somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজুড়ে খাদ্য সংকট : দায়ী কে?

১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বের খাদ্য সংকটের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর একের পর এক হুশিয়ারির পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার বিশ্বের কিছু দেশকে ২০ কোটি ডলার সাহায্য দেবার কথা ঘোষণা করেছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফ.এ.ও, আন্তর্জাতিক অর্থ তহবিল বা আই.এম.এফ এবং বিশ্বব্যাংক, বিশ্বব্যাপী খাদ্য সংকটের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খাদ্য উৎপাদন হ্রাস ও খাদ্য মূল্য বৃদ্ধির কারণে বিশ্বের অন্তত ১০ কোটি মানুষের জীবনমান দারিদ্র সীমার নীচে নেমে আসবে এবং নানা ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে। বিশ্ব ব্যাংকের প্রধান রবার্ট জুয়েলিক, সংকটাপন্ন দেশগুলোকে সাহায্যের আহ্বান জানিয়েছেন। মার্কিন সরকার এ কারণে জরুরি ভিত্তিতে ২০ কোটি ডলার খাদ্য সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের বর্তমান খাদ্য সংকট মোকাবেলার জন্য মাত্র ২০ কোটি ডলারের সাহায্য যথেষ্ট নয় এবং এই সাহায্য এত বড় সংকট মোকাবেলায় খুব একটা সাহায্য করতে পারবে না। অন্যদিকে, বিশ্বব্যাংক ও আই.এম.এফ খাদ্য সংকটের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলেও তা নিরসনে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে খাদ্য সংকটের সম্মুখীন বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বব্যাংক ও আইএমএফসহ বিভিন্ন দাতাসংস্থা খাদ্য সঙ্কট নিয়ে বড় বড় কথা বললেও বাংলাদেশসহ গরিব দেশগুলোর এ সঙ্কট মোকাবেলায় কোনও ধরনের সহায়তা করছে না। তিনি আরও বলেছেন, শুধু খাদ্য সঙ্কটই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সব দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের সাহায্যেও দাতা সংস্থাগুলো তেমনভাবে এগিয়ে আসছে না। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছি। কিছুদিন আগে পর পর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় বা দাতাদের কাছ থেকে খুব সামান্য সাহায্য পাওয়া গেছে। দাতা দেশগুলো সাহায্যের প্রতিশ্রুতি পুরোপুরি পালন করে না বলে তিনি গতকাল (মঙ্গলবার) অভিযোগ করেছেন। ফলে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে সামান্য পরিমাণ সাহায্যের ঘোষণা দিয়েছে,তাও হয়তো পুরোপুরি বাস্তবায়িত হবে না। কিন্তু বিশ্বের বর্তমান খাদ্য সংকট ও জলবায়ু পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোই সবচেয়ে বেশি দায়ি। বিশ্বের সবচেয়ে বেশি বিষাক্ত গ্যাস উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণেই গোটা বিশ্বে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো বিভিন্ন দেশ ঘনঘন বন্যা ও ঘূর্ণিঝড়ের শিকার হচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য শস্য উৎপাদনের ওপর। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের কয়েকটি দেশ, খাদ্য শস্য দিয়ে জ্বালানী উৎপাদন শুরু করায় বিশ্বব্যাপী খাদ্য মূল্য ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের কোটি কোটি মানুষকে অভুক্ত রেখে যুক্তরাষ্ট্রের মতো কর্তৃত্বকামী দেশগুলো সেই খাদ্যশস্য দিয়ে জ্বালানী তৈরী করবে, তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তাই বিশ্বের উন্নয়নশীল দেশগুলো প্রতিবাদমুখর হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতারণার ব্যাপারে সচেতনতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো শিল্পোন্নত দেশগুলো বিশ্বের জলবায়ুকে দুষিত করে নিজেদের সুখ-শান্তি নিশ্চিত করেছে,ফলে তারা বর্তমান নানা সংকটের দায়-দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এসব সংকট মোকাবেলার জন্য অনুন্নত দেশগুলো যৌক্তিক ভাবেই শিল্পোন্নত দেশগুলোর সাহায্য কামনা করতে পারে এবং শিল্পোন্নত দেশগুলোর উচিত এক্ষেত্রে সহযোগিতা করা। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী নানা পদক্ষেপ বিশ্ববাসীকে হতাশ করেছে।#
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×