আমার প্রিয় পোস্ট
- অস্কার ট্রিভিয়া - হাসান মাহবুব
- হেসে দাও এই অপরাহ্নের দিকে চেয়ে - শিরীষ
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- অক্ষরদায় , ক্লান্তিকাল , অবেলার ভূমিকায় - অন্ধ আগন্তুক
- চলচিত্র পরিচালকঃ আমার পছন্দের পাঁচ - ফাহাদ চৌধুরী
- জিবরান এর কিছু প্যারাবল - অন্ধ আগন্তুক
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ফিরে দেখা - শিরীষ
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- কাশ এর সাথে নিভৃত বাস - অন্যমনস্ক শরৎ
- কতক আত্মজক্লেদ আর কনফেশান - অন্ধ আগন্তুক
- থামিয়ে দিলাম মৃত্যু - সবাক
- অপারেশন জ্যাকপট - কাঙাল মামা
- আর্টসেলের কনসার্টের ১০০ ছবি - ফয়সাল আকরাম
- আমার চুম্বনগুলো পৌঁছে দাও/শহীদ কাদরী - কবিরকস
- জ্বিনের অস্তিত্বের পক্ষে বৈজ্ঞানিক ব্যাখ্যা - ইয়াজিদ সিকান্দার
- মেটাল ফ্যানদের প্রেম চক্র (ফান পুস্ট) - ইংলা
- স্বপ্নবিষয়ক দুঃখবিলাস - নৈশচারী
- ছবি পোষ্ট....শিশু শ্রম.... - এ,রহিম
- যৌনকর্মীঃ একজন পেশাজীবীর স্বীকৃতি ও তদসংলগ্ন ছেঁড়া চিন্তা - ছন্নছাড়ার পেন্সিল
- কবি - কাহলিল জিবরান - অন্ধ আগন্তুক
- চার্লস বুকোস্কির কবিতা - অমিত চক্রবর্তী
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( শেষ পর্ব ) - ইকারুসের ডানা
- একখান খাগা জোক্স (আমার ফটকামি সিরিজের দ্বিতীয় পোস্ট) - কোর আই সেভেন
- ভয়ানক নৈসঙ্গের ভিতর পাওয়া কাব্যগুলি-২ - নির্ঝর নৈঃশব্দ্য
- এক্সট্রিম মেটাল পার্ট ১: মাথা যাগো খারাপের পিকে আছে আর যাগো আরো বেশী হ্যাড বেঙ্গিং দরকার তাগো লিগা! - উদাসী স্বপ্ন
- নৈঃসঙ্গ্যের হাওয়া - শিরীষ
- আমার বুকমার্ক - ক্লান্ত পথিক ০০০
- চে - ফাহাদ চৌধুরী
- ইহা হয় একটি ভ্রমণ পোস্ট!
- মেঘ বলেছে যাবো যাবো
- একটা ছোট্ট পরী অথবা প্রজাপতি আর একটা আমরা - হাসান মাহবুব
- রি-ইনট্রোডিউসিং এন ওল্ড ফেলো :: তীরন্দাজ - জীবনানন্দদাশের ছায়া
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি! - সায়েম মুন
- গল্পঃ মুখোমুখি ওদের সামনে অভেদ্য হাওয়ার দেয়াল - অমিত চক্রবর্তী
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মুক্তগদ্য: তুমি আমাকে খুঁজেছিলে। আমি ওবেলা বাহিরে ছিলাম, বাহিরে ঝড় ছিলো একা - নির্ঝর নৈঃশব্দ্য
- অবিস্মরনীয় সেইসব মেটাল এলবাম গুলো...( একটি \m/ জাতের MEGA পোস্ট) - প্রিয়তমেষু
- অস্কার ২০১০: দ্য সিক্রেট ইন দেয়ার আইজ - দারাশিকো
- ইনসমনিয়াক শুধু সাক্ষী হয়ে থাকে পাপের - ফাহাদ চৌধুরী
- মেটালময় ২০১০ - প্রিয়তমেষু
- বিশেষতঃ ব্লগ কবিগনের দয়াবনত দৃষ্টি আকর্ষন, একটি কবিতা এবং সামু কর্তৃপক্ষের নিকট একটি প্রস্তাবনা - মতিউর রহমান সাগর
- অর্থহীন প্রলাপের খসড়া, ০১ - বাবুল হোসেইন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- জ্বলি ন’উধিম কিত্তেই- রুখে দাঁড়াবো না কেনো- - কবিতা চাকমার একটি কবিতা - খারেজি
- সে, ছায়ার দেয়াল, এবং অশ্রাব্য শব্দসমূহ - হাসান মাহবুব
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- রবীন্দ্রসংগীত আর রক/মেটালের তুলনামূলক আলোচনা অথবা অন্য কোন *চনা - শূন্য আরণ্যক
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- সহজ সত্য কথা,খুবি সত্যি - তাহসিন আহমেদ
কেনো হেভী মেটাল শুনি.........
০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯
ব্লগার “নাস্তিকের ধর্মকথা”-র একটা পোস্ট “বিবর্তনে বাংলার গান: আজকের হালচাল” পড়লাম। Click This Link
আমি নিজে একজন METALHEAD; আর তাই ভাবলাম এটাই উপযুক্ত সময় বলার যে কারণে আমি হেভী মেটাল শুনি...........................
