somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চায়ের কাপে ওড়ে তপ্ত কেরোসিনের ধোয়া..................

০২ রা জুলাই, ২০০৮ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাজের ফাঁকে চায়ের কাপে ঠোট ছোয়ানো। দিনে অন্তত দু'তিনবার । এমন অভ্যাসের আমি এবং আমরা। কিংবা আমি এবং আমাদের এমন অভ্যাসে প্রতিদিনের মত আজও হোসেনের চায়ের স্টলে। চা উঠে আসে ঠোটে। তারপর গন্তব্যে। প্রতিদিনের মত। কিন্তু বিল পরিশোধের সময় যাপিত জীবনে টান পড়ে। কাপ প্রতি এক টাকা বেশি....................।
আট কাপ চায়ে আট টাকা.......................?
মানজুর ভাই, জ্যোতি ভাই, জাহিদ ভাই. রানাসহ আমি বিস্মিত।
জাহিদ ভাই প্রশ্ন ঠোট থেকে ছুড়ে দেয়, কেনো রে এক টাকা বেশি?
খবর রাখেন না দেহি কিছুই, জানেন না কিরাসিনের দাম বাড়ছে ? হোসেন কেরোসিন বিশেষজ্ঞ হয়ে ওঠে।
হুম, হেরলাই চায়ে আজ কিরাসিনের গন্ধ একটু বেশি কইলো রে...........! তা কয় ফোটা বাড়তি কেরোসিনের ফ্লেভার দিছস রে হোসেন। মানজুর ভাইয়ের হিউমারে আমরা হেসে উঠি।
কিন্তু পকেট চুপসে যায়। হিসেব মেলে না। জ্যোতি ভাই পাক্কা হিসেবির মত অংক কষতে বসে ,এক লিটার কেরোসিনে কত কাপ চা হয়?
থাক বাদ দিন,না । বলি আমি।
জ্যোতি ভাই বাদ দেয়।
এইতো গত ১/১১ ঘটনার কিছুদিন পর চাল, ডাল তেলের দাম বাড়লো। কিন্তু দূর্ঘটনাবসত(!) চিনির দাম কমেছিল। তাতে কি ?
এরপর র চা খেতে গেলেও হোসেন দু টাকার বদলে তিন টাকায় আপ্যায়ন করেছিল। জিজ্ঞেস করেছিলাম দাম বাড়ার নেপথ্য কাহিনী। কারণ র চা'য়ে তো শুভ্র দুধের ফোটা ফেলতে হয় না।
উত্তর শুনে যে দেশে ঘি আর দুধের দাম সমান সেই দেশের কথা মনে পড়েছিল। যেখানে চুরির দায়ে শূলে চড়তে হয়েছিল বেচারা ভিন দেশি নিরপরাধ ব্যক্তিকে। পরে অবশ্য রাজাই নিজে শূলে চড়ে ছিলেন। সে অন্য কথা।
ফিরে আসি র চা'র দাম বাড়লো কেনো সে প্রসঙ্গে। হোসেন প্রতিদিন হয়ত একশো কাপ চা বিকোয়। তাতে ধরা যাক চল্লিশ টাকা লাভ হয়। হোসেনের ভাষ্যমতে। আর হোসেনের প্রতিদিন চাল কিনতে হয় চার কেজি। চালের দাম বেড়েছে । দোকানের আয় কিন্তু বাড়েনি। ফলে আয় ব্যয়ের ভারসাম্য আনতে র'চায়ের দাম বাড়ে। হোসেনের মগজে আমি বিল গেটসকে খুজি।
২. বাসে আজও রীতিমত যাত্রী-কন্ডাক্টর বচসা। মিনি বাসের ভাড়া বেড়েছে ৯০ পয়সা থেকে ১ টাকা ৮ পয়সা। কিলো প্রতি। তাতে কি?
বাংলা মটোর থেকে ফার্মগেটের ভাড়া বাড়ে ১ টাকা!
পকেট মলিন থেকে মলিনতর হতে থাকে। তাতে লোকাল জীবন থেমে থাকে না ঠিকই।
কেরোসিনের দামের সাথে চাল ,ডাল, তেল............সবকিছুর দামই বাড়ে। মূল্যস্ফীতি.........মদ্রাস্ফীতি ! এরকম ভারি ভারি শব্দ নিয়ে ক্যাচলামি শুরু হয়। হোসেন আর বাসের কন্ডাক্টররা কোনোমত টিকে থাকতে পারলেও মানজুর ,জ্যোতি. জাহিদ এবং আমাদের প্রান্তিকীকরণ শেষ হয় না।
কারণ আজই দেখলাম বেনসন থেকে পলমলে আশ্রয় নিয়েছে মানজুর ভাইয়ের তজর্ণী ও মধ্যমা। এই নিয়ে আবার কাড়াকাড়ি।
ঈশ্বর মালুম.......শেষমেশ আকিজ বিড়িতে খুঁজে ফিরতে হয় কিনা আমাকে এবং আমাদেরকে.........................?

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ রাত ৮:১৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×