'সিরিয়ার কথিত পারমাণবিক চুল্লি সম্পর্কে প্রকাশিত সব ছবি বানোয়াট'
২৬ এপ্রিল: সিরিয়ার কথিত গোপন পারমাণবিক চুল্লি সম্পর্কে যুক্তরাষ্ট্র যে সব ছবি প্রকাশ করেছে ওয়াশিংটনে নিযু্ক্ত দামেস্কের রাষ্ট্রদূত ইমাদ মোস্তফা তাকে বানোয়াট বলে উল্লেখ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে আরো বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার কথিত পারমাণবিক চুল্লি নিয়ে যে সব খবর প্রচার করেছে আগামি কয়েক সপ্তার মধ্যে তা উবে যাবে। তিনি ইরাকের মারণাস্ত্রের ঘটনার প্রতি ইংগিত করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের মারণাস্ত্র সর্ম্পকে মিথ্যা ও বানোয়াট কাহিনী প্রচারের প্রমাণ রয়েছে। তিনি বলেন, সিরিয়ার কথিত পারমাণবিক কেন্দ্রের আশে পাশে একটিও সেনা চৌকি নেই, ওই এলাকায় কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা তো দূরের কথা ভবনগুলোকে পর্যন্ত কাঁটাতার দিয়ে ঘিরে দেয়া হয়নি। তাতে বোঝা যাচ্ছে ওইটি কোনো স্পর্শকাতর কেন্দ্র নয়। তা ছাড়া মরুভূমির মধ্যে স্থাপিত ওই কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করার কোনো ব্যবস্থা ছিলো না বা বিদ্যুৎ সরবরাহ করার কোনো বড় কেন্দ্রও ওই এলাকার আশে পাশে ছিলো না। তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরে অবস্থিত ওই এলাকায় আন্তর্জাতিক আইন লংঘন করে ইসরাইল হামলা করেছে। অথচ এই হামলার ব্যাপারে ইসরাইলকে সবুজ সংকেত দেয় নি বলে এর আগে মার্কিন প্রশাসন দাবি করেছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই হামলার ব্যাপারে ইসরাইলের সাথে এক যোগে কাজ করেছে এবং সিরিয়ার উপর এই হামলা চালানোর খুটি নাটি বিষয় নিয়ে ইসরাইলের সাথে আলাপ করেছে।#
সর্বশেষ আপডেট ( 26.04.2008 )
http://bangla.irib.ir/
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।