আমার বাবা মা সঙ্গীতচর্চার ব্যাপারে খুবই উৎসাহী। দুজনেই প্রচন্ড আগ্রহ থাকা সত্বেও তালিম নেবার সুযোগ পান নি। আমার দাদা এবং নানা দুজনেই কৃষক ছিলেন। ছেলেমেয়েদের পড়াশোনার খরচটাই ছিলো অনেক কঠিন। তাই আমার বাবা ও মার শখটা পূরণ হয় আমাকে আর আমার ছোট বোন কে দিয়ে। কিন্তু দুঃখের বিষয়টা হলো যে আমি যথেষ্ট প্রতিভাবান ছিলাম না, তাই আমি যখন ঠাট বিলাবল এ, আমার বোন তখন রাগ ভৈরবী শিখতেছিলো। আমি হতাশ ছিলাম না। গাওয়া শুরু করলাম রবীন্দ্রসঙ্গীত, মোটামুটি আওয়াজ বের হতো গলা দিয়ে। আমার বোন গাইতো (এখনো গায়!) নজরুলগীতি। এটা নিয়ে আমি এখনও দুঃখ পাই, বোনের প্রতি কিঞ্চিৎ ঈর্ষাও বোধ করি। কবিগুরুর গান নিয়ে কিছু বলার দুঃসাহস করি না, তবে যারা দুই ধরনের গানই শোনেন তারা বুঝবেন আমি কি বলতে চাই।
তা আমার বক্তব্যটা কি? দশ বছর রবীন্দ্রসঙ্গীত ভালোবেসে গাওয়ার পরে কেনো হেভী মেটাল শোনা শুরু করেছিলাম? কেনো এখনো একইদিনে Buddy guy এর “Damn right I’ve got the blues” গিটারে বাজাই, “আমার দিন ফুরালো” গাই এবং Megadeath এর Symphony of destruction শুনি প্রবল আগ্রহে? মেটাল এ কি আছে যা আমার এত ভালো লাগতে পারে।
আমি আপনাদের কে হেভী মেটালের অনেক ইতিহাস, বিবর্তন, ডেফিনিশন, তুলনামূলক আলোচনা দিতে পারি। বায়োলজি ল্যাবে কুনোব্যাং ব্যবচ্ছেদ করতে পারি, সমস্যাটা হল যে এতে সঙ্গীতের সৌন্দর্যকে হত্যা করা হবে। এটা বিবর্তনবাদ নিয়ে বিতর্ক নয়, ইরাক যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন নয়, আস্তিক আর নাস্তিকদের কাদা ছোড়াছুড়ি নয়, উত্তরাধুনিক সাহিত্যে চিত্রকল্পের দৃশ্যায়ন খুজে হয়রান হওয়া নয়........................... FOR GOD’s SAKE……………..IT’S MUSIC!!!!!! Thrash metal আর speed meTal এর পার্থক্য, grindcore কি speed meTal এরই দ্রুততর সংস্করণ, Glam meTal এর যুগ কি দিছে আমাদের, Nu metal কেন আর কিভাবে........................এইসব নিয়া আমরা সবাই বয়ান দেই। কিন্তু মেটাল কেন শুনি তা কি বলি?
বেশ ক’বছর আগের কথা। দেশে মুলধারার ব্যান্ডগুলোর গানই শুনি না, Enrique Iglesious এর গলায় “I can’t be ur hero baby” শুনি আর আবেগে মাথা দোলাই। আন্ডারগ্রাউন্ড মিউজিকের খবরই জানি না। অল্প সল্প শুনেছি Mettalica, Dream theatre, Iron maiden। এক বন্ধুর কাছ থেকে আনলাম একটা উঠতি আন্ডারগ্রাউণ্ড ব্যাণ্ডের আলবাম। বন্ধুর কথা ছিল “গানগুলা শুনে দেখ, গায়ের লোম খাড়া হয়ে যাবে।” প্রাচীন সিডি প্লেয়ারটাতে ছাড়লাম আলবামটা। ২য় ট্র্যাকটা আগে শুনছিলাম। লিরিকটা এইরকম,
“ আমি জন্মাতে দেখেছি, জীবনের সব ভুলগুলো।
জীবন ভুল না হতে পারে , হয়ত সময় ভুল ছিল।
সময়ের ভুলে জীবনমঞ্চে, অভিনয় করছি আমি।
নষ্ট হছে স্বকীয়তা, ক্রমশ নষ্ট হচ্ছি আমি।”
----ভুল জন্ম, আর্টসেল।
গানটা শুনে দেখেন, তাহলে বুঝবেন দুর্বল মিক্সিং আর মাস্টারিং করা এই ট্র্যাকটা একজন কিশোরের উপর কিরকম প্রভাব ফেলতে পারে। আমরা এমন কোন UTOPIA-য় বাস করি না যে, কবিতায় প্রেমিকার চুলের গন্ধে ছন্দ পাকিয়ে, সুখী স্বপ্নে আঙ্গুল বুলিয়ে, কোমল সুরে অন্তর দুলিয়ে, আর চূড়ান্ত আত্মবিশ্বাসে সকল অচেনা জিনিশকে লাথি মেরে দূরে সরাতে পারি। আমরা ঘুমিয়ে আছি, আমাদের পশ্চাৎদেশে লাথি দরকার, চেতনায় শিরিশের ঘষা দরকার, বুকে হাতুড়ির বাড়ি দরকার। তাই পেয়ে গেলাম এই সব নতুন গান গুলো, শোনা শুরু করেছি তখন, ছ বছর ধরেশুনছি; খুবই অল্প সময়। আগেই ধরেছিলাম ব্লুজ, জ্যাজ, মেসিডোনিয়ান ফোক। মেটাল নিয়ে বেশি গভীরে যাবার মত জ্ঞান, ধৈর্য, সাহস কোনটাই নাই এখন। অল্প কয়টা গান নিয়ে কথা বলি,
LAMB of GOD নামের একটা মেটাল ব্যান্ড সম্প্রতি বেশ জনপ্রিয়। এদের গান কেমন তা বলব না, তবে album: "Ashes Of The Wake" (2004) এর TITLE TRACk টার লিরিক দেখেন,
Ashes Of The Wake
"We killed a lot of innocent civilians.
To us every civilian in Baghdad was a terrorist.
They said 'they are now in civilian clothes' that makes everybody free game,
But if they came in our perimeter, we lit 'em up.
