @ আমি কোন ধান্দায় নাইরে ভাই; পারলে আরো খারাপ কথা লিখতাম
অনিশ্চিত@ ধন্যবাদ
সর্বদাবেলায়েত@ ধন্যবাদ ভাইজান
িপপাস @ অশেষ শুকরিয়া
৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৯
বামনী তুলাগাছ বলেছেন: নোটিস দেয়া উচিত
..
আমি একটেল ব্যবহার করি...
একধাপ এগিয়ে..
--------
৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৩
বিবর্তনবাদী বলেছেন: আপনের লাইফের উপর দিয়াতো সিডর গেছে। তাড়াতাড়ি রিলিফের জন্য লাইনে খাড়ান। (রিলিফ নেওয়ার সময় গ্রামীনের SIM ফেলে দিতে ভুলবেন না যেন।
১০. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৭
নুরুল আলম মাসুদ বলেছেন: বিবর্তনবাদ @ বুঝলাম ঠিক
১১. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
মুকুল বলেছেন: আমাদের এ সমস্যা তৈরি ও ক্ষতি সাধনের জন্য জিপি’র আর্থিক শাস্তি হওয়া উচিত।
*****
১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৬
রোকন বলেছেন: এ পোষ্ট কবে দিলেন? টপরেটে না আইলে চোখেই পড়ত না। ৫
১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৩
গোপনীয়া বলেছেন: আমি গ্রামীন ব্যবহার করি না।
আমার একটেল আর লিংক...কি মজা!
১৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৬
ৃৃমম বলেছেন: গ্রামীন ফোন-এর কর্পোরেট জবাবদিহিতা বাড়াতে এরকম পোস্ট সহায়ক ভুমিকা পালন করবে।
১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
নয়ন বলেছেন: জিপি দিবো জবাবদিহিতা!
উদারে দিয়া কি হইবো? জিপির কিছু হইলে দেখি এই বেচারারে লইয়া টানাটানি। তারচেয়ে অন্য কোন ভাল সমাধান থাকলে দেন। যেমন জিপির জন্যে কোন প্রক্সি থাকলে দেন বা ভাল কোন সফট এর সন্ধান।
১৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৬
প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: ঈস্ট অর ওয়েস্ট সিটিসেল ইজ দা বেস্ট
২০. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
মুকুল বলেছেন: মাসুদ ভাই, কি খবর? অনেক দিন কোন পোস্ট নাই।

 

মোট সময় লেগেছে ১.০৭৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
................................
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই