আমার প্রিয় পোস্ট

জীবন যখন যেখানে যেমন

ফ্রান্স ---- যেটুকু দেখা হয়েছে (২ এবং শেষ)....

০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

শেয়ার করুন:                   Facebook

Click This Link (১)

খুব ঠান্ডা আবহাওয়ার জন্য আমরা সন্ধ্যা হওয়ার আগেই Eiffel Tower থেকে ফেরত চলে এসেছিলাম...তাই রাতের আলোকস্বজ্জায় স্বজ্জিত ঝলমলে টাওয়ারটা দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছিলাম...:( কি আর করার। সময়ও অনেক কম ছিল আমাদের হাতে...ছুটির বেশীরভাগ সময় আমরা লন্ডনে কাটিয়েছিলাম,তাই ফ্রান্স দেখার জন্য সময়ই ছিলনা...মাত্র ৪ দিন। কোন জায়গা ভালভাবে দেখতে কমসে কম ১০/১৫ দিন তো লাগেই,তাও অনেক কম আরো বেশী লাগার কথা। সময় স্বল্পতার কারণে আমরা দ্বিতীয়বার রাতের আইফেল টাওয়ার দেখতে যেতে পারিনি।

নীচে নেট থেকে নেয়া রাতের আইফেল টাওয়ার...


পরেরদিন সকালে ঘুম থেকে উঠে তৈরী হয়ে নিলাম (Paris Disneyland) দেখতে যাওয়ার জন্য। অনেক সময় ছোট বেলায় (বড় বেলাতেও) যখন মানুষ জিজ্ঞষা করতো যে আমেরিকা যেতে ইচ্ছা হয়না ??...আমি সবসময় বলতাম আমেরিকা যাওয়ার তেমন কোন আগ্রহ আমার নাই কিন্তু জীবনে একবারের জন্য হলেও আমেরিকার ডিজনিল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে...:) যদিও আমেরিকার ডিজনিল্যান্ড দেখা হয়নি এখনো তবে প্যারিসেরটা দেখলাম এবং আমার অনেক অনেক ভাল লেগেছে।

আমরা এবার ট্যাক্সি না নিয়ে ট্রেনে করে চলাচল শুরু করলাম...একটু অসুবিধা হলেও তেমন কোন ঝামেলা লাগেনি। ট্রেনটা খুব সুন্দরভাবে আমাদের ডিজনিল্যান্ড স্টেশনে নামিয়ে দিল। আমরা সেখান থেকে কিছুটা হেঁটে সেই স্বপ্নপুরীতে প্রবেশ করলাম...:D সেখানে ঢুকার সাথে সাথেই মনে হলো যেন কোন স্বপ্ন রাজ্যে চলে এসেছি। বাচ্চাদের তো মহাখুশি...আমাদের বুড়াদেরই এত খুশি লাগছিল,বাচ্চা তো বাচ্চাই। টিভির কার্টুন ক্যারেক্টার গুলো সব সামনে ঘুরে বেড়াচ্ছিল... বাচ্চারা তাদের অটোগ্রাফ নিচ্ছিল ছবি তুলছিল। এত বড় ডিজনিল্যান্ড একদিনে ঘুরে দেখা শেষ হয়না...বিভিন্ন রকমের রাইড কোনটা ছেড়ে কোনটায় উঠবো এমন অবস্থা। এ্যারাবিয়ান নাইটস,পাইরেট অফ দ্যা ক্যেরাবিয়ান,টারজান এনকাউন্টার,ইন্ডিয়ান ভিলেজ...এমনি আরো অনেক আলাদা আলাদা জোন তৈরী করা আছে। সেসব জায়গায় ঢুকলে দেখে শেষ করা যায় না সবকিছু, আবার না দেখলেও মন ভরে না। প্রত্যেকটা রাইডে উঠার জন্য মানুষের বিশাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়...X( সে অপেক্ষা ভাল লাগে না। প্রথমদিন সেখানে যেয়ে মন মত ঘুরা হয়নি তাই হাতে যে আরেকটা দিন ছিল সেদিনটাও আমরা আবার ডিজনিল্যান্ডেই যাবার প্ল্যান করলাম...B-) দ্বিতীয়দিন যাওয়ার পরেও পুরাটা ডিজনিল্যান্ড দেখতে পারিনি...একটা জোনে ঢুকলেই দিন কিভাবে যেন শেষ হয়ে যায়...:( নীচে ডিজনিল্যান্ডের কিছু ছবি দিলাম।




























Skeleton Cave





Tarzan Encounter










টাইগার (কার্টুন ক্যারেক্টার)


কার্টুন ক্যারেক্টার...