And when we would pull the body out, and when we would search the car, we would find nothing.
This took place time and time again. No harm, no foul, that's OK, don't worry about it,
Because this is a new type of war, this is an eradication."
"I honestly feel we're committing genocide over here,
I don't believe in killing civilians, and I'm not going to kill civilians for the United States Marine Corp."
[Quoted as a Marine in Song]
আর U2 এর “BULLET the BLUE SKY ” তো শুনছেন আপনারা সবাই,
Bullet The Blue Sky
[Originally performed by U2]
In the howlin' wind
Comes a stingin' rain
See it drivin' nails
Into the souls on the tree of pain.
From the firefly
A red orange glow
See the face of fear
Runnin' scared in the valley below.
Bullet the blue sky
Bullet the blue sky
Bullet the blue
Bullet the blue.
In the locust wind
Comes a rattle and hum.
Jacob wrestled the angel
And the angel was overcome.
You plant a demon seed
You raise a flower of fire.
We see them burnin' crosses
See the flames, higher and higher.
Woh, woh, bullet the blue sky
Bullet the blue sky
Bullet the blue
Bullet the blue.
Suit and tie comes up to me
His face red like a rose on a thorn bush
Like all the colours of a royal flush
And he's peelin' off those dollar bills
(Slappin' 'em down)
One hundred, two hundred.
And I can see those fighter planes
And I can see those fighter planes
Across the tin huts as children sleep
Through the alleys of a quiet city street.
Up the staircase to the first floor
We turn the key and slowly unlock the door
As a man breathes into his saxophone
And through the walls you hear the city groan.
Outside, is America
Outside, is America
America.
See across the field
See the sky ripped open
See the rain comin' through the gapin' wound
Howlin' the women and children
Who run into the arms
Of America.
এই গানের ব্রাজিলিয়ান ব্যান্ড SEPUTCHURA এর Tribute টা শুনেন একবার। জ্ঞান হবার পর থেকে যতগুলো যুদ্ধ দেখলাম দুনিয়ায়, তাতে ভায়োলিন-এ যুদ্ধবিরোধী সুর তুলে এখন আর লাভ নাই। কারো কোন বিকার নাই, হেভী মেটাল এর চড় থাপ্পড় খেয়ে যদি জ্ঞান ফেরে!
কিংবা Napalm Death এর এই সস্তা গানটা দেখেন,
Man Can Do
[Music: Napalm Death]
[Lyrics: Nick Bullen, Justin Broadrick]
Take it out on others - that's what they do.
See what makes it work - that's what they do.
Feel my hatred surge - that's what they see.
AVENGE THEM
What Man can do - destroy, destroy.
What Man can do - destroy, destroy.
Destroy, destroy, destroy,
destroy virtually anything.
Pointless pleasure - my point in hate.
No point to a slow genocide.
What Man can do? Virtually anything.
What Man does is destroy virtually anything.]
আমি কিন্তু সব জানা গানের উদাহারণ দিছি এখানে। পার্থক্যটা কি তাহলে?
এইগুলা CHRISTINA AGUILERAর CADYMAN না। কোমর দুলায়ে উহু আহা না। আমরা অই সব ভাগ্যবান প্রজন্ম না যারা Joan Baez, Graham Nash, Mark Knopfler, Bob Merly এদেরকে পেয়েছেন। আমরা হেভী মেটাল পেয়েছি, এক প্রজন্মের কাছে তার পরবর্তী প্রজন্মের পছন্দের গান সবসময় অর্থহীন মনে হয়। আমরা কখনই সহনশীল নই, আমার তো মিলা, ফুয়াদ, বালাম, তাহসান, সকল পপ আর মূলধারার হিপ হপ শুনলে ছাদ থেকে লাফায়ে পড়তে ইচ্ছা করে হরদম। তাই বলে তো আমি এসবের ব্যবচ্ছেদে নামব না! কারণ আমার যাই লাগুক না কেনো, বিশাল অংকের মানুষ এসব গান শোনে। কিছু একটা তো কারণ আছে! আমার ভালো না লাগলেও বহুৎ মানুষের ভালো লাগে। হয়ত আমার কান যথেষ্ট পরিপক্ক নয় এসব গানের জন্য।
তবে একটা ব্যাপার, আমরা তো মানুষ, একসাথে আর কত, আধুনিক কবিতা ভালো পাই ত উত্তরাধুনিক কবিতা ভালো পাই না, যারা এখনকার কবিতা গুলান ভালো পাই তারা সত্তর দশকের কবিতা গুলারে রাজনৈতিক স্লোগান বলি, আইনস্টাইনের THEORY of RELATIVITY মানি ত ডারুইনের “THEORY of Evolution ” মানি না, দেশের তথ্যপ্রযুক্তির হালচাল নিয়ে হা পিত্যেশ করি তো সেলফোন কিনি ত্রিশ হাজার টাকায়, সফটওয়ার কেনো টাকা দিয়ে কেনা লাগবে তার যুক্তি পাই না কিন্তু KBps আর Kbps এর চক্করে পাক খাই। তাই মেটাল ভালো লাগে না ঠিক আছে, এইটা কে সঙ্গীত বলা লাগবে ক্যানো তা নিয়ে ফাল পাড়া শুরু করার দরকার নাই। অনেক লোক শুনতেছে।
তাহলে শেষ কথাটা কি?
আমি মেটাল শুনি,
কারণ আমার পছন্দের গানগুলা যুদ্ধের বিরুদ্ধে গলা ফাটায়, শোষণের বিরুদ্ধে দাঁড়াইতে চায়, সহজ ভাষায় আমার মনের কথা বলে, আমার কলিজায় ধাক্কা মারে, আমারে ঘুম থেকে টাইনা তুলে, আমারে মনে করায় যে নাকের উপর চশমা ঠেলে অক্ষর চাষ করলেই সব সমাধান আসে না। মাঝে মধ্যে চেঁচাইতে হয়। গত দশকের পপ মিউজিকের “কোমর দোলানো” আর “উহু আহা” আমারে তা দেয় না। আমার ঘাড় শক্ত করে না। আমাদের প্রজন্ম মেটাল শুনবই। ভালো লাগে না বলে কোনকিছু একেবারে বাতিল করব কেন?
