প্রিয়তমা আমার, একটু আদর দেও না।
চু!
টুপ করে একটি শব্দ খসে পড়ে। প্রিয়তমার ঠোঁট থেকে।
অদ্ভূত মোহনীয় এক আবেশে আমি আবিষ্ট হতে থাকি। আকন্ঠ পান করি অর্থপূর্ণ একটি ধ্বনি। যা ইথারে ভাসতে ভাসতে শুধুমাত্র আমার সেলফোনের ঠিকানা খুঁজে নেয়। আরও কত কি! সব কি আর বলা যায়; নাকি সম্ভব?
এভাবে সেলফোন প্রিয় মানুষটিকে সব সময়ই আমার স্পর্শেই রাখে। এবার প্রশাসন আমাদের দুজনকে দুদিকে বেধে আলাদা থাকতে বাধ্য করছে। সেলফোনে প্রিয়তমার চু আর পাব না।
তার সাফ জবাব, ঐগুলোতো আর আমি উর্দি পরা আইন-শৃংখলা বাহিনীর জন্য ওড়ায় না।
তার ঘোর আপত্তি -'আড়িপেতে কেউ তোমাকে-আমাকে শুনবে। এটা আমি কিছূতেই মেনে নিতে পারিনা।' তাই সবই বন্ধ.....
গতকাল থেকে দেশের সব ল্যান্ড এবং মোবাইল কলে আড়ি পাতা হচ্ছে। আড়িপাতার কাজটি করছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। উদ্দিন গং সরকার এবার পাবলিকের গোপন কথায় কানপেতে রয়েছে।
জাতি সাবধান!
আমার এক বন্ধু ক্ষোভের সাথে জানিয়েছে কোন সভ্য দেশে এমনটা হতে পারে ভাবা যায়? এ যেন পাবলিকের গোপন কথাকে নগ্ন করে ইচ্ছেমত ধর্ষণ করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