এ্যরাবিয়ান নাইটসের আলাদিনের জেসমীন (কার্টুন ক্যারেক্টার)


পাইরেটস অফ দ্যা ক্যেরাবিয়ান...


গুফী (কার্টুন ক্যারেক্টার)


ডিজনিল্যান্ডের বাদশা "মিকি মাউস"


মিনি মাউস


নাম জানিনা...:|

ফ্রান্সে দেখার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে...এত অল্প সময়ে যা হয়নি। আমরা কোনও মিউজিয়ামেও যেতে পারিনি, ফ্রান্স গেলাম অথচ মোনালিসার ছবিটা দেখলাম না...আফসোসসস (Louvre Museum) এ যাওয়া হয়নি। শুধু আইফেল টাওয়ার আর ডিজনীল্যান্ড দেখেই আমাদের ফ্রান্স থেকে বিদায় নিতে হয়েছিল। তবে পরে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, ১০/১৫ দিনের জন্য শুধু ফ্রান্স ঘুরে দেখব ইনশাল্লাহ। ফ্রান্স থেকে ১৩ই এপ্রিল আমরা আবার সেই ট্রেনে করেই লন্ডন ফেরত আসলাম। সেখানে ১ দিন থেকে ১৫ই এপ্রিল নিজেদের গন্তব্যে ফেরত আসার জন্য প্লেনে উঠলাম।



 

 

  • ৫৬ টি মন্তব্য
  • ২৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: নুশেরা বলেছেন: খুব সুন্দর ছবি, লেখাও ভাল লাগল। তবে আরও বর্ণনার আশা করেছিলাম। (বাঘটার নাম বোধহয় "টিগার" হবে)
০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: হুমমম হতে পারে আমি ঠিক জানিনা...এই কার্টুনের নাম গুলো।

বর্ণনা আরো হতো কিন্তু ঠিক মত ঘুরা হয়নি বলে লিখতে পারলাম না...পরেরবার ভালভাবে ঘুরে আসতে পারলে বেশী করে লিখব অবশ্যই।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য...ভাল থাকবেন।

২. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: বিবর্তনবাদী বলেছেন: আচ্ছা আপ্নে কি দুনিয়া ঘুরতে বার হয়েছেন নাকি। কিছু দিন আগে কানাডা, আজ ফ্রান্স। এখন কৈ?
০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: আপাতত আফ্রিকা...:D
দুনিয়া ঘুরতে পারলে তো ভালই হতো...অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: এত তাড়াতাড়ি ফ্রান্স দেখে ফেলায় দু'টো মাইনাস

তবে ছবিতে দু'টো প্লাসে , আর ভবিষ্যতে ফ্রান্স বিষয়ক প্রতিশ্রুতির জন্য আরেকটা প্লাস

+
৪. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: এত তাড়াতাড়ি ফ্রান্স দেখে ফেলায় দু'টো মাইনাস

তবে ছবিতে দু'টো প্লাসে , আর ভবিষ্যতে ফ্রান্স বিষয়ক প্রতিশ্রুতির জন্য আরেকটা প্লাস

+
০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: :)....আসলে ১০ দিন ছিলাম লন্ডনে তাই ফ্রান্সে সময়ের টান পড়ে গেছিল...অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

নেক্সট টাইম ইনশাল্লাহ ঘুরে আসতে পারলে ভালভাবে লিখব।

৫. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: পারভেজ বলেছেন: ডিজনিল্যান্ড এ ঘুরাটা একটু ট্রিকি! খুব সকালে শুরু করতে হবে, কুইক পাস বলে কিছু ব্যাপার থাকে। ওটা সংগ্রহ করে কোনটা কখন দেখা যায় ঐ টাইম টাও ফিক্স করা যায়! হংকং এর ডিজনিল্যান্ড এ গিয়ে আমরাও এই কারনে কিছুই দেখতে পারিনি! পরপর তিনদিনের শিডিউল রাখতে পারলে যদি কিছু দেখা যায়!! চমৎকার সব ছবির জন্য ধন্যবাদ!
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: হুমমম...ঠিকই বলেছেন।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য...:)

৬. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: আহমেদ বলেছেন: যাক লেখা কম ছবি বেশী। ছবির জন্য +
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৭. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
comment by: তামিম ইরফান বলেছেন: দারুন লাগলো ভ্রমন কাহিনী:):).....।ছবিগুলাও দারুননননননন:)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য....ভাল থাকবেন।

৮. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ সব ছবি ....... বর্ণনা ভঙ্গীও দারুণ।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
comment by: তানজু রাহমান বলেছেন: সবমিলায় দারুন, ফটো আর লেখা!!! মজা লাগলো পড়ে।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: :)...ভাল লাগলো শুনে...অনেক ধন্যবাদ।

১০. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
comment by: আবু সালেহ বলেছেন: ছবি গুলো অনেক অনেক সুন্দর হইছে....ধন্যবাদ ছবি গুলোর জন্য...

আরো ঘুরে বেড়ান আর ছবি সংযুক্ত করুন
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য....অবশ্যই ঘুরে বেড়ালে ছবি শেয়ার করবোই আপনাদের সাথে...:)

১১. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪২
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
৪ দিনের বর্ণনা মাত্র এইটুকু :) !!!
আরো লেখা হলে ভালো হতো।
ছবিগুলো খুব সুন্দর।
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...ভাল লাগলো।

৪ দিন তো কিন্তু কোন এক জায়গায় গেলে সেখানেই সারাদিন লেগে যায়...পুরা জায়গাটা ঘুরে দেখতে...তার উপরে শরীর ভাল না থাকায় দৌড়ের উপরে ঘুরতে পারিনি...:|

পরেরবার যদি যাওয়া হয় তাহলে...বেশী বেশী লিখব...ভাল থাকবেন।

১২. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: ঝুমী বলেছেন: দারুণ সব ছবি দেখছি। সোনিয়া আপুকে তাই +:)
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ঝুমী....:)

১৩. ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৩
comment by: মন মণষা বলেছেন: সোনিয়া...একটা পরামর্শ...ভ্রমন বিষয়ক লেখা গুল লিখতে থাক ব্লগে, পরে সময় করে এগুলো কম্পাইল কর এবং পরিমার্যন কর, তারপর একটা বই বের করতে পার...আমি কিন্তু সিরিয়াস...
১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: হাহাহা...বই বের করবো...এখনো অত ভাল করে লিখা শিখিনি তো....ভ্রমণ কাহিনীও তো ভালভাবে উপস্থাপন করার ক্ষমতা থাকা লাগে....ব্লগে তো যা মনে আসে সহজ ভাষায় লিখে যাই।

অনেক ধন্যবাদ ভাল একটা পরামর্শ দেয়ার জন্য।

১৪. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০১
comment by: চিকনমিয়া বলেছেন: পেলাচ, এইডি ভালা লাগে
আরো দেন
১৫. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
comment by: চিকনমিয়া বলেছেন: আফার ভ্রমন কাহিনিডি বেশী ভালা হয়:)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: জি চিকনমিয়া....আরো জায়গা ভ্রমণ করি তারপরে আরো দিব...:)

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য...ভাল থাইকেন।

১৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪২
comment by: রাশেদ বলেছেন: খাইছে! মেলা ফটুক দিছেন এইবার। ভালো লাগছে বরাবরের মতই। তয় ফরাসী কন্যার ফটূক না থাকায় দিল বেহচান লাগতেছে! :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: ফরাসী কন্যার ফটুক তো আছে...ঐ যে আলাদিনের জেসমীন সেজে আছে যে...ও তো আসলে ফরাসী কন্যা...:)

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৩
comment by: রাশেদ বলেছেন: ঐটা আসল? :-* আমার কাছে তো আসল মনে হইলো না! সেইজন্য বলছি! হে হে! থ্যাঙ্কু! :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: ঐটা আসল...জলজ্যান্ত ফরাসী কন্যা...খালি সেজে ছিল এ্যারাবিয়ান...:)

১৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৫
comment by: রাশেদ বলেছেন: হা হা! আমি হাতের কাপড় অ্যানালাইসিস করে ভাবলাম পুতলা বুঝি! :D :D
১৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৫
comment by: রাশেদ বলেছেন: হে ফরাসী কন্যা!
মেরা তেরে লিয়ে আ রাহা হু!

:D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: হাহাহা...যান উস কে লিয়ে...:)

২০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৪
comment by: রাশেদ বলেছেন: হু! সুপারম্যানের মত লৌড়াইতেচি ফ্রান্সের দিকে! :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: =p~....আমার চোখের সামনে ভাসতেছে... সুপারম্যানের ড্রেস পরে রাশেদ ফ্রান্সের দিকে লৌড়াইতেছে....হাহাহা।

২১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩১
comment by: চিকনমিয়া বলেছেন: এই পুষ্টডি এতো ভালা লাগে
আবার দেইকা গেলাম:)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: :)

২২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
comment by: রাশেদ বলেছেন: হিক! ড্রেসটা পুরাপুরি সেইরকম না অবশ্য! /:) :|
২৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
comment by: রাশেদ বলেছেন: চিকনা আসলে মেয়েটাকে দেখে গেলো আবার! :D :D
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: হহ...আমি সবই বুজি...:)

ড্রেসটা পুরা সেই রকম না....আহহারে কি বললেন...এত সুন্দর কল্পনা করলাম....:)

২৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
comment by: চিকনমিয়া বলেছেন: রাশেদ বলেছেন: হু! সুপারম্যানের মত লৌড়াইতেচি ফ্রান্সের দিকে! :D :D

খেক খেক খেক:)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৬

লেখক বলেছেন: :)

২৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: জেসমিন রে প্লাস ।
একদিন আমিও যামু .......
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: অবশ্যই যাবা...:)

২৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪০
comment by: চিকনমিয়া বলেছেন: অল্প কইরা দেকচি:)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: না না আপনি বেশী কইরা দেখেন কুনু অসুবিধা নাই...:)

২৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
comment by: রাশেদ বলেছেন: হা হা! তেরব পরিতবাদ! :P :P
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৬

লেখক বলেছেন: :)

২৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ইয়ে মানে ,,,, জেসমিনের ঠিকানাটা আছে !! :P
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৫

লেখক বলেছেন: হুমমম আছে...ফ্রান্সের ডিজনীল্যান্ড....ঐখানে জেসমীন একটাই...:D

২৯. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: দোলাহাসান বলেছেন: অনেক দেরি হয়ে গেল দেখতে:( ভাল লাগল।

আপনার সাথে আমারও প্যারিস দেখা হয়ে গেল:) কিন্তু এত ছোট লেখা, আরেকটু হলে বেশি ভাল লাগত।

ছবিগুলো খুব সুন্দর হয়েছে:)

ভাল থাকুন
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ....পড়েছেন সেজন্য খুশি হলাম।

৩০. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
comment by: শাওন বলেছেন: ডিজনিল্যান্ডের স্পেস মাউন্টেনে চড়ে আমার পা এমনি এমনি উপরের দিকে উঠে যেত :(
ভালই বর্ণনা হয়েছে :)
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: হাহাহা...একদম ঠিক...একেকটা ভয়ংকর রাইড।

 



 


বন্ধু মানে মেঘলা দুপুর, শিশির ভেজা ভোর। বন্ধু মানে গল্প করা আনন্দে বিভোর। বন্ধু মানে ভীষন খুশি, েকটু অভিমান।মনের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৭১১৩