তাই স্বয়ং তানসেন কিংবা Bethoven যদি স্বর্গ থেকে নেমে এসে আমারে ধন্য করেন আর বলেন “মেটাল খালি চিল্লাপাল্লা” তাতেও আমার বক্তব্য পাল্টাবে না।
প্রকাশ করা হয়েছে: ব্লগিং, মিউজিক বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ
হাসান মাহবুব বলেছেন:
\m/
লেখক বলেছেন: \m/
লেখক বলেছেন: রক নিয়ে খুব কম আইডিয়া আছে আমার, তাছাড়া ভালো কিছু লেখতে গ্যালে অনেক পড়া লাগে। এত ধ্যৈর্য কই পামু কন!
তো, আপনারা যারা মেটালকে পছন্দ করছেন, তাদের ক্ষেত্রেও সেরকম কেস মনে হচ্ছে। মনে হয় এটাই আধুনিক তত্ত্ব, মন খারাপ হলে জোরে চিৎকার তত্ত্ব। যেটা আগে মনে হতো চুপচাপ থাকা, মেলোডি শোনা।
লেখক বলেছেন: সবাই না, সবাই না। আমরা সবাই ত মেটাল শুনি না।
আর মন খারাপ হলে ত মেলডিয়াস কিছু শুনব! মেজাজ খারাপ হলে মেটাল ছাড়া গতি নাই।
উদাসী স্বপ্ন বলেছেন:
ভাই মেটাল নিয়া লিখছেন সেইটা বুঝলাম মাগার U2 কবে থিকা মেটাল গায় সেইটা জানতে চাই। ভাবছি ডিমু বোর্গি অথবা পুরানা আমলের ব্লাক স্যাবেথ অথবা গ্রাইনডকোর এর সাবজেনেরার স্বীকৃতি অথবা ন্যু মেটালের সমালোচনা অথবা ডেথ মেটালের এক্সট্রিম ডাইনামিক্স এর উপর লেইখা কিছু এখটা ফাটায়া দিবেন, মাগার লেখা পইড়া হতাশ হইলাম। আর ল্যাম্ব অব গড, ক্রাডল অব ফিফথ তো খুব এখটা পিওর মেটাল গ্রামার মাইনা গান গায় না, ভালো হইতো যেহেতু জনপ্রিয় কথাটাই বলছেন তাইলে স্লিকনটের মতো কিছু একটা কইতে যদিও ওর লাস্ট এ্যালবামটা একটু মেলোডি বেশী ছিলো দেইখা মনে বড় হার্ট পাইছিলাম।তয় পোলাও যেমন সবার পেটে জমে না, তাই মেটালও সবাই শুনে না, এটাই বুঝই আমি!
লেখক বলেছেন: লেখক বলেছেন:
আরে বস আপ্নে!!
U2 র গানটা বলছি যুদ্ধবিরোধী গান হিসেবে, আর এই গানের SEPUTCHURA এর Tribute টা বেশ ভালো, তাই বলেছি। পরে গবেষনা করে কিছু লেখবনি মেটালের ইতিহাস নিয়ে। এমনিতেও অত বেশি আইডিয়া না আপনার মত বস!!! আপ্নের নিজের পোস্ট টাই আরেক বার পড়েন,
"ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজারমধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই"
-http://www.somewhereinblog.net/blog/fadeddreamsblog/29002387
Click This Link
Click This Link
উদাসী স্বপ্ন বলেছেন:
আইডিয়ার জন্য হেল্প দিলাম আপনারে:http://www.somewhereinblog.net/blog/fadeddreamsblog/29000121 দেখেন হেল্প হয় কিনা!
লেখক বলেছেন: জ্বি বুঝলাম, আর ফাল পাড়মু না।
উদাসী স্বপ্ন বলেছেন:
নিজের পোস্ট কি পড়ুম, মেলা দিন এই কাম আর পরীক্ষার চাপের পইড়া গানই শুনা হয় নাই। এইখানকার স্হানীয় মেলা ব্যান্ড আছে, আয়েশ তৈয়বা একবার কইছিলো মেশুগাহ, ক্লেওস, এগো কনসার্ট দেখনেও খায়েষ মাগার মাইনকা চিপায় সব বরবাদ। শুনলাম কিছউদিন আগে কর্ন আইসা ঘুরনা দিছে আশে পাশে। দুঃখে পরান যায়!
লেখক বলেছেন: না না, শোনা বাদ দিবেন না। আপনে শুনবেন আর আমাদের রে ভালো নতুন ট্রাকের নাম বলেন, সামু তে খুবই কম মেটাল হেড আছে।
উদাসী স্বপ্ন বলেছেন:
তাইলে আমার পরীক্ষা আর ল্যাব গুলান কইরা দিয়া যান ভাইডি!
লেখক বলেছেন: হয়ে যাবে, হয়ে যাবে, অযি অসবর্ন এসে দিয়ে যাবে।
তাসবির বলেছেন:
অসাধারন পোস্ট \m/ (>_
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
লেখক বলেছেন: আমিও তাই বুঝে নিছি, রক/মেটাল এ আমার আসলেই খুব বেশি আইডিয়া নাই। মাইন্ড নিয়েন না প্লিজ।
অলস বালক বলেছেন:
আমিও metalhead.লেখা ভাল্লাগছে।পিলাচ।
লেখক বলেছেন: কঠিন.........
আরাফাত৫২৯ বলেছেন:
মেটাল গানরে যারা খারাপ বলছে, তারা আসলে মানুষের মূল্যবোধকে মূল্য দিতে জানেনা। আমার জেনার হার্ড রক। মেটাল ভালো পাইনা। তাই বলে, মেটালকে কেন খারাপ বলব?অপরের মূল্যবোধ এবং ভালোলাগাকে মূল্য দেওয়ার জন্যই তো আমরা মানুষ।
লেখক বলেছেন: সবাই আপনার মত বুঝলেই ত হয়, খালি কাদা ছোড়াছুড়ি
আকাশ_পাগলা বলেছেন:
ভাল লাগছে।ইউ২ রে টানলেন যে?!!
যাই হোক, মনের কথা এর চেয়ে ভাল ভাবে হয়ত বলতে পারতামনা(আপনার পোস্টের ব্যাপারে বলছি)। তবে ব্যক্তিগত ভাবে আমি ভাবি, মেটাল ঠিক হুবহু যুদ্ধের বিরুদ্ধে বলে না। মেটালের প্রকাশটা একটু অন্যরকম।এটা হল যুদ্ধের বিরুদ্ধে "যুদ্ধ"। ব্যাপারটা এরকম,"তোরা যদি আর যদি মারপিট করিস, মাইরা তোদের কানের লতি ফাটায়া দিবো।" এই টাইপ আর কি!!
লেখা ভাল্লাগছে।
লেখক বলেছেন:
ওয়াও!!! সামু তে ত আমার মত অনেক মেটালহেড পায়ে গেলাম। আর কবিতা লেখুম না, খালি মেটাল।
U2 র গানটা বলছি যুদ্ধবিরোধী গান হিসেবে, আর এই গানের SEPUTCHURA র Tribute টা জোশ, তাই বলেছি।
লেখক বলেছেন: I'm blessed!!
ফয়সালরকস বলেছেন:
হাঃ হাঃ হাঃ
এখন মজা লাগলো...sense of humar না থাকলে আসলে শিল্পী হওয়া যায় না প্রাক্সিস....
আরেকটু বলি...
গায়ক হওয়া যায় কিন্তু শিল্পী নয়
নায়ক হওয়া যায় কিন্তু অভিনেতা নয়।
আপনার লেখা ভাল লেগেছে শুধুমাত্র যে কারনে তা হলো বাবা-মার প্রতি আপনার একটা শ্রদ্ধা আমি আবিষ্কার করেছি! এটাই আসলে মুল জিনিস।
ক্লাসিকালটা ছাড়বেন না...দেখবেন মেটাল আরও ভাল লাগছে!
লেখক বলেছেন: আমার বাবা ও মা মিউজিকের ব্যাপারে বেশ উদার, মেটাল শুনি বলে কখনো বিরক্ত হয় নাই। তাদের কাছ থেকেই সব ধারার মিউজিকের প্রতি শ্রদ্ধা কিংবা ভালোলাগা না থাকলেও সহনশীলতার ধারণাটা পাইছি।
যাযাবর শফিক বলেছেন:
স্বয়ং তানসেন কিংবা Bethoven যদি স্বর্গ থেকে নেমে এসে আমারে ধন্য করেন আর বলেন “মেটাল খালি চিল্লাপাল্লা” তাতেও আমার বক্তব্য পাল্টাবে না।shabash!!!!!!!
METALTALK OF A METALHEAD.......+
লেখক বলেছেন: Listen up good
I got a lot to say
I know what I want
And I get my own way
I call 'em as I see 'em
I don't play by the book
One dose of volume
That's all it took
I've seen it, I've done it
I've heard it before
Now it's my turn
To settle the score
I'll sing it, I'll shout it
I'll say it again
I don't care if they
Never give in cause I'm
PROUD TO BE LOUD
PROUD TO BE LOUD
YOU KNOW I'M PROUD
PROUD TO BE LOUD
---PANTERA(album: "Power Metal" (1988) )
"আমার তো মিলা, ফুয়াদ, বালাম, তাহসান, সকল পপ আর মূলধারার হিপ হপ শুনলে ছাদ থেকে লাফায়ে পড়তে ইচ্ছা করে হরদম।" --এইটার সাথে আমার হালকা দ্বিমত আছে, নিজে লাফাইতে না, আমার এইগুলারেই ছাদ থেকে লাথি মেরে ফেলে দিতে ইচ্ছা করে। তবে লগে বিদেশী ব্রিটনি আর ক্রিস্টিনা আর শাকিরা টাইপগুলারেও যোগ করতে পারতেন।
লেখক বলেছেন: ব্রিটনি আর ক্রিস্টিনা আর শাকির এদের গান বেশি শুনি নাই ত, দেশের শিল্পী দের গেন শোনা হইছে তাই। শুনলেও ইফেক্ট মনে হয় একই হইত। আপনার দোস্তের কথা খুফই পারফেক্ট
পাপী বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
কাঙাল মামা বলেছেন:
সিম্পলি অসাধারন লেখা। কিছুই বলবো না, Manowar এর কয়েকটা লাইন ছাড়া...The Gods Made Heavy Metal
And They Saw That It Was Good
They Said To Play It Louder Than Hell
We Promised That We Would
When Losers Say It's Over With
You Know That It's A Lie
The Gods Made Heavy Metal
And It's Never Gonna Die
লেখক বলেছেন: আপনার কমেন্ট আমার পোস্টের চায়েও বস। থ্যাঙ্কু
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
পুরা একটা যুদ্ধ লাইগা গেল দেহি। আরে যুদ্ধ না লাগলে শান্তি আইবো ক্যামনে? ওরা যখন "পিস সেল" করে, তখন তো আমাদে যুদ্ধই করতে হবে।
লেখক বলেছেন:
ইরকম সারকাস্টিক কমেন্ট এই প্রথম পেলাম ত তাই;
তারপরও, কথা খুবই যৌক্তিক বলছেন।
অবাঞ্চিত বলেছেন:
গুরু, একেবারে মনের কথাটাই বলেছেন। ইসসস মাত্র একখান প্লাস দিতে পারলাম
লেখক বলেছেন: আরো একজন মেটালহেড!!
খুশি হয়া গেলাম!!
অসময়ের আমি বলেছেন:
কিছুই কমু...না..এখন busY....CRADLE OF FILTH শুনতাছি....
লেখক বলেছেন: হে হে, আপাতত কম শোনা হয়। ব্লুজ আর জ্যাজ নিয়া আছি বছরখানেক। কিন্তু মেটাল নিয়া কোন অপবাদ সহ্য হয় না।
ফাহাদ চৌধুরী বলেছেন:
জ্ঞান হবার পর থেকে যতগুলো যুদ্ধ দেখলাম দুনিয়ায়, তাতে ভায়োলিন-এ যুদ্ধবিরোধী সুর তুলে এখন আর লাভ নাই। কারো কোন বিকার নাই, হেভী মেটাল এর চড় থাপ্পড় খেয়ে যদি জ্ঞান ফেরে! "আমার তো মিলা, ফুয়াদ, বালাম, তাহসান, সকল পপ আর মূলধারার হিপ হপ শুনলে ছাদ থেকে লাফায়ে পড়তে ইচ্ছা করে হরদম।"
স্বয়ং তানসেন কিংবা Bethoven যদি স্বর্গ থেকে নেমে এসে আমারে ধন্য করেন আর বলেন “মেটাল খালি চিল্লাপাল্লা” তাতেও আমার বক্তব্য পাল্টাবে না।
অসাধারন পোস্ট \m/ \m/\m/
লেখক বলেছেন: ক্ষ্যাপা মাথায় লিখেছিলাম এই পোষ্ট, একটু অপরিণত। তবে হেভীমেটালের প্রতি আমার ভালোবাসা ১০০% খাঁটি।
আপনিও \m/\m/ তে থাকুন।
প্রতীক মণ্ডল বলেছেন:
"আমার তো মিলা, ফুয়াদ, বালাম, তাহসান, সকল পপ আর মূলধারার হিপ হপ শুনলে ছাদ থেকে লাফায়ে পড়তে ইচ্ছা করে হরদম। তাই বলে তো আমি এসবের ব্যবচ্ছেদে নামব না! কারণ আমার যাই লাগুক না কেনো, বিশাল অংকের মানুষ এসব গান শোনে। কিছু একটা তো কারণ আছে! আমার ভালো না লাগলেও বহুৎ মানুষের ভালো লাগে। ""কারণ আমার পছন্দের গানগুলা যুদ্ধের বিরুদ্ধে গলা ফাটায়, শোষণের বিরুদ্ধে দাঁড়াইতে চায়, সহজ ভাষায় আমার মনের কথা বলে, আমার কলিজায় ধাক্কা মারে, আমারে ঘুম থেকে টাইনা তুলে, আমারে মনে করায় যে নাকের উপর চশমা ঠেলে অক্ষর চাষ করলেই সব সমাধান আসে না। মাঝে মধ্যে চেঁচাইতে হয়। "
খুব সুন্দর লিখেছেন। প্রিয়তে।
লেখক বলেছেন: প্রিয়তে!!! অসম্ভব.........
লিখেছিলাম অবশ্য রাগের মাথায়, অবশ্য যেকোন মেটালহেডই এই কথাই বলবে। ভেবেছিলাম মেটালের স্ট্রাকচার-জেনার-ইতিহাস না বুঝায়ে মেটাল ক্যানো শুনি তাই বলি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে আমাদের এই শুভবোধ টিকে থাকুক আশা করি।
ফাহাদ চৌধুরী বলেছেন:
লাষ্ট প্যারা প্রসংগে তানসেন কিংবা Bethoven বা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে COB এর In Your Face উৎসর্গ করলাম!!
লেখক বলেছেন: হা হা হা.........In Your Face শুনলে উনারা আবার স্বর্গে ফেরত যাইবেন শিওর।
লেখক বলেছেন: যেকোন মেটালের লিরিক্স পাইতে চাইলে darklyrics.com ছাড়া গতি নাই; আলবাম হিসাবে সব ব্যান্ডের লিরিক পাবেন।
লেখক বলেছেন: জবাব বেশি ফাটাফাটি হয়া গ্যালো...............
ফাহাদ চৌধুরী বলেছেন:
darklyrics.com আমার বুক মার্ক করা তয়!! ইন্সট্যান্ট সার্স মাইরা ঐটা পাইসি!!COB যা করে তাই ফাটাফাটি হয়ে যায়!! ব্রিটনির একটা গান কভার কোইরা ওরে পচাইছিল না
এলেক্স লেহাইয়ো\m/\m/ \m/
লেখক বলেছেন: মনে পড়চে আমার, আমরা পোলাপাইন ত খুবই আনন্দ পাইছিলাম...কন্সার্ট ভিডিও দেখছিলাম।
লেখক বলেছেন: অই দেইখা আমরা প্ল্যান নিছিলাম মিলা "রুপবানে নাচে"-এর দেথ ভার্সন নামামু। ইদানীং ঢাকার আন্ডারগ্রাউন্ড কন্সার্টগুলায় নাকি এইস রিমিক্স প্রায়ই হয়। পাওয়ারসার্জ ত "রুপবানে নাচে"-এর থ্র্যাশ দিয়ায় ফেলচে।
বিপ্রতীপ অন্ধকার বলেছেন:
তাই স্বয়ং তানসেন কিংবা Bethoven যদি স্বর্গ থেকে নেমে এসে আমারে ধন্য করেন আর বলেন “মেটাল খালি চিল্লাপাল্লা” তাতেও আমার বক্তব্য পাল্টাবে না।
--------------------------------------------------------
Proud to be a Metal-Head.................\\m// \\m//
U Rockzz ........অসাধারন পোস্ট
লেখক বলেছেন: কিছুদিন পরপর এক আধজন মেটালহেডের খোঁজ পেয়ে যাচ্ছি এই পোষ্টের বদৌলতে............এইটাই আমার খুশি।
উই মেটালহেডস রুল......
