তার সাথে আমরাও অগ্রসর হচ্ছি মৃত্যুর সম্মুখে।
মনের গহীনের ভাবনা গুলো এগোচ্ছে তার পথে।
ভাবনার অতল গহ্বরে যখন নিমজ্জ্বিত,
তখন চারদিকে দেখি নিকশ কালো।
মৃত্যুর কালো হাতছানি আমায় ডাকে,
কবরের মিশ কালো আঁধারের স্পর্শের ছোঁয়া পাই আমার অস্তিত্বে।
বয়ে যাওয়া সময়ের প্রতিটি দিনের সাথে অনুভব করি,
নিজের জীবনের এক একটি ঝরে যাওয়া দিন,
অসম্ভব সুন্দর এই পৃথিবী থেকে চির বিদায়ের সেই করুন লগ্ন।
কোন কিছুই তো করা হলো না জীবনে,
কতটুকুই বা সবাই করতে পারে এক জীবনে !!!
সারাক্ষণ একটা মরিচিকার পেছনে ছোটা,
ব্যস্ততার মাঝে বিলীন হয়ে,নিজেকে নিঃশেষ করে ফেলা।
ছোট ছোট আনন্দঘন মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত রাখা,
প্রিয়জনের কাছ থেকে অসংখ্য হাজার মাইল দূরে থাকা।
সাফল্যের উচ্চ স্বর্ণ শিখরে ওঠার পরেও,একটা অতৃপ্তি .....
এই অতৃপ্তির মাঝেই হঠাৎ একদিন, মৃত্যু।
চলে যাওয়া প্রতিটি ক্ষণের দিনের শেষে,
রাতের আঁধার যখন ঘুটঘুটে কালো।
মায়াময় পৃথিবীটা কে এক পলক দেখে নেই,
হয়ত এটাই জীবনের শেষ দিন,
আগামী দিনের আলো দেখার সৌভাগ্য আমার অজানা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

