আমার প্রিয় পোস্ট
- মিসিং ইউ...
- প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
- পরী এবং বিশটি বছর - ধূসর মেঘমালা
- মানুষ তো !! - চিটি (হামিদা আখতার)
- আর কিছু নাহি চাইগো - অপ্সরা
- রেষ্টুরেন্ট - কানিজ আনিছা পিয়া
- ঝাল ইলিশ পোলাও - মনির মুনতাহা
- ঝাল মুরগী - জরিণা
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- শিম আলু বেগুন ভর্তা - জরিণা
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- মজার ইলিশ, হরেক পদ (২): ইলিশ মাছের ডিমের ঝোল - ভূলু
- কিছু কান্না আমার কাছেই থাক - সব্যসাচী
- ডলি সায়ন্তনীর হে যুবক এ্যালবামের লিংক চাই - রন্টি চৌধুরী
- গ্যলি গ্যলি মে--ত্রিদেভ - রাশেদ
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- খাওয়ার জন্য বাঁচি - সত্যসন্ধান
- A Letter to You - জামিল আহমেদ
- আস্ত ইলিশের কাবাব - পিঁয়াজু
- জীবনের গল্পো ..... - সামিয়া
- ডিসলেক্সিয়া, Taare Zameen Par ও বিজ্ঞান মানসিকতা - সাইন্টিফিক বাংলাদেশী
- ভালবাসার দিবস... - শেষ বিকেলের মেয়ে
- এই গান না শুনলে আইজকের ভালোবাসাই মিছা/তু হি মেরা মনজিল - না বলা কথা
- পূর্ণতার প্রতীক্ষায়... - প্রিয়তমা
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- দুঃখবিলাস… - ফারজানা মাহবুবা
অপ্রীতিকর কিছু স্মৃতি....
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৩
স্কুল কলেজ আর ভার্সিটি জীবনের অনেক স্মৃতিই মাঝে মাঝে মনে পড়ে যায়, ঐ জীবনটা অনেক অনেক মজার ছিল, পড়ালেখা ছাড়া আর অন্য কোন দুশ্চিন্তা থাকতো না...
তো সেই জীবনের দুইটা অপ্রীতিকর স্মৃতি আমার প্রায়ই মনে পড়ে যায়, আজকে সেটাই লিখলাম।
আমি তখন ক্লাস নাইনে পড়ি রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজে। সেখানের বেতন দেয়ার একটা নিয়ম ছিল, তারা কয়েকটা গ্রুপ করে দিয়েছিল আমাদের ক্লাসগুলোর মধ্যে, যেমন ক্লাস ৮ থেকে ১০ পর্যন্ত যারা থাকবে তারা বৃহস্পতিবারে বেতন দিতে পারবে। এমনি ভাবে অন্যান্য ক্লাসগুলোও ভাগ করা ছিল। যেহেতু আমি ক্লাস নাইনে পড়ি তাই আমার বেতন বৃহস্পতিবার দিতে হত। তেমনি এক দিনে আমি বেতনের ৫০০ টাকা নিয়ে ক্লাসে গেছি, যথারীতি ব্যাগ ক্লাসে রেখে আমরা সবাই নীচে গেছি এ্যাস্মেব্লী করতে। তারপরে যখন শেষ করে উপরে এসেছি, আমরা কয়েকজন এক সাথে বেতন দিতে যাব সেজন্য টাকা বের করতে যেয়ে দেখি আমার ব্যাগে টাকাটা নাই...
আমার তো খুব ভয় লাগলো নিজের গাধামীর জন্য, বেচারা আব্বু এত কষ্ট করে টাকা রোজগার করে আর আমি আমার সামান্য ভুলের জন্য এইভাবে টাকাটা হারালাম...৫০০ টাকা আমার কাছে অনেক টাকাই। আমার তো কান্না শুরু, ক্লাসের টিচারকে বললাম উনি আর কি করবে। সবাইকে বললো যদি কেউ শয়তানি করে থাকো দিয়ে দাও, কিন্তু আমাদের ক্লাসের কেউ এই কাজটা করেনি সেটা আমি বুঝেছিলাম। কারণ তারা এমন ছিল না, হয়ত অন্য ক্লাসের কেউ এসে টাকাটা চুরি করেছিল। যেটা আমি আর পরে পাইনি,আমি ফোন করে আম্মুকে জানালাম। আম্মু বললো আচ্ছা থাক এখন আর করার কিছু নাই কাঁদতে হবে না যা হবার তা হয়ে গেছে আব্বুকে বুঝিয়ে বলা হবে। আমি আবার আব্বুকে যমের মত ভয় পেতাম...![]()
আরেকবার, আমার তখন বিয়ে হয়েছে নতুন এইচ এস সি এর পরেই, তাই আমার শ্বশুর বাসার কাছেই আমাকে ভর্তি হবার কথা বলা হলো। আমি তখন লালমাটিয়া উইমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হবার জন্য গেলাম। সাথে ৫০০০ টাকা নিয়ে আমি আর আমার ছোট নণদ রওনা হলাম। ওর সাথে আমার আবার খুব বন্ধুর মত সম্পর্ক, সে নিজে তখন ক্লাস টেনে পড়তো। আমরা দুই গাধী নাচতে নাচতে ভর্তির সব ফর্ম ফিলাপ করে টাকা জমা দিতে গেলাম। আমি সব কিছু ফিলাপ করছিলাম আর ওর হাতে আমার ব্যাগটা ধরিয়ে দিয়ে বললাম ভাল ভাবে রেখ টাকা আছে অনেক, সেও বললো আচ্ছা। আমি সব শেষ করে যেই ব্যাগ খুলে টাকা দিতে যাব দেখি টাকা নাই ব্যাগে...
আমার তো পুরা মাথায় বাড়ি, আমি ওকে বলি ব্যাগ তো তোমার কাছেই ছিল টাকা গেল কোথায়। ও তো একদম তাজ্জব,কিছুই বুঝতে পারছিনা আমরা। পরে মনে হলো আমাদের যে, একটা টেবিলে আমি ফর্ম ফিলাপ নিয়ে ব্যাস্ত ছিলাম, সব কিছু তাড়াহুড়া করে লিখে আমি সামনের টেবিলে ফর্মটা জমা দিতে যখন গেছিলাম আমার নণদ গাধীটাও আমার পিছে পিছে এসেছিল কিন্তু যেহেতু সামনেই আমরা ছিলাম তাই সে আর তার সাথে আমার ব্যাগটা আনার প্রয়োজন মনে করেনি...
সেই ফাঁকেই কেউ সুযোগ বুঝে ব্যাগ থেকে টাকাটা চুরি করেছিল। আমার তো আবার কান্না শুরু, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। দুজন মিলে কাঁদতে কাঁদতে বাসায় রওনা দিলাম। আমার তো লজ্জায় মাটির নীচে ঢুকে যেতে ইচ্ছা করছিল, একে তো নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাসায় মুখ দেখাবো কিভাবে এইসব হাবিজাবি চিন্তা করছিলাম। পরে বাসায় পৌঁছে সব বললাম,সবাই খোঁজ নিয়ে জানলো ঐ লালমাটিয়া ভার্সিটিতে ভর্তি হতে আসা অনেক মেয়েদেরকেই এমন অবস্থায় পড়তে হয়। সেখানে ভর্তির সময় বাইরে থেকে একটা গ্রুপই আসে তারা সময় সুযোগ বুঝে মেয়েদের ব্যাগ থেকে টাকা পয়সা চুরি করে মেয়েদের কে এমন বিপদে ফেলে...![]()
জীবনে এই দুইবারই আমি এমনভাবে সবার সামনে কেঁদে ছিলাম, কিন্তু এখন ঐসব দিনের কথা মনে পড়লে হাসি চলে আসে, একা একাই হেসে উঠি আবার খারাপও লাগে অনুশোচনাও হয় নিজের সামন্য ভুলের জন্য এত গুলো টাকা গচ্ছা গেছিল সেটা ভেবে।
মুহিব বলেছেন:
দুঃখজনক। কিন্তু এমন হয়ই।
লেখক বলেছেন: ঠিক এমন হওয়াটা স্বাভাবিক।
রাজামশাই বলেছেন:
হুমম
লেখক বলেছেন: হুমমম...![]()
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন:
এবার বলুন next কবে আবার টাকা নিয়ে বের হচ্ছেন ?
লেখক বলেছেন: আমমম....জানাবো অবশ্যই...![]()
মানুষ বলেছেন:
আমার টাকা হারায়নি। কারণ ঐটা কোনকালে ছিল না। তবে একবার একটা এম পি থ্রী প্লেয়ার বাসে ফেলে এসেছিলাম
, একবার আর একটা এম পি থ্রী প্লেয়ার কে বা কাহারা বাসা থেকে চুরি করেছিল আর এবার বাংলাদেশে গিয়ে নতুন কেন মোবাইলটা হারিয়েছি লেখক বলেছেন: ওহহ মোবাইল হারিয়ে ছিলেন...
ভালো ভালো জিনিষই তো তাহলে হারিয়েছিলেন।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আমি আমার অনেক পুরনো একটা পেন ড্রাইভ হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম ...
লেখক বলেছেন: হুমমম...হারালে সবাই কষ্টই পায়...![]()
পড়ার জন্য ধন্যবাদ।
আবু সালেহ বলেছেন:
এই ঘটনাগুলোও একটা স্বৃতিচারন.....
যা আপনার স্কুল ও কলেজ জীবনকে মাঝে মাঝে স্বরনীয় করে....
লেখক বলেছেন: জি কথা ঠিক....স্বরণীয়ই আমার কাছে।
নূর-ই-হাফসা বলেছেন:
আল্লাহর রহমতে আমি কখনো টাকা হারায়নি।
লেখক বলেছেন: শুনে ভাল লাগলো...পড়ার জন্য ধন্যবাদ।
শিমু নুমান বলেছেন:
পড়লাম আপুনি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
এফ আই দীপু বলেছেন:
খুব দুক্ক পাইচি। এইজন্য মাই-নাচ। লাঞ্চ করাইলে কইয়া দিমু ট্যাকাটা কে নিচে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং মাইনাসের জন্যও....এখন আর সেটা জানার কোনো প্রয়োজন মনে করি না।
লেখক বলেছেন: আপনার কি তাই মনে হচ্ছে...যদি সেটা মনে হয় তাহলে আমারই...![]()
প্রশান্ত শিমুল বলেছেন:
দীপুর লগে একমত। তয়কতা অইলো বাসা দিয়া গাধী অইয়া না বাইর অইয়া মানুষ অইয়া বাইর অইলে মনে টাকাটা হারাইতো না ।
লেখক বলেছেন: জি আসলে আপনার মত এত বুদ্ধি তো মাথায় আসেনি তখন....আর আপনার মত মানুষও ছিল না যে এই কথাটা তখন বলে দেবে...![]()
মন্তব্যের জন্য ধন্যবাদ।
অ্যামাটার বলেছেন:
জীবনে কুনোদিন চুর-ছিন্তাইকারী'র কবলে পড়িনাই...আপচুষ...জীবন্টা ১৪আমা-ই বৃথা...
লেখক বলেছেন: আহারে তাহলে তো দোয়া করতে হবে আপনার জন্য মনে হয়...![]()
পড়ার জন্য ধন্যবাদ।
নাঈম বলেছেন:
খারাপ লাগলো পোষ্টটি পড়ে....