পারভেজ আলম বলেছেন:
আর্টসেলএর ভূল জন্ম আর অন্যসময় গান দুইটা প্রথম যখন শুনলাম আমারো একই ধরণের অনুভুতি হইছিল। মনে হইছিলো, এই বাংলাদেশের এই আমার মতো একটা কিশরের একেবারে অন্তরের ভেতরের রাগ, ক্ষোভ, ঘৃণা আর হতাসার কথা এই প্রথম কোন বাংলাদেশি ব্যান্ড ঠিকঠাক মতো কইল। আমি অবশ্য মেটাল শুনি আর্টসেল শোনার অনেক আগে থেইকাই। স্কুল জীবনের শেষদিকে ডেথ মেটালের ভক্ত হইয়া যাই। মেটালের ক্ষেত্রে আমার পছন্দ এক্সট্রিম মেটাল। থ্র্যাশ মেটালে আমার পছন্দ মেগাডেথ। ডেভ মুস্টেইন আমার নিহিলিজমের গুরু। মেলডিক ডেথ মেটাল, ব্লাক মেটালে এক কালে কি পরিমান আচ্ছন্ন যে ছিলাম ভাষায় প্রকাশ করার মতো না।
আমি অবশ্য মেটাল কেনো ভালোবাসি তা এত সহজ ভাষায় বলতে পারবোনা। বিরাট পোস্ট দিতে হবে। কেন ভালোবাসি এইটা আমার নিজের বুঝতেই অনেক সময় লাগছে।
ধাতুমাথা ভাই বেরাদারগোরে শয়তানের শিং এর সালাম।
লেখক বলেছেন: আর্টসেলের বর্তমান অবস্থা নিয়ে বেশি কিছু বলতে পারি না। তবে মনে হয় আমার প্রজন্মে বাংলাদেশী একমাত্র হেভী মেটাল ব্যান্ড যারা উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। আর্টসেলের লিরিক বেশ গভীর আর ইন্সট্রুমেন্ট প্লেয়িং চমৎকার। কথা হল যে আর্টসেলের মেম্বারেরা কি এই ব্যাপার টের পায়? পারসোনালি তাদের কাউরে চিনি না......কে জানে তাদের মিউজিকাল কন্টেন্টের জন্য ড্রাইভিং ফোর্সটা কি!!??
পাবলিক দেখি "পথচলা", "দুখঃবিলাস" নিয়ে লাফায়;
কিন্তু "মুখোশ", "অলস সময়ের পাড়ে"; "শহীদ সরণি", "ঘুণে খাওয়া রোদ", "রাহুর গ্রাস" এইরকম ভালো মানের ট্র্যাক শুনতে কি মেটালহেডই হওয়া লাগবে!??
আমার মেটালহেড হিসেবে বয়স খুব বেশি নয়......বাংলাদেশী আডারগ্রাউন্ডের প্রথম দিকের(কিংবা প্রথম) আলবাম "ছাড়পত্র"-বের হবার পর থেকে শুনছি। নির্দিষ্ট জেনার ফলো না করে ব্যান্ডগুলোর সিগ্নেচার সাউন্ড বেশি টানছে আমারে। তাই অবসেসড ছিলাম মেগাডেথ, ওল্ড মেটালিকা, ব্ল্যাক সাবাথ, প্যান্টেরা এদের নিয়ে। "ওপেথ"-এর জন্য আলাদা ভালোবাসা আছে আমার। দোস্তদের মধ্যে ব্লাক আর মেলোডেথ এর জনপ্রিয়তাটা আমারে প্রভাবিত বেশি করে নাই;
কারণ মনে হয় আমার ব্লুজ-এর প্রতি ভালোবাসা বেশি ব্যস্ত রাখছিলো। আর আপনার মত দীর্ঘদিন মেটাল শুনলে তখন হয়ত আমার বিরাট পোষ্ট দেবার অধিকার আসবে।
এই পোষ্টটা যতটা না "মেটাল কেনো শুনি"...তারচেয়ে "মূলধারার সস্তা গান শুনি না কেনো" বলব আমি।
আর ধাতুমাথা ভাই বেরাদারগোরে শয়তানের শিং এর সালাম ......চরম হইছে। \m/\m/\m/
কিষান বলেছেন:
ও ভাই, একেবারে মনের কতা কইয়া দিছেন। হিপ হপ শুনলে ছাদ থেকে লাফ মারতে ইচ্ছা করে। তয় ক্লাসিক রক বুকের ভিতর আসন গেড়ে ফেলছে। ঐগুলা এখনও মেটালের সাথে সমানতালেই শুনি।শোকেসে ভরলাম \m/
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ কিষাণ ভাই......
ক্লাসিক রক ফাটাফাটি জিনিশ। পাব্লিকে যে ক্যান পপ শুনতাছে সিটা বুঝি না!!
