somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগ্যহত বিতাড়িত শ্রমিকরা দেশে ফিরছে, সরকারি কূটনৈতিক তৎপরতা সন্তোষজনক নয়।

৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কঠোর পরিশ্রম।স্বল্প বেতন।
সাধ আর সাধ্যির যোজন ব্যবধান।
প্রিয়জনদের প্রিয় চাহনি, আবেশ । মমতাভরা সবুজ পথের হাতছানি পেছনে রেখে মধ্যপ্রাচ্যে মানবেতর জীবন।
সম্প্রতি এশিয়ার অন্য শ্রমিকদের সাথে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সোচ্চার হয় বাংলাদেশী শ্রমিকরা। আর এটাই তাদের কাল হয়ে দাড়ায়।
বিভিন্ন দৈনিকের খবর অনুযায়ী প্রতিদিন শয়ে শয়ে শ্রমিক খালি হাতে দেশে ফিরছে। মুঠোভরা জমানো দুঃখ ,বুকে কষ্ট । স্বপ্ন পূরণ হলো না। কচুড়িপনার মত আবারো উদ্বাস্তু, যাযাবর তারা। হায়রে জীবন!
গতকাল
সৌদি আরব থেকে ফিরেছে ১১৮জন শ্রমিক।
কুয়েত থেকে ১১৮ জন।
অন্য ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে ২৩ জন বহিস্কার।
আজ
বিমানবন্দরে এ পর্যন্ত ২০০জন নোঙর করেছে।
ফিরে আসার এ ব্যর্থ কাফেলা দীর্ঘতর হচ্ছেই।
কুয়েত থেকে তারা শুধু খালি হাতে ফিরেছে এমনও নয়। শরীরে তারা বয়ে এনেছে কুয়েতি পুলিশ ও সৈনিকদের নির্যাতনের ক্ষত চিহ্ন। শুধু কি তায়; এখনো হাজার হাজার শ্রমিক কুয়েতি কারাগারে আটক রয়েছে। নির্যাতন চালানো হচ্ছে। ঘর থেকে জোর করে নিরীহ বাংলাদেশী শ্রমিকদের ধরে নিয়ে অকথ্য নির্যাতন চালানোর পীড়াদায়ক ঘটনা ঘটেছে।
আর এসব কথা জানা গেছে দেশে ফেরত শ্রমিকদের আর্তিতে।
যখন ফেরত শ্রমিকদের ফিরে আসার মিছিল অব্যাহত আছে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে- এসব সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
জানা নেই এ অব্যাহত প্রক্রিয়ার অব্যাহতি কোথায়?
সরকারি উদাসীনতা ও অব্যস্থাপনায় আজ বিভিন্ন দেশে বাংলাদেশী শ্রমিক নিগৃহীত হচ্ছে। ট্রাভেল এজন্সির ফটকাবাজিতে সর্বোচ্চ রেসমটেন্স আয়ের এ উর্বর ক্ষেত এখন হুমকির মুখে।
আর এসব উদাসীনতায় নায্য শ্রম থেকে বঞ্চিত তারা । শ্রমিকদের অসন্তোষের বহিঃপ্রকাশে দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে!!!! ফলে শ্রম বাজারে বাংলাদেশী সস্তা শ্রমও এখন অপাঙ্তেয় হয়ে পড়েছে।
নিঃসন্দেহে এর মারাত্মক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। কেননা দেশে ডলারের মজুদ বাড়ানোর সর্বোচ্চ খাতই হচ্ছে এ শ্রমও শিল্প। কিন্তু এ নিয়ে যেনো কারোর মাথা ব্যথা নেয়। দুএকজন রহিম করিমের ভাগ্য টললো না ছিড়লো , তাতে কার কী যায় আসে?
কিন্তু আদৌ কি যায় আসে না?
আমরা কোনো অজুহাতে আশ্বস্ত হতে চাই না। যে কোনো মূল্যে চাই দ্রুত এ অস্থিতিশীলতার সমাধান । চাই শ্রমিকদের কাজ আর পারিশ্রমিকের নিশ্চয়তা। নইলে ডলারের সংকটে হাজারে সমস্যা উদ্ভূত হবে। আর দ্রব্যমূল্য বাষ্পীভূত হয়ে মহানন্দে ক্লান্তিহীন উর্দ্ধমুখে ছোটা অব্যাহত রাখবে।
আর আমাদের মত সাধারণের যাপিত জীবন দীর্ঘশ্বাস আর নাভিশ্বাসে মুমুষু হয়ে উঠবে।

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৩
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×