লেখক বলেছেন: হুমমম...অনেক ধন্যবাদ পড়ার জন্য।
লেখক বলেছেন: তাই নাকি...মনে হয় এমন স্মৃতি অনেকেরই আছে...পড়ার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ....অবশ্যই যাবো আপনার ব্লগে।
ভাল থাকবেন।
গিফার বলেছেন:
হা হা প্রথমবার যখন স্কুলে ছিলেন তখন কেদেছেন ঠিক আছে....কিন্তু বিবাহের পর কেন কাদলেন ভয়তে?
আমার থেকে একবার ছিনতাইকারি রা আইপড সাফল নিয়ে গিয়েছিল ছুরি দেখিয়ে ......
তখন খুবি ভয় পেয়েছিলাম......
তবে জানে বেচে গিয়েছি এর জন্য আইপড হারানোর দুখ্য: ভুলে গেছি....
লেখক বলেছেন: দুইবারই ভয়ে কেঁদেছিলাম....![]()
শুনে ভাল লাগলো জানে বেঁচে গেছেন তাই...পড়ার জন্য ধন্যবাদ।
কানিজ আনিছা পিয়া বলেছেন:
স্বাভাবিক ব্যাপার।
লেখক বলেছেন: জি ঠিক বলেছেন...স্বাভাবিক ব্যপারই....পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হেহেহে...হুমম এই রকম হওয়াটা স্বাভাবিক....ভালাই আছি চিকনমিয়া...তুমি ভালানি ???
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: হুমমম....তখন খুব দুঃখ পেয়েছিলাম...![]()
হিহিহি...ননদেরও বিয়ে হয়ে গেছে এখন....আমারই একটা কলেজের বন্ধুর সাথে বিয়ে দিয়েছিলাম....এখন একটা বাচ্চাও আছে...![]()
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
গিফার বলেছেন:
আচ্ছা আপনি নাহ বিদেশে থাকতেন ? এখনো বিদেশেই আছেন নাকি দেশে এসেছেন?
লেখক বলেছেন: জি এখনো বিদেশেই আছি...![]()
লেখক বলেছেন: হাহাহা...
দোয়া করি সবসময় ভাল থাকো।
লেখক বলেছেন: ওহহহহ....
জানে বেঁচে গেছেন তাহলে...ভাল থাকেন সবসময়।
লেখক বলেছেন:
...![]()
লেখক বলেছেন:
...চু চু চু।
লেখক বলেছেন:
...হিহিহি।
ফয়েজ রেজা বলেছেন:
শুধু টাকা হারানোর ঘটনাটাই কি অপ্রীতিকর, আরো তো অনেক কিছু হারিয়েছেন ছোটবেলায়, সেগুলোর কথাও লিখেন, লিখেন আপনার হারানো স্মৃতির কথাও
লেখক বলেছেন: হাহা...না আরো অনেক মজার মজার স্মৃতি আছে সেগুলোও শেয়ার করি আমি...আমার আগের পোষ্ট গুলোতে পাবেন কিছু স্মৃতিচারণ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
শেখ রহিম বলেছেন:
+
নষ্টালজিক! মজার জীবনের মজার মজার অভিজ্ঞতা! জীবনটা এমনই!
সবারই জীবনে এ রকম অনেক অভিজ্ঞতা আছে যা শেয়ার করার মতো।
আপনার জীবনের অভিজ্ঞতাগুলো খুব মজার। একতো বিয়ের আগে স্কুল লাইফে। অন্যটা বিয়ের পর!
হুফ সত্যিই মজার ।
শুভেচ্ছা রইলো। শেয়ার করে যান আমাদের কাছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য....শেয়ার করার চেষ্টা করি।
রুবেল শাহ বলেছেন:
স্মৃতিরা অপ্রীতিকর হয়না ........ স্মৃতিরা সবসময় অসহ্য জ্বালাতন করে, স্মৃতিরা হয় বেয়াড়া, স্মৃতি নষ্টালজিক ........
জীবনে এমন ঘটনা ঘটে বলেই তো আমরা অতীত কে ভাবি আনমনে...... স্মৃতিরা কখনো কখনো কাঁদায় বড্ড্ বেশী....
শুভেচ্ছা ও ভাল লাগা রেখে গেলাম.........
লেখক বলেছেন: অনেক ভাল লাগলো মন্তব্য.....অনেক ধন্যবাদ পড়ার জন্য রুবেল।
ভাল থেকো সবসময়।
মজামান বলেছেন:
স্বাভাবিক , এমনই হয় ।
লেখক বলেছেন: হুমমম....স্বাভাবিক ঘটনা...পড়ার জন্য ধন্যবাদ।
জয়ন্তী বলেছেন:
আপনার ঘটনাটি খুবই দুঃখজনক। আশাকরি জীবনে আর কখনও এমন ভুল করবেন না।
লেখক বলেছেন: জি এখন আর এমন ভুল হয়না...আশা করি হবেওনা, সাবধানে থাকার চেষ্টা করি।
একজন ব্লগার বলেছেন:
এই জাতীয় ঘটনা আমার লাইফেও কম্না!দেশে থাকতে টাকা হারিয়েছে অনেক! জ্যাকেট, সিডি, বইও প্রচুর হারিয়েছি।
সিডনীতে আসার পর আমার অতি সাধের একটা ল্যাপটপ বাসা থেকে চুরি হয়ে যায়। তবে সেটার চে হার্ডডিস্কে ব্যাকাপ ডেটা গুলার জন্য বেশী কষ্ট লেগেছিলো। তারপর ট্রেনের ভেতর একদিন খুব দামী একটা মোবাইল হারালাম। সম্প্রতী আমার আইপডটাও হারিয়েছি।
খুব উদাস টাইপের ছিলাম বলে আব্বু-আম্মু আমাকে দামী কিছু কিনে দিতে চাইতেন না। অনেক কাঠ খড় পোড়াতে হত!
লেখক বলেছেন: হুমমম...খুব খারাপ লাগলো শুনে...পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থেকো।
লেখক বলেছেন: জি....সবখানেই একই অবস্থা....পড়ার জন্য অনেক ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
আমিও প্রচন্ড আত্ম ভোলা মানুষ.........সবচেয়ে বড় কথা আমি কখনই আমার জীবন কে নিয়ে ভাবিনি..... সব সময় হেঁয়ালী করেছি নিজেকে নিয়ে কখনই সিরিযাস হইনি...... সব ব্যপারে একই অবস্থা ........... মাস খানে আগে আরেকটা মোবাইসেট হারালাম কোথায় রেখেছি আজো মনে হল না। তাই মাঝে কিছু দিন মোবাইল ফোন ব্যবহার করা বাদ দিয়েছিলাম.............
স্কুল জীবনে একবার আমার সাইকেল চুরি হল......... সারা দিন বসেছিল সাইকেলের আশায় আমার বিশ্বাস ছিল কেউ হয়তো ভুলে নিয়ে গেছে সে আবার দিয়ে যাবে।
আমার একটা প্রিয় বই ছিল থ্রি কমরেড তো পাবলিক লাইব্রেরীতে বইটা ফেলে এসেছিলাম ( ফেনীর পাবলিক লাইব্রেরী ) পর দিন যখন গিয়ে বললাম লাইব্রেরিন ব্যটা অস্বীকার করল............ এর লাইব্রেরীর কত বই না বলে এনেছি তার হিসাব নেই......... সেই সব স্মৃতিরা আজ বড্ড বেশী তাড়া করে ফেরে.........
শুভেচ্ছা রইল
লেখক বলেছেন: হুমমম ভাল লাগলো স্মৃতিচারণ পড়ে....আমিও কিছুটা আত্মভোলা...তবে এখন ঠিক হয়ে গেছি...![]()
তোমাকেও শুভেচ্ছা।
প্রভাৎ ঋষি বলেছেন:
জীবনে তো প্রীতি ও অপ্রীতিকর ঘটনা অনেকই ঘটে .... এত দিন পরে হঠাৎ এই অপ্রীতিকর ঘটনাটা কেন বললেন? সত্যি কের বলেন ... এবার কত টাকা হারিয়েছেন? তা না হলে তো পুরনো কথা মনে পড়ার কথা না.....
আচ্ছা ঠিক আছে, নতুন অপ্রীতিকর ঘটনাটা যখন পুরনো হয়ে যাবে, এবং তখন নতুন অিভজ্ঞতা নিয়ে পুরনোটা লিখে দিয়েন...
প্রীতিকর ঘটনাও জানালে প্রীত হবো....
লেখক বলেছেন: হাহাহা...ভাল বলেছেন...প্রীতিকর ঘটনাও লেখা আছে আমার ব্লগে....সময় করে দেখতে পারেন...![]()
মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রভাৎ ঋষি বলেছেন:
হাসির মানে বোঝা গেল না.... নতুন করে বোঝাগেল না... এটা কি টাকা হারানোর মৌন সম্মতি? আশারাখি প্রীতিকর ঘপনাগুলো পড়ার ... সত্যিটা হচ্ছে ... অপ্রীতিকর ঘটনা জানা ও দেখায় আমাদের আগ্রহের কমতি নেই ... এটা আমাদের জাতীয় চরিত্র হয়ে দাড়াচ্ছে....
যা হোক ... প্রীত হোক...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
কানিজ আনিছা পিয়া বলেছেন: স্বাভাবিক ব্যাপার।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হাহাহা...হা ইয়ে এক কাহানী হ্যায়...![]()
অনেক ধন্যবাদ পড়ার জন্য শামীম...ভাল থেকো।
দূরন্ত বলেছেন:
আমার একবার বাসের জানালা দিয়ে ঘড়ি টান দিয়ে নিয়ে গেছিলো। সেই ঘড়িটা আমার খুব প্রিয় ছিল। এই দুঃখে (!!) এখনো ঘড়ি পড়া হয়না।
লেখক বলেছেন: ওহ আহারে...খারাপ লাগলো শুনে...আমার বাসার জানালা দিয়ে একবার আমার খুব সাধের একটা জামা নিয়ে গেছিল আর মোবাইল ফোন...তবে জামাটার জন্য আমার অনেক খারাপ লেগেছিল....ঐটা আমার খুব পছন্দের জামা ছিল...![]()
পড়ার জন্য অনেক ধন্যবাদ....ভাল থাকবেন।
লেখক বলেছেন:
...আসলেই খারাপ লাগলো শুনে।
দূরন্ত বলেছেন:
আজকে এক ঘড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক হাজার পাউন্ড দামের ঘড়ি দেখলাম। তাও ভালো লাগলো না। চিন্তা করলাম এটা মাগনা দিলেও পড়বো কিনা সন্দেহ...। এর চেয়ে আমার আগের ঘড়িটাই ভালো ছিল...
লেখক বলেছেন:
...শখের জিনিষ একেই বলে...বুঝলাম....
কঁাকন বলেছেন:
আরিফ থেকে আনা খি খিক খিকজ
লেখক বলেছেন: হুমমম...স্মৃতি আসলেই মধুময়....ভাল আছি আমি...আপনি কেমন আছেন??...![]()
লেখক বলেছেন: হ ভালাই...নয়া লেকা দিমু, কি নিয়া দিমু ভাবতাসি...![]()
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ...![]()
দোলাহাসান বলেছেন:
সবারই বোধহয় টাকাপয়সা হারানোর স্মৃতি আছে। কি যে কষ্ট লাগতো তখন, আর এখন সে সব মনে হলে আরো সাবধানী হয়ে যাই জীবন সম্পর্কেভাল লাগলো
ভাল থাকুন
লেখক বলেছেন: হুমম...আরো সাবধানী হয়ে যাই এখন...মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ....ভাল থাকবেন।
লেখক বলেছেন: হাইইই....সুস্থ হয়ে যান তাড়াতাড়ি...![]()
আবীর বলেছেন:
কিছু মনে করবেন না, আমি আপনার জন্য দুঃখিত কিন্তু আপনার পোষ্টে একটা জিনিস লক্ষ করলাম যেটা হচ্ছে- আপনি প্রথমবার টাকা হারিয়েছিলেন ৫০০ আর এর পর হারিয়েছিলেন ৫০০০। অর্থাৎ একটি শুণ্য শেষে যোগ হয়েছে। তাই বলছি নেক্সেটে কখনো ৫০০০০ নিয়ে বাইরে বেরিয়েন না......... তাহলে হয়তো..............................তবে আমি আপনার জন্য সত্যিই দুখিত...................
পুরনো স্মৃতি গুলো আপনাকে আনন্দ দিচ্ছে এটা চিন্তা করেই মনকে শান্তনা দিন। কেননা আপনার টাকা না হারালে আপনি তা মনে করতেন না এবং লিখতেন না, না লিখলে আর আমি বক বক করার চান্স পেতাম না............:-))
লেখক বলেছেন: হাহাহা...আমি কিছু মনে করলাম না...
তবে পুরনো স্মৃতি গুলো আসলেই অনেক আনন্দ দেয় আমাকে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আইরিন সুলতানা বলেছেন:
এই লালমাটিয়া ইউনিভার্সিটি কি আগে লালমাটিয়া মহিলা কলেজ ছিল যেটা ওইটাই ???
আমার একবার মোবাইল হারালো ... অফিসে কত লোকই তো আসে দরকারে...লোকটা আমার কাছে ফোনটা চাইলো একটা ফোন করবে বলে, দিলাম, তারপর কথা বলতে বলতে আমার সামরে দিয়ে রুমের বাইরে গেল.............. .................. ................ ....................... .....এবং অফিসের বাইরেই চলে গিয়েছিল সবার সামনে দিয়ে .........
লেখক বলেছেন: হ্যাঁ ঐটাই...![]()
ওহহ আপনার মোবাইল হারানো ঘটনাটা শুনে সত্যিই খারাপ লাগলো...মানুষ কত রকমেরই না হয়।
মন্তব্য পেয়ে ভাল লাগলো...অনেক ধন্যবাদ।
সাইফুর বলেছেন:
নতুন লেখা কি আসিবে?
লেখক বলেছেন: জি আসিবে ...
কবে যে আসবে তা জানিনা।
ভাল থাকবেন।
রাশেদ বলেছেন:
হা হা! মজাক পাইচি।
লেখক বলেছেন: বাহ আমি টাকা হারালাম আর আপনি মজাক পাইলেন...![]()
হাহাহা...ভাল লাগলো মন্তব্য পেয়ে...অনেক ধন্যবাদ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
জীবনের অনেক স্মৃতিই মনের অকপটে জমা হয়ে রয়।
ভাবনার গতিধারা আমাদের স্মৃতিদের
বড্ড্ পীড়া দেয়।
তাই নষ্টালজিক হয়ে পড়ে সময়ের তারতম্যে
স্মৃতিদের ঘুরোঘুরি
এ ঘরে
এ দ্বারে!
+
তোমার স্মৃতিরা এভাবেই বেঁচে থাকে।
লেখক বলেছেন: অনেক অনেক ভাল লাগলো মন্তব্য...অনেক ধন্যবাদ।
ভাল থাকো সবসময়।
অপরাজিতা ০০৭ বলেছেন:
এত মন্তব্যের মাঝে আমি আর কি মন্তব্য করবো বুঝতে পারছি না।
লেখক বলেছেন: কেন আপনার যা বক্তব্য তাই মন্তব্যে লিখবেন...ভাল লাগলো পোষ্ট টা দেখেছেন তাই...অনেক ধন্যবাদ।

