আদনান০৫০৫ বলেছেন:
একমত, আপনার কথাগুলার সাথে। হেভী মেটাল আমি খুব কমই শুনছি, মিউজিক খুব কমই বুঝি। কিন্তু অল্প যে কয়েকটা শুনছি(Cradle of filth, Children of Bodom, Slipknot) তাতে একটা জিনিস টের পাইছি যে, হেভী মেটালের কথাগুলাতে গভীরতা আছে যা মাথায় ঢুকে যায় আর যন্ত্রকৌশল দিয়ে সেটাকে একেবারে পুরা শরীরে সঞ্ছারিত কর হয়।লেখক বলেছেন:
এইটা হলো সামুতে হেভী মেটাল নিয়ে লেখা সবচে সহজবোধ্য পোষ্ট, সম্ভবত। জোশ একজন ব্লগার "নাস্তিকের ধর্মকথা"-এর একটা পোষ্ট পড়ে মেজাজ খারাপ করে লিখেছিলাম এইটা।
মেটাল একটা ওয়ান্ডারফুল জিনিশ, আপনি মেটালহেড হলে অনেক কিছুই বলতাম। এইটাও ঠিক এই জেনারের মিউজিক এতোটাই দারুণ সে মিউজিশিয়ান বা লিসেনারদের বডি ল্যাঙ্গুয়েজেও মিউজিকটা ট্রান্সলেটেড হয়ে আসে...এমনকী এটিচ্যুডেও।
লেখক বলেছেন:
কৃতজ্ঞতা নিয়েন ম্যান, এটা সম্ভবত আমার নিজের লেখা সবচে প্রিয় পোষ্ট। ব্লগিং শুরুর দিকের অনেক কথা মনে পড়ে যায় এটা দেখলেই...
যুধিষ্ঠির বলেছেন:
মানুষ মিলা ফুয়াদের গান ই শুনবে কারণ বাসতবতা তেকে পালান দরকার বোধহয় মাঝেমধে
লেখক বলেছেন:
সেটা হয়ত ঠিক, ওভাবে চিন্তা করে দেখিনি আমি।
তাপস১৩৬১ বলেছেন:
ভালো লাগলো লেখাটা পড়ে।
লেখক বলেছেন:
কৃতজ্ঞতা নিয়েন।
স্বাধীনতার বার্তা বলেছেন:
খুব ভাল লাগলো পোস্টটা।আমি এক্সট্রিম মেটাল শুনে তেমন মজা পাইনা। মুল কারন আমি লিরিকের কিছুই বুঝি না। খালি ইন্সট্রুমেন্টাল হলে চরম লাগে। আমার পছন্দের তালিকায় আছে অল্টারনেটিভ রক/মেটাল, হার্ড রক, পোস্ট গ্রাঞ্জ ব্যান্ড গুলো। যাদের গান শুনি তাদের কয়েকটিঃ ব্রেকিং বেঞ্জামিন, ডিস্টার্বড, বুলেট ফর মাই ভ্যালেন্টাইন, এলভেইটি, এভানাসেন্স, গডস্ম্যাক, গ্রিন ডে, লিংকিন পার্ক, পয়েটস অব দা ফল, পাওয়ারসার্জ, সিদার, থ্রি ডেইজ গ্রেস। সবগুলোই সফটের দিকে।
ইলুসন বলেছেন:
আমি মেটাল শুনি,
কারণ আমার পছন্দের গানগুলা যুদ্ধের বিরুদ্ধে গলা ফাটায়, শোষণের বিরুদ্ধে দাঁড়াইতে চায়, সহজ ভাষায় আমার মনের কথা বলে, আমার কলিজায় ধাক্কা মারে, আমারে ঘুম থেকে টাইনা তুলে, আমারে মনে করায় যে নাকের উপর চশমা ঠেলে অক্ষর চাষ করলেই সব সমাধান আসে না। মাঝে মধ্যে চেঁচাইতে হয়। গত দশকের পপ মিউজিকের “কোমর দোলানো” আর “উহু আহা” আমারে তা দেয় না। আমার ঘাড় শক্ত করে না। আমাদের প্রজন্ম মেটাল শুনব।
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন:
তাই স্বয়ং তানসেন কিংবা Bethoven যদি স্বর্গ থেকে নেমে এসে আমারে ধন্য করেন আর বলেন “মেটাল খালি চিল্লাপাল্লা” তাতেও আমার বক্তব্য পাল্টাবে না।- লাইনটা মারাত্মক রকমের পছন্দ হইসে।
প্রবর রিপন বলেছেন:
লেখাডা ভালো লাগলো আর আপনার দেয়া গানের লিরিক গুলো পড়ে বব ডিলান সাঁইয়ের একটা গান খুব মনে পরছিলো , এটা তাই অপ্রাসঙ্গিক ভাবে দিয়ে দিলাম এখানে ...। MASTERS OF WAR
http://www.youtube.com/watch?v=nBkhXtgqyps
Come you masters of war
You that build the big guns
You that build the death planes
You that build all the bombs
You that hide behind walls
You that hide behind desks
I just want you to know
I can see through your masks.
You that never done nothin'
But build to destroy
You play with my world
Like it's your little toy
You put a gun in my hand
And you hide from my eyes
And you turn and run farther
When the fast bullets fly.
Like Judas of old
You lie and deceive
A world war can be won
You want me to believe
But I see through your eyes
And I see through your brain
Like I see through the water
That runs down my drain.
You fasten all the triggers
For the others to fire
Then you set back and watch
When the death count gets higher
You hide in your mansion'
As young people's blood
Flows out of their bodies
And is buried in the mud.
You've thrown the worst fear
That can ever be hurled
Fear to bring children
Into the world
For threatening my baby
Unborn and unnamed
You ain't worth the blood
That runs in your veins.
How much do I know
To talk out of turn
You might say that I'm young
You might say I'm unlearned
But there's one thing I know
Though I'm younger than you
That even Jesus would never
Forgive what you do.
Let me ask you one question
Is your money that good
Will it buy you forgiveness
Do you think that it could
I think you will find
When your death takes its toll
All the money you made
Will never buy back your soul.
And I hope that you die
And your death'll come soon
I will follow your casket
In the pale afternoon
And I'll watch while you're lowered
Down to your deathbed
And I'll stand over your grave
'Til I'm sure that you're dead.
লেখক বলেছেন:
ফাইন গান মামা, ফাইন গান একটা। এই গান অপ্রাসঙ্গিক হবে না...
টর্মেণ্টর্ বিষু বলেছেন:
\m/
লেখক বলেছেন:
\m/
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